এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যসাথী নিয়ে ওঠা অভিযোগ নিরসনে উন্নত প্রযুক্তি চালু করছে সরকার।

কলকাতা, ১৯ জুলাই:- স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওঠা বিভিন্ন অভাব অভিযোগ নীরসনে রাজ্য সরকার প্রযুক্তি নির্ভর ব্য়বস্থা চালু করছে করছে। এবার থেকে যদি এক বছরে বেসরকারি যেকোনও হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে অনিয়মের ১০ টি অভিযোগ আসে, তবে ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী সংক্রান্ত সমস্ত পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে ব্লক হয়ে যাবে৷ পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে মোটা অংকের জরিমানাও […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।

কলকাতা, ১৯ জুলাই:- আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫শে জুলাই পর্যন্ত উত্তীর্ণ পড়ুয়ারা তাঁদের নাম রেজিস্ট্রেশন, অর্থ জমা দেওয়া এবং চয়েস ফিলিং বা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স বাছাই করতে পারবেন। ‘চয়েস ফিলিং’-এর ভিত্তিতে ২৭শে জুলাই ‘মক সিট অ্যালোকেশন’-এর তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় […]

এই মুহূর্তে কলকাতা

মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব তৈরির কাজে গতি আনতে কমিটি গঠন রাজ্যের।

কলকাতা, ১৭ জুলাই:- দূষণ এবং যানজট কমাতে ধর্মতলায় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করার কাজে গতি আনতে কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নে আজ ট্রান্সপোর্ট হাব তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করতে মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে পরিবহণ, পূর্ত, পরিবেশ,বিদ্যুৎ সহ আটটি দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া কলকাতা পুলিশ কমিশানর, মেট্রো, […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষক ও পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া সহজতর করতে উদ্যোগি রাজ্য।

কলকাতা, ১৭ জুলাই:- রাজ্যের শিক্ষক- শিক্ষাকর্মী এবং পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড রাজ্য সরকারের আইএফএমএস পোর্টালের আওতায় আনা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি […]

এই মুহূর্তে কলকাতা

বাংলার উন্নয়ন এবার তুলে ধরা হবে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে।

কলকাতা, ১৭ জুলাই:- দিল্লির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এবার তুলে ধরা হবে বাংলার উন্নয়ন। প্রাথমিক ভাবে এরকমটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে প্রস্তাবিত কুচকাওয়াজের অনুষ্ঠান রাজ্য সরকার আরও বর্নময় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে প্রাথমিক ভাবে প্রস্তুতি বৈঠক করেন। সব […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতেও অনলাইনে সম্পত্তিকর মেটাতে পারবেন বাসিন্দারা।

কলকাতা, ১৬ জুলাই:- পুরসভার মত এবার থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনেই সম্পত্তিকর মেটাতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থাকলে অনলাইনে সম্পত্তিকর জমা দেওয়া যাবে। সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয় এখন সব জেলায় ভোট গঠনজনিত প্রক্রিয়া চলছে। তাই আপাতত শিলিগুড়ি মহাকুমা পরিষদ এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হচ্ছে। এর আগে অনলাইনে খাজনা জমা করার পরিষেবা […]

এই মুহূর্তে কলকাতা

বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল পাঠাচ্ছে রাজ্য।

কলকাতা, ১৬ জুলাই:- বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ দল পাঠাচ্ছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা, সেচ, কৃষি দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিকরা ওই প্রতিনিধি দলে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ওই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় নদী প্লাবিত হয়েছে রাস্তাঘাট ডুবে […]

এই মুহূর্তে কলকাতা

একুশে জুলাইকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।

কলকাতা, ১৫ জুলাই:- আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি রাখার জন্য স্বাস্থ্য ভবন হাসপাতাল গুলিকে নির্দেশ দিয়েছে। প্রতি বছর ঐদিন দূর দূরান্তের জেলা থেকে বহু মানুষ সড়ক ও রেলপথে কলকাতায় আসেন।সে কারণে কোন দুর্ঘটনা ঘটলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত চিকিৎসায় ব্যবস্থা করা যায় সে কারণেই এই নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

কোন আসনেই ভোট নয়, বাংলা থেকে ৬/১ আসনে তৃণমূল-বিজেপির সদস্য যাচ্ছেন রাজ্যসভায়।

কলকাতা, ১৫ জুলাই:- বিজেপির বিকল্প প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় পশ্চিমবঙ্গে আসন্ন রাজ্যসভার নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছেনা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ বিধানসভায় এসে নিজের মনোনয়ন তুলে নেন বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু। এর ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করবেন। আর ভোটাভুটির প্রয়োজন হবে না বলে বিধানসভা সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচনে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ।

কলকাতা, ১৫ জুলাই:- সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে রাজ্যের শিক্ষা দফতর সমস্ত জেলার স্কুল স্কুল ইন্সপেক্টরদের কাছে তাদের জেলায় ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে মোট ৩৬ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও […]