এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানীর উপদেষ্টা পদে নতুন দায়িত্ব দেওয়া হলো।

কলকাতা , ১০ মার্চ:- নির্বাচন কমিশনের গতকালের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানী লিমিটেডের নিরাপত্তা ও সতর্কতা বিভাগের উপদেষ্টা পদে নতুন দায়িত্ব দিয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে এই পদে থাকা অজয় মুকুন্দ রানাডেকে অব্যহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল বীরেন্দ্রকে ডিজি […]

এই মুহূর্তে কলকাতা

রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। […]

এই মুহূর্তে কলকাতা

কয়লাঘাটার আগুনে বিপর্যস্ত রেলের টিকিট পরিষেবা,দিনভর দুর্ভোগের সঙ্গে পিচবোর্ডের টিকিটে ফিরল অতিতের স্মৃতি

কলকাতা, ৯ মার্চ:- নিউ কয়লাঘাটায় পূর্ব রেলের সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটেনায় বিপর্যস্ত রেলের অনলাইন টিকিট বুকিং পরিষেবা। দূর পাল্লার ট্রেনের আসন সংরক্ষণ তো বটেই দিনভর জোর ধাক্কা খেয়েছে অসংরক্ষিত টিকিট পরিষেবাও। ইমারজেন্সি সার্ভার চালু করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তা ধোপে টেঁকেনি.। পরিস্থিতি সামাল দিতে হাওড়া শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে বেশিরভাগ কাউন্টার বন্ধ […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিপি কে বদলি করলো।

কলকাতা , ৯ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিপি কে বদলি করেছে। বীরেন্দ্র কে সরিয়ে তার জায়গায় আইপিএস আধিকারিক পি নির্জনয়ন কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে কমিশনের তরফ এ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেওয়া হয়েছে। বীরেন্দ্র কে নির্বাচন […]

এই মুহূর্তে কলকাতা

আগুন নিভলেও চড়ছে রাজনীতির উত্তাপ ভোটের হাওয়ায় শাসক বিরোধী তরজা জোরদার

কলকাতা , ৯ মার্চ:- মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ বিজেপির। সোমবার সন্ধ্যায় কলকাতায় পূর্বরেলের সদর দপ্তরে অগ্নিকাণ্ড ও প্রাণহানীর ঘটনায় রাজনীতির রঙ লেগেছে।ওই ঘটনার দায় কার তা নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্যের শাসক ও বিরোধীদের মধ্যে। উত্তপ্ত তর্ক বিতর্কের আগুনে গতি সঞ্চার করেছে জোড়ালো ভোটের হাওয়া। রাজ্য রাজনীতির বিশ্লেষকরা অবশ্য এতে নতুনত্ব কিছু দেখছেন না। তাদের […]

এই মুহূর্তে কলকাতা

পশ্চিমবঙ্গে বোমা তৈরীর কারখানার কোন অস্তিত্ব নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক – ব্রাত্য বসু।

কলকাতা , ৯ মার্চ:- তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে সর্বত্র বোমা তৈরীর কারখানা গড়ে উঠেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই অভিযোগ তার মন্ত্রক খারিজ করে দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্রাত্য বসু জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে বোমা তৈরীর কারখানা সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সাকেত গোখলে নামক জনৈক […]

এই মুহূর্তে কলকাতা

১৫ ই মার্চ থেকে কলকাতা মেট্রোয় ফের টোকেন পরিষেবা চালু হচ্ছে।

কলকাতা , ৯ মার্চ:- আগামী ১৫ ই মার্চ থেকে কলকাতা মেট্রোয় ফের টোকেন পরিষেবা চালু হচ্ছে। দীর্ঘ প্রায় ১১ মাস পরে ওই পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন টিকিট কেটে যাত্রীরা মেট্রোতে যাতায়াতের সুযোগ পাবেন। ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ দুই মেট্রোতেই টোকেন পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে আগামী কাল থেকে উত্তর-দক্ষিণ […]

এই মুহূর্তে কলকাতা

মমতার নারী দিবসের মিছিলের তাল কাটল এসএসসির ‘বঞ্চিত’মহিলা প্রার্থীদের বিক্ষোভে।

কলকাতা , ৮ মার্চ:- আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবারের মতো এবারও কলকাতায় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সুকৌশলে তিনি ওই মিছিলের সঙ্গে জুড়ে দেন পেট্রোপন্য ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি।কিন্তু তাল কাটল সেই মিছিলের শেষে।ধর্মতলায় মিছিল শেষ করে তৃণমূল নেত্রী ভাষণ শুরু করতেই সমাবেশের সামনের সারিতে চলে আসেন এসএসসির […]

এই মুহূর্তে কলকাতা

এখনো পর্যন্ত ৫১ কোটি ৬৩ লক্ষ টাকার অর্থ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে – সঞ্জয় বসু

কলকাতা , ৮ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার আজ শহরে এসেছেন। আজ বিকেলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের এই কথা জানান। বি মুরলিকুমার সন্ধ্যয় আয়কর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে রেল পুলিশ, বিমান বন্দরের আধিকারিকরাও উপস্থিত আছেন বলে […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে ডাক বিভাগ বিশেষ উদ্যোগ

কলকাতা , ৮ মার্চ:- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাকর্মী ও গ্রাহকদের সুবিধার্থে ডাক বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। ডাক বিভাগের কলকাতা অঞ্চলের উদ্যোগে দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগণা পর্যন্ত প্রত্যেক ডিভিশনে একজন করে মহিলা গ্রাহক কল্যাণ আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা এবং বয়স্ক গ্রাহকদের ক্ষুদ্র সঞ্চয়, বিমা, পেনশন সহ বিভিন্ন পরিষেবা ও পরামর্শ […]