কলকাতা, ১৬ জুলাই:- বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর আসনে ভোট হবে। বিজ্ঞপ্তি নিয়ে জানাল কমিশন। গত ফেব্রুয়ারি মাসে দীনেশ ত্রিবেদী সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আসনটি ফাঁকা রয়েছে। সেই আসনে ৯ আগস্ট উপনির্বাচনের মাধ্যমে ওই আসনে নতুন সাংসদ বেছে […]
কলকাতা
হার নিশ্চিত জেনেই রাজ্যসভা সহ বিধানসভার উপনির্বাচনে ভোট চাইছে না বিজেপি – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যসভার দুটি আসন সহ রাজ্যে বাকি থাকা দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হবে জেনে ভোট চাইছে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন সংবিধান অনুযায়ী ভোটের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে উপনির্বাচন করানোর কথা। ফলে দল […]
একাধিক কর্মসূচি নিয়ে চার দিনের দিল্লি সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। ২৫ জুলাই বিকেলে তিনি দিল্লি রওনা দেবেন। এই পর্যায়ে দিল্লিতে তাঁর চার দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে।সংসদ ভবনে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে […]
শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাথীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিতে রেলকে চিঠি রাজ্যের।
কলকাতা, ১৫ জুলাই:- আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্য তাদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার রেলকে চিঠি দিয়েছে। আজ পরিবহন দপ্তর থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে শনিবার পরীক্ষার এ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ট্রেনে চড়ার অনুমতি […]
তৃতীয় ঢেউয়ের আগে বেশি করে ভ্যাকসিন সরবরাহের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেই সিংহভাগ রাজ্যবাসীকে ভ্যাকসিন এর আওতায় আনার লক্ষ্যে রাজ্য সরকার চাহিদা অনুযায়ী আরও বেশি করে ভ্যাকসিন ডোজ সরবরাহ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে প্রতিদিন দশ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও […]
সাত বিধাসভার ভোট সাঙ্গ করতে কমিশনকে অনুরোধের পাশাপাশি এলাকায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে রাজ্য।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যের সাত বিধানসভা আসনে বকেয়া ভোট পর্ব সাঙ্গ করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি ভোট আয়োজনের আগে ওই সব এলাকার করোনা পরিস্থিতিও খতিয়ে দেখছে রাজ্য সরকার। গত দু সপ্তাহে ওই সব বিধানসভা এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে স্বাস্থ্য ভবনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। দশই জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট […]
দলত্যাগ আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলার আগামীকাল শুনানি।
কলকাতা, ১৫ জুলাই:- দলত্যাগ বিরোধী আইনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত অভিযোগের কাল শুনানি হবে।রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল দুপুরে নিজের ঘরে অভিযোগকারী বিজেপি পরিষদীয় দলকে শুনানির জন্য ডেকেছেন। তাদের নিজেদের অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ সহ উপস্থিত হতে বলা হয়েছে বলে জানা গেছে। বিজেপি পরিষদীয় দল সূত্রে […]
কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো আরও ১৫ দিন , থাকছে নতুন কিছু ছাড়।
কলকাতা, ১৪ জুলাই:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্য সরকার নতুন কিছু ছাড় সহ কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।৩০ জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ চলাকালীন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই পর্যায়ে সপ্তাহে মেট্রো চলাচলকে ছাড় দেওয়া হয়েছে। ১৬ জুলাই থেকে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা, ১৪ জুলাই:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলেও কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে বাকি থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্রের বিধানসভা নির্বাচন সহ বাকি পাঁচ কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যসভার দুটি আসনে নির্বাচন, প্রার্থী […]

