হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে […]
কলকাতা
কলকাতায় শুরু ট্রাম চলাচল।
কলকাতা , ১৪ জুন:- রবিবার সকাল থেকে কলকাতার পথে আবার ট্রাম চলাচল শুরু হল । আনলক পর্বে ,এখনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে প্রতিদিন বেসরকারী বাসে ও সরকারি বাস গুলিতে জনস্রোতের মতো আছড়ে পড়ছে মানুষের ভীড়। ট্রেনের বিকল্প হিসেবে যা বাস চলাচল করছে তা শহরের যাত্রীর তুলনায় অপ্রতুল। ফলে সর্বত্র বাদুড়ঝোলা অবস্থা। রাস্তা জুড়ে […]
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে।
কলকাতা , ১২ জুন:- দক্ষিণ-পশ্চিম মন্সুন অর্থাৎ বর্ষা আজ 12 ই জুন নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশের বর্ষা আজ […]
গ্লাভস-মাস্ক পরে স্ক্রিপ্ট পড়ছেন রানি রাসমণি, ক্যামেরা চালু টলিপাড়ায়।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১২ জুন:- বৃহস্পতিবারের টলিপাড়া যেন দুর্গ! দেখা গেল গুটিকয়েক মানুষ পিপিই কিট আর মাস্ক পরে ঘুরছেন। কে অভিনেতা? কে টেকনিশিয়ান? আজ যেন চেনাই যাচ্ছে না! দীর্ঘ ৮৩ দিন পর শুটিং শুরু হল টলিপাড়ায়। সব স্টুডিয়োরই গেট বন্ধ! যেমন বন্ধ ইন্দ্রপুরী স্টুডিয়োর গেটও। গ্লাভস আর মাস্ক হাতে সকাল সকাল নতুন চিত্রনাট্য ঝালিয়ে নিচ্ছিলেন ‘রাণী […]
‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১১ জুন:- অভিনয় তো চলছেই। এতদিন তার পাশে পাশে চলছিল প্রযোজনার কাজও। কিন্তু লকডাউনে অভিনয় বন্ধ। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন অনুষ্কা শর্মা। অ্যামাজন প্রাইমে তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন অনুষ্কা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম। […]
লক্ষ্মীবারে সচল হচ্ছে টলিপাড়া! শর্তসাপেক্ষে শুটিং।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১০ জুন:- আশঙ্কার অবসান। আগামীকাল বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং। আজকে মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকেই কাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লকডাউন এর জেরে ৮৩ দিন কাজ বন্ধ থাকার পরে আগামীকাল থেকে টলিউডে পুনরায় বিভিন্ন টেলি ধারাবাহিকের […]
বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক ঘিরে তৃণমূলের কটাক্ষের জবাব দিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।
কলকাতা,মহুয়া চক্রবর্তী চৌধূরী, ৯ জুন:- বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক রালি নিয়ে প্রথমে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টুইট আর তার পরেই অরূপ বিশ্বাসের সাংবাদিক সম্মেলন । দুই ক্ষেত্রেই আক্রমণের বিষয় এক বিজেপি এই কঠিন সময়ে ভোটের রাজনীতি করছেন। বাংলার মানুষ কে ভুল বোঝাচ্ছেন । এই কথারই জবাব দিলেন রাজ্য বিজেপি নেত্রী ও মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। […]
এবার কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালকের ছবি।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- করোনা আক্রান্ত বিষণ্ণ সময়ে মন ভাল করা খবর দিলেন দমদম ক্যানটনমেন্টের ছেলে প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্মস’-এর ‘গোজ টু কানস’ সেকশনে সারা বিশ্ব থেকে ২০টি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ প্রোজেক্টর মধ্যে নির্বাচিত হয়েছে। আগামী তিন চারমাসে যে ছবিগুলো তৈরি হয়ে যাবে। সেখানে একমাত্র বাংলা ছবি হিসেবে […]
সামাজিক দূরত্ব মেনে এবার টলিউডে মেকআপ, কী ভাবে সম্ভব ? জেনে নিন।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- আড়াই মাস পরে নতুন করে জাগছে টেলিপাড়া। পারবেন অভিনেত্রীরা মাল্টিটাস্কার হতে? যে সমস্ত নির্দেশাবলি আছে তার মধ্যে একটি, নিজেদের মেকআপ কিট থেকে হয়তো নিজেদেরই মেকআপ করতে হবে অভিনেতা-অভিনেত্রীদের। কারণ, সংক্রমণ রুখতে গিয়ে স্পর্শ না করে তিন ফুট দূর থেকে মেকআপ করা সম্ভব নয়। যদিও প্রোডিউসার গিল্ডের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩৫ […]
‘রাজনীতি রাজনীতির সময় হবে ,দুর্যোগের দিনেও রাজনীতি করছে কেউ কেউ – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ৫ জুন:- দুর্যোগের দিনেও রাজনীতি করছে কেউ কেউ। বিরোধীদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা লড়াই করছি কি করে দুর্যোগ দুর্ভোগের হাত থেকে মানুষকে রেহাই দেওয়া যায়। কিন্তু একটা রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে আগে এদের তারাও। আমাদের ভোট দাও। এটা […]

