কলকাতা , ৯ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিপি কে বদলি করেছে। বীরেন্দ্র কে সরিয়ে তার জায়গায় আইপিএস আধিকারিক পি নির্জনয়ন কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে কমিশনের তরফ এ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেওয়া হয়েছে। বীরেন্দ্র কে নির্বাচন সংক্রান্ত কোন কাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত কোন পদে বসানো যাবে না বলে চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে।
Related Articles
বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষ বরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতায় পর্যটন কেন্দ্র রাজ্যের বহু মানুষ বাড়াতে আসেন এই […]
জ্বালানির মূল্যবৃদ্ধিতে শেওড়াফুলিতে কংগ্রেসের বিক্ষোভ।
হুগলী, ২৫ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেওড়াফুলি চাতরায় জিটি রোডের উপর প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচী পালন করল যুব জাতীয় কংগ্রেসের কর্মীরা। হুগলী জেলার যুব কংগ্রেস কমিটির সভাপতি অমিতাব দে বলেন ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল বৃদ্ধি পাশাপাশি ভ্যাকসিন নিয়ে যে ভাবে রাজনিতি চলছে তারি প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী […]
রাজ্যপালের প্রতিনিধি নয়, অধ্যক্ষের কাছে শপথ নিলেন তৃণমূলের জয়ী দুই প্রার্থী।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্যপালের ঠিক করে দেওয়া প্রতিনিধি নয়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ বাক্য পাঠ করেই রাজ্য বিধানসভার সদস্য হলেন সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বৃহস্পতিবারই বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেখানেই অধ্যক্ষ তাঁদের শপথ বাক্য পাঠ করান। তাঁর আগে শপথ নিয়ে রাজভবনের সঙ্গে তাঁর ও ওই […]










