এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ভিনদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে, জানালেন মন্ত্রী।

কলকাতা, ২৭ জুলাই:- রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুনমাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় একথা […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনা বিধানসভায়।

কলকাতা, ২৭ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিজেপির আনা মুলতুবি প্রস্তাবের ওপর আজ বিধানসভায় আলোচনা হবে। সভার প্রথমার্ধে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে দুটি বিষয় একই প্রকার তা জানিয়ে আজ দুপুর ২টার সময় এর উপরে ১ ঘন্টা আলোচনার জন্য গ্রহণ করেন। বিরোধী […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার রেড রোড জুড়ে লাগানো হবে, রক্ত চন্দন ও শ্বেত চন্দন গাছ।

কলকাতা, ২৬ জুলাই:- উত্তরবঙ্গের বক্সা অভয়ারণ্যের বনবস্তির বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য এই অরণ্যঅঞ্চলে থাকা ৯১টি পরিবারের মাথা পিছু প্রত্যেক কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। এ ছাড়াও ওই পরিবারের কোনো বিশেষ ভাবে সক্ষম সদস্য থাকলে তাদের আরো অতিরিক্ত টাকা দেওয়া হবে যাতে তারা নিজেরাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন। এ […]

এই মুহূর্তে কলকাতা

ভাঙ্গর বিধানসভা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২৬ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা থেকে শুরু করে পাওয়ার গ্রিড আন্দোলন। সাম্প্রতিক একাধিক ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বুধবার কলকাতার আলিপুর বডিগার্ডস লাইনে রাজ্যের আইপিএস আধিকারিকদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যপারে পদক্ষেপ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

মনিপুরের ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল।

কলকাতা, ২৬ জুলাই:- মণিপুর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিধানসভাতেও মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন বিধানসভায় উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী যেমন […]

এই মুহূর্তে কলকাতা

যোগ্য পড়ুয়ারা সরকারি বৃত্তির সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় নির্দেশ রাজ্যের।

কলকাতা, ২৬ জুলাই:- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যোগ্য পড়ুয়ারা যাতে সরকারি বৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তফসিলি জাতি ও অন্যন্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের থেকে বৃত্তি বাবদ টাকা পায়। কিন্তু পর্যাপ্ত সংখ্যায় আবেদন জমা না পড়া এবং কিছু আবেদনের স্কুল স্তরে তথ্য যাচাই বকেয়া থাকায় […]

এই মুহূর্তে কলকাতা

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজভবন থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মূলত বিধানসভার চলতি অধিবেশন নিয়ে আলোচনা করতেই তাঁর রাজভবনে আসা। কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। যেগুলো অর্থবিল। তা নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। বিশ্ব বিদ্যালয়ের আচার্য বিল সহ বেশ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ভয়াবহ চেহারা নিচ্ছে ডেঙ্গি।

কলকাতা, ২৫ জুলাই:- রাজ্যে ডেঙ্গি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে এক শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২১শে জুলাই লেকটাউনের বেসরকারি হাসপাতালে বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ৩০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। একই দিনে ডেঙ্গি প্রাণ কেড়েছে নদিয়ার দুই বাসিন্দার। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু […]

এই মুহূর্তে কলকাতা

লক্ষীর ভান্ডার আর দুয়ারে সরকার প্রকল্প নকল করছে সব রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ প্রকল্প এখন সব রাজ্য নকল করছে। ভালো জিনিস সবাই নকল করে। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তমকুমারের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে রাজ্যের সাফল্য তুলে ধরে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশা কন্যাশ্রী একদিন বিশ্বশ্রী হবে, মেধাশ্রী, যুবশ্রী একদিন বিশ্বশ্রী হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, রাজ্য সরকারের উন্নয়ন […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য।

কলকাতা, ২৪ জুলাই:- বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। আজএই বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্য সচিব এইচ কে দ্বীবেদী নবান্নে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। শিল্প দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর সম্মেলনে সারাদেশের প্রথম সারির শিল্প সংস্থার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং চন্ডিগড়ে রোড শো করা […]