এই মুহূর্তে কলকাতা

বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য বিজ্ঞপ্তি জারি।

কলকাতা , ১৬ মার্চ:- রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রার্থী পদ দাখিলের শেষ দিন ২৩-ই মার্চ। পরদিন ২৪শে মার্চ জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৬-শে মার্চ। এই পর্যায়ে আগামী ১০-ই এপ্রিল, ৪৪ টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগণার তৃতীয় এবং শেষ […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী৷

কলকাতা , ১৬ মার্চ:- দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্য গুলিকে আলোচনায় ডেকেছেন৷ আগামী কাল দুপুরে এক ভার্চুয়াল বৈঠক করোনা পরিস্থিতি নিয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার এই ধরনের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ […]

কলকাতা এই মুহূর্তে

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের তালিকা বুধবারের মধ্যে পৌছবে কমিশনে।

কলকাতা , ১৫ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীরা কারা ছিলেন তালিকা প্রস্তুত হচ্ছে মুখ্যসচিবের পৌরহিত্যে আগামী বুধবারের মধ্যে তালিকা পৌছবে নির্বাচন কমিশনে এর পরেই পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত দিল্লি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে খবর।গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়ে যে দুর্ঘটনাটি ঘটে তা নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বিবেক সহায়ের যায়গায় জ্ঞানবন্তকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দিল নির্বাচন কমিশন

কলকাতা , ১৫ মার্চ:- রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং।নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গতকালই নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেয়। আজ কমিশনের নির্দেশে রাজ্য সরকার এই পদের জন্য দুজন আইপিএস এর নাম পাঠা য়। প্রথম নাম ছিল পীযূষ পান্ডে র এবং দ্বিতীয় জন জ্ঞানবন্ত সিং। কমিশন নিরাপত্তা অধিকর্তা হিসেবে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর এবার কেন্দ্রীয় ভাবে নজরদারী চালাবে কমিশন

কলকাতা , ১৫ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে যাতে যথাযথ ভাবে ব্যবহার করার ব্যপারে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন।বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করার বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ভাবে বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবার বিধান সভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ থেকে শুরু করে যাবতীয় গতিবিধি ভিডিওগ্রাফি করে রাখার […]

এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দফার ভোটের ১৭৬ টি মনোনয়ন জমা পড়লো।

কলকাতা , ১৫ মার্চ:- আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের যে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে ১৭৬ টি মনোনয়ন জমা পড়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন। কলকাতায় তিনি বলেন আজ মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোন মনোনয়ন বাতিল হয়েছে কিনা তা নিয়ে তিনি কিছু জানাননি। […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

কলকাতা ,১৪মার্চ;- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পদ থেকে বিবেক সহায়কে অপসারিত করে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থকে সরিয়ে বিভূ গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পান্ডে। […]

এই মুহূর্তে কলকাতা

পায়ে যন্ত্রণা সত্বেও হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা ,১৪মার্চ:-পায়ে যন্ত্রণা সত্বেও তিনি হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হওয়ার পর আজই প্রথম দলীয় কর্মসূচীতে অংশ নেন তিনি। নন্দীগ্রাম দিবস উপলক্ষে আজ কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পদযাত্রায়, হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন তিনি। […]

এই মুহূর্তে কলকাতা

বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।

কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে এখন ৭২৫ কোম্পানি

কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে […]