এই মুহূর্তে কলকাতা

রামমন্দির উদ্বোধনের দিনে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজ্যপালের।

কলকাতা, ১৮ জানুয়ারি:- আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে তার প্রচার চলছে। এ রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ […]

এই মুহূর্তে কলকাতা

২২ তারিখ রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশজুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের।

কলকাতা, ১৮ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার অযোধ্যায় আগামী ২২তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সরকারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২২তারিখ দুপুর আড়াইটা পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠা সারা দেশ জুড়ে পালিত হবে। সরকারি কর্মচারীরা যাতে […]

এই মুহূর্তে কলকাতা

এবার ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড নয়, কার্পেট এরিয়ার উপর রেজিস্ট্রেশন ফি নেবে সরকার।

কলকাতা, ১৮ জানুয়ারি:- সাধারণ মানুষদের জন্য সুখবর। এবার থেকে ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড এরিয়া নয়, কার্পেট এরিয়ার ওপর রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে রাজ্য সরকার। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্যের অর্থ দপ্তরের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন বিভাগ। নবান্নে সূত্রে খবর এবার থেকে রাজ্য সরকার ফ্ল্যাটের বাজার দর অর্থাৎ ভ্যালুয়েশন ঠিক করবে, কার্পেট […]

এই মুহূর্তে কলকাতা

পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানা স্তরে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ।

কলকাতা, ১৭ জানুয়ারি:- লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আই পি এস ও ডব্লিউ বিপিএস স্তরের ১১৬ জন আধিকারিকদের বদলি করেছিল নবান্ন। এবার রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানাস্তরে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ জারি হল। জঙ্গলমহলের অন্তর্গত বিভিন্ন জেলার থানার সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ৩৩৩ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট […]

এই মুহূর্তে কলকাতা

মেট্রোরেল সম্প্রসারণে জটিলতা অব্যাহত।

কলকাতা, ১৬ জানুয়ারি:- জোকা-ধর্মতলা ও দক্ষিণেশ্বর-ব্যারাকপুর মেট্রোরেল সম্প্রসারণ নিয়ে জটিলতা অব্যাহত। সম্প্রতি জোকা- ধর্মতলায় মেট্রো প্রকল্পের জন্য আলিপুর বডিগার্ড লাইনসের জমি চেয়ে রেল কর্তৃপক্ষের তরফে রাজ্যের কাছে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভেঙে দেবার আবেদন জানিয়ে রাজ্যকে রেল ফের চিঠি দিয়েছে। যদিও এই দুই ক্ষেত্রেই রাজ্য […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রং মানবে না, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৬ জানুয়ারি:- কেন্দ্রের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রং ও লোগো রাজ্য মানবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে রাজ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রতিটা রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্র নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রাজ্যের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো […]

এই মুহূর্তে কলকাতা

রামমন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক তৃণমূলের।

কলকাতা, ১৬ জানুয়ারি:- রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগামী ২২ জানুয়ারি তিনি কলকাতায় সংহতি মিছিল করবেন। অর্থাৎ রামমন্দিরের উদ্বোধনের দিনেই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে সমাজের সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন দক্ষিণ কলকাতার হাজরা থেকে […]

এই মুহূর্তে কলকাতা

গ্রাহকদের কথা মাথায় রেখেই সব রেশন দোকানে বৈদ্যুতিন ওজন যন্ত্র বসানো হচ্ছে।

কলকাতা, ১৫ জানুয়ারি:- গ্রাহকরা যাতে তাঁদের বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রী পান, সেটা নিশ্চিত করতে রাজ্যের সব রেশন দোকানে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র বসানো হচ্ছে। খাদ্যদফতরের উদ্যোগে ইতিমধ্যেই সব দোকানে ওই যন্ত্র পৌঁছে গিয়েছে। ই-পস-এর মাধ্যমে গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে রাজ্যে খাদ্যবণ্টন প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে। প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই রেশন দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

মাত্র ১০ দিনে গাড়ির বকেয়া করে রাজ্যের রাজকোষে ১০০ কোটি।

কলকাতা, ১৩ জানুয়ারি:- গাড়ির বকেয়া কর আদায়ে পরিবহন দফতরের দেওয়া বিশেষ ছাড়ে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম দশ দিনেই রাজকোষে প্রায় ১০০ কোটি টাকা জমা পড়েছে, বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। পরিবহন দফতর গাড়ি মালিকদের বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) পুনর্নবীকরণ করার ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে জরিমানা মকুবের প্রকল্প […]

এই মুহূর্তে কলকাতা

এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের তৈরি বাড়ির ফলক আবাস যোজনা লেখার বাধ্যতামূলক নির্দেশ।

কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্য সরকার পুর এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ির ফলক পরিবর্তন করে বাধ্যতামূলক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে। নামকরন বদল না হলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ থেকে সংশ্লিষ্ট পুরসভা বঞ্চিত হতে পারে বলে রাজ্য নগরউন্নয়ন সংস্থার তরফে পুরসভাগুলিকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পে একটি বাড়ির জন্য বরাদ্দ […]