কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৫ হাজার ৬৯২ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২১ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার […]
কলকাতা
রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আদালতে গেলেন রাজভবন থেকে সরিয়ে দেওয়া আধিকারীক ও কর্মীরা।
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আদালতে গেলেন রাজভবন থেকে সরিয়ে দেওয়া আধিকারীক ও কর্মীরা। মামলা করেছেন, হাউস কিপার মৌ মিত্র সরকার এবং মেসেঞ্জার পার্থপ্রতিম ঘোষ। তাঁদের দাবি রাজভবন ক্যাডারের স্বীকৃতি বাতিল করা যাবে না। বেতন বন্ধ করা যাবে না। অক্টোবরের ৫ তারিখে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। রাজ্য সরকারকেও […]
পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক হত্যা , রাজনৈতিক হিংসা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে – দিলীপ ঘোষ।
কলকাতা , ২৯ অক্টোবর:- পূজোর পর জ্যাংরা বটতলায় চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাগুইআটি জর্দাবাগান থেকে ঘোড়ার গাড়ি করে ব্যান্ড পার্টি সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জ্যাংরা বটতলায় চা চক্রের অনুষ্ঠানে নিয়ে আসা হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। চা চক্রের পাশাপাশি লাড্ডু বিতরণের মাধ্যমে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল রাজারহাট গোপালপুর […]
পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে […]
এফ ডি ব্লকের পুজো মন্ডপ পুড়ে ছাই
কলকাতা , ২৮ অক্টোবর:- ভাসানের দিনের সকালেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এফ ডি ব্লকের পুজো মন্ডপ। বুধবার ভোর সোয়া ছয়টা নাগাদ মন্ডপের পিছনে অবস্থিত কমিউনিটি হলের দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সুরক্ষা কর্মিরা। গত ৪ দিন প্রবল গরমের কারণে মন্ডপ এমনিতেই শুষ্ক ছিল। ফলে এদিনের সকালের ওই আগুনের লেলিহান শিখা গোটা মন্ডপকে […]
রাজ্য জুড়ে উন্নয়নের অগ্রগতি নিয়ে রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২৮ অক্টোবর:- শারদোৎসবের পর রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নভেম্বরের ৫ তারিখ নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। উৎসবের পরে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা করবেন, পাশাপাশি রাজ্য জুড়ে হওয়া উন্নয়নের অগ্রগতি নিয়েও আলোচনা করবেন। পুজোর আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণবঙ্গেও জেলা […]
ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।
কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ […]
নৌকো দুর্ঘটনায় মৃত পাঁচ ব্যাক্তির পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার
কলকাতা , ২৮ অক্টোবর:- দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই নৌকো দুর্ঘটনায় সলিল সমাধি হওয়া পাঁচ ব্যাক্তির পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে দেবে। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার দুমনি বিলে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকো দুর্ঘটনায় পাঁচ জনের সলিল সমাধি হয়।
মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের অনীহা দূর করতে লাগাতার প্রচার করবে সরকার।
কলকাতা , ২৮ অক্টোবর:- করোনা সংক্রমনের হার কমাতে রাজ্য সরকার সার্বিকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক নাগরিক যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনায় গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য সেই বৈঠকে স্থির হয়েছে মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের মধ্যে […]

