এই মুহূর্তে কলকাতা

শীতলকুঁচিতে আত্মরক্ষাতেই গুলি চালাতে বাধ্য হয়েছে , উঠে এলো প্রাথমিক রিপোর্টে।

কলকাতা , ১০ এপ্রিল:-শিতলকুচির ঘটনায় আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এই মর্মে রিপোর্ট দিয়েছেন বলে খবর। রিপোর্ট এ বলা হয়েছে তিন চারশ লোক কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল। দুপক্ষের লড়াই শুরু হয়। তা থামাতে বাহিনী গুলিচালালে চারজন গুলিবিদ্ধ হন।

এই মুহূর্তে কলকাতা

শীতলকুঁচির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।

কলকাতা , ১০ এপ্রিল:-ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন শীতল কুচির ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে। সঙ্গে ভিডিও পাঠাতে বলা হয়েছে। কি এমন পরিস্থিতি তৈরি হল যাতে গুলি চালাতে হল, কারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছে। বিস্তারিত ভাবে জানতে বলা হয়। এমনটাই খবর কমিশন সূত্রে।

এই মুহূর্তে কলকাতা

অশান্তির আবহেই শহরে ভোট চতুর্থী , একাধিক জায়গায় উড়বে ড্রোন , আকাশপথেও চলবে নজরদারি।

কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের আট দফা বিধানসভা ভোটের চতুর্থ পর্বেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শহর কলকাতার বাসিন্দারা। এতদিন টিভি আর খবরের কাগজে ভোটের খবর পড়ার পর ভোট এবার সশরীরে কড়া নেড়েছে তাঁদের দরজায়। কিন্তু বিগত তিন দফায় বিভিন্ন জেলায় ভোট ঘিরে যে অশান্তির ছবি উঠে এসেছে তার আঁচ কলাকাতাতে এসে পড়বে কিনা তা নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

প্রশাসনিক আধিকারিকদের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা

কলকাতা, ৯ এপ্রিল:- নির্বাচনে বাইক বাহিনীর দাপট, সীমানা সিল না করা, প্রশাসনিক আধিকারিকদের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা আজ সন্ধ্যা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক এর ঘরে অবস্থান শুরু করেছে। সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে নির্বাচনে বিভিন্ন অনিয়ম নিয়ে ডেপুটেশন দিতে এসে […]

এই মুহূর্তে কলকাতা

শাসকদল তাদের কর্মী ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে কমিশনের দারস্থ বিজেপি।

কলকাতা, ৯ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছে বলে বিজেপি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের নেতা শিশির বাজড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন গতকাল চেতলা, হাওড়া, মহিশাদল সহ মোট সাত জায়গায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ।

কলকাতা, ৯ এপ্রিল:- শনিবার রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। অতিরিক্ত মুখ্য নির্বাচনী […]

এই মুহূর্তে কলকাতা

চতুর্থ দফার ভোট নির্বিগ্নে করার লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।

কলকাতা, ৯ এপ্রিল:-আগামীকাল চতুর্থ দফার নির্বাচনে যাদবপুর কসবা টালিগঞ্জ পূর্ব ও পশ্চিম এবং মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। সবকটি কেন্দ্র খাতায়-কলমে দক্ষিণ দক্ষিণ ২৪ পরগনা হলেও এই কেন্দ্রগুলি কলকাতা পুরসভার অধীনে রয়েছে। সেই অর্থে আগামীকালই হতে চলেছে কলকাতার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। এই ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে হয় সেজন্য কমিশনের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

প্রথম তিন দফার ভোটে বিজেপি ৬৮ টি আসন পাবে বলে দাবি অমিত শাহের।

কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যে প্রথম তিন দফার ভোটে বিজেপি, ৯১টির মধ্যে ৬৩থেকে ৬৮টি আসন পাবে বলে দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার প্ররোচনা দিয়ে মানুষকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছেন। নির্বাচনে অশান্তি ও […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করলো কমিশন।

কলকাতা , ৯ এপ্রিল:-কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জেরে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাবদিহি তলব করেছে।নোটিশ পাঠিয়ে আগামীকাল বেলা এগারোটার মধ্যে মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। বুধবার কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী বাধা পেলে মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দেন। এ ব্যাপারে বিজেপির তরফ এ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণে রাজ্য সরকারি দপ্তরে ফের চালু হতে চলেছে দৈনিক ৫০ শতাংশ হাজিরা।

কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে করোনা সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করায় রাজ্য সরকারি দপ্তর গুলিতে পুনরায় দৈনিক ৫০ শতাংশ কর্মীদের হাজিরার নিয়ম চালু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। করোনা কালে রাজ্য সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হয় । নবান্ন সূত্রের খবর […]