কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সংগত কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজ টুইট মারফত সেই জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সারাবিশ্বের চলচ্চিত্র জগতের সঙ্গে আলোচনা করেই কলকাতা চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নে ওয়া হয়েছে। তবে এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
তৃণমূলের পতাকা নিয়েই পৌরসভার গেট আটকে বিক্ষোভ তৃণমূলীদের।
নদীয়া, ৯ জুন:- তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভা গেট আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। দিনের শুরুতেই পৌরসভা বন্ধ করে বিক্ষোভ দেখানোর কারণে চরম হয়রানির শিকার এলাকাবাসীর। নদীয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা। এদিন সকালে শান্তিপুর পৌরসভার প্রায় ২০০ জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি […]
হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মারার ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত আটক।
হাওড়া, ১৫ মে:- হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত মহিলার ছেলেটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। মহিলার স্বামী ও বালেশ্বর যাদব মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন। […]
মালদায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মালদা৪ ফেব্রুয়ারি:- মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোহার গেট ও সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই তুমুল শোরগোল পড়ে যায় শহরের ঝালঝালিয়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদন্তে আসে । যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গ্যাস কাটার দিয়ে ব্যাংকের […]








