এই মুহূর্তে কলকাতা

মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।

কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের প্রতিটি মানুষ যাতে করোনার প্রতিষেধক পান সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।

কলকাতা , ১৫ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি মানুষ যাতে করোনার প্রতিষেধক পান সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে প্রতিষেধক বুথ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রতিষেধক কর্মসূচির জন্য প্রত্যেক জেলার জেলাশাসক কে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হবে। তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট জেলায় প্রতিষেধক […]

এই মুহূর্তে কলকাতা

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত।

কলকাতা , ১৫ ডিসেম্বর:- শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের রাজ্য সরকার মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে মানবিক প্রকল্প নামে এই পেনশন প্রদান কর্মসূচী শুরু হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে ১১ দিনের মধ্যে ৬৪ লক্ষেরও বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। আজ […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার কুরুক্ষেত্রের আগেই পুরযুদ্ধে নামতে চলেছে রাজ্য ৷

কলকাতা , ১৫ ডিসেম্বর:- আগামী মার্চ মাসে কলকাতা পুরসভার নির্বাচন করতে চেয়ে রাজ্য সরকার আজ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দেড় মাস বাদে নির্বাচন করানো হোক বলে রাজ্যের চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কমিশন রাজ্যের এই প্রস্তাব আগামীকাল সুপ্রীম কোর্টে হলফনামা আকারে জমা দেবে বলে কমিশন সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

দলে এবার বিদ্রোহী বর্ষীয়ান নেতা বাণী সিংহ রায়। সোস্যাল মিডিয়াতেও সরব তিনি।

হাওড়া ,১৫ ডিসেম্বর:- “যে বাংলার মাটি চিনল না, জেলা মহকুমা চিনল না, বাংলায় কত ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ রয়েছেন তা জানল না, সেই প্রশান্ত কিশোর এসে জিতিয়ে দেবে ?” এবার এই প্রশ্ন তুলে দলের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান রাজনীতিক তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বাণী সিংহ রায়। তিনি বলেন,”পিকে’কে কেউ মানছে না। বহু […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে , শুভেন্দুর অনেক অজানা কথা সোজাসাপটায়।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- ২০২১ এর বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে গুঞ্জনের নাম শুভেন্দু অধিকারী। হ্যাঁ ঠিক শুনেছেন। এক সময় তৃণমূল কংগ্রেসের প্রধান ভরসা ছিল শুভেন্দুর কাঁধে।লোকসভা ভোটের পর জঙ্গলমহলে একের পরে এক পার্টি অফিস দখল পরে পুনরুদ্ধার করা যার উপর দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। এমন কি হলো যে শুভেন্দু অধিকারী […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা , ১৪ ডিসেম্বর:-ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকে সব স্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসব কর্মীর মূল বেতন দুই লাখ এক হাজার টাকার মধ্যে তারা সবাই আগামী পয়লা জানুয়ারি থেকে […]

এই মুহূর্তে কলকাতা

শত্রুর মোকাবিলায় প্রস্তুত বাহিনী , কলাকাতায় দাঁড়িয়ে হুঙ্কার রাওয়াতের

কলকাতা , ১৪ ডিসেম্বর:- দেশের ভূখণ্ড কে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা কোন চেষ্টাই বাদ দেবে না সোমবার কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নীলগিরি ক্লাস সেভেনটিন এ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদ্বোধনে এসে দেশের শত্রুদের আরও একবার হুঁশিয়ারি দিলেন বিপিন রাওয়াত। চিফ অফ ডিফেন্স স্টাফ( সিডিএস) হিসেবে দেশের সেনাবাহিনীতে তাঁর জন্যই এই পদ তৈরি হয়। অতীতে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বাজল ভোটের দামামা , প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল আগামী বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছে। বৃহস্পতিবার তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক,পুলিশ সুপার, এবং পুলিশ কমিশনার ছাড়াও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন বলে […]