কলকাতা , ২০ এপ্রিল:- কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি কোভিড টিকা নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার […]
কলকাতা
রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচনে ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কলকাতা , ২০ এপ্রিল:- আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩২১৩৮৫, মহিলা ভোটার ৫০৬৬১৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২১৫৬, এনআরআই ভোটার ১৫ […]
শীতলকুচির অডিও টেপ কাণ্ডে এবার রিপোর্ট তলব কমিশনের।
কলকাতা, ২০ এপ্রিল:-কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় এর মধ্যে কথোপকথনের ওই রেকর্ডিং ফাঁস করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের চেষ্টার অভিযোগ করে। সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক […]
শেষ দুই পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতা , ২০ এপ্রিল:- সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে আজ ফের কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল। লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সাধারণ মানুষ এবং ভোট কর্মীদের জীবনের সুরক্ষা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্রমণ মোকাবিলায় তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। শেষ দুটি পর্যায়ের ভোট একসঙ্গে নেওয়ার […]
বেসরকারি হসপিটালগুলিকে শয্যা বাড়ানোর নির্দেশ দিলো রাজ্য সরকার।
কলকাতা , ২০ এপ্রিল:-রাজ্য জুড়ে মাত্রা ছাড়া করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে বেসরকারি হাসপাতাল গুলিকে সজ্জা সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার সন্ধ্যায় বেসরকারী হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে ফের বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপধ্যায়, স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। হাসপাতালগুলিতে পার্কিং লট এবং লবি তে ও কভিদ রোগীর চিকিৎসার বাব্যস্থ রাখতে হবে। জরুরী অস্ত্রপ্রচার ছাড়া এখন সব […]
নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন।
কলকাতা , ১৯ এপ্রিল:- নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় এসছেন অজিত কুমার সিং। বদল করা হয়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে। বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদকে সরিয়ে আনা হয়েছে নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে।
করোনা রুখতে রাজ্যে লকডাউন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির […]
মুর্শিদাবাদের দুই কেন্দ্রের উপ-নির্বাচনের দিন ঘোষণা করলো কমিশন।
কলকাতা , ১৯ এপ্রিল:-মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই দুই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনায় মৃত্যু হওয়ায় নির্বাচন পিছিয়ে দিতে হয়। সোমবার কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন। ভোটগণনা আগামী ১৮ মে। এদিকে ভোটের দিন ঘোষণা হতেই স্থানীয়দের একাংশ […]
করোনা পরিস্থিতি মাথায় রেখে আগামীকাল থেকে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা।
কলকাতা, ১৯ এপ্রিল:- বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সরকারি এবং সরকার পশিত সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে গত ১২ ফেব্রুয়ারি থেকে পঠন-পাঠন […]
করোনা মোকাবিলায় সার্বিক রণকৌশল নিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১৯ এপ্রিল:-উদ্ভূত করোনা সংকট মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করে কোভিড মোকাবিলা কৌশলের রূপরেখা তৈরি করবেন। মুখ্যমন্ত্রী আজ ট্যুইট করে জানিয়েছেন, কোভিড সংকট মোকাবিলায় প্রশাসনকে সর্বশক্তি নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্যের মানুষের জীবন রক্ষার জন্য […]

