কলকাতা, ১৪ জুলাই:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্য সরকার নতুন কিছু ছাড় সহ কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।৩০ জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ চলাকালীন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই পর্যায়ে সপ্তাহে মেট্রো চলাচলকে ছাড় দেওয়া হয়েছে। ১৬ জুলাই থেকে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল করবে। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষকে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। দোকান-বাজার- শপিং মল খোলার সময় সংক্রান্তঃ বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল। রেস্তোরাঁ, বার ইত্যাদি রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে। রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল খোলা হবে। সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে সেগুলি খোলা যাবে। ব্যাংকে গ্রাহক পরিষেবা সময়সীমা বাড়িয়ে সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত করা হয়েছে। তবে স্কুল-কলেজ-সিনেমা হল বন্ধই থাকছে।
Related Articles
অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।
হাওড়া, ১৩ আগস্ট:- পোষ্যের গলায় সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে এবং তারই পাশে অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। পরে অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা। “ইডি ও সিবিআই’কে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি”। এরই বিরুদ্ধে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের […]
পুকুর ভরাটকে কেন্দ্র করে কাউন্সিলারের সামনেই হাতাহাতির অভিযোগ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- পুকুর ভরাট করা নিয়ে কাউন্সিলরের সামনেই হাতাহাতির অভিযোগ চুঁচুড়ায়। শনিবার সকালে হাতাহাতির অভিযোগ চুঁচুড়া খাদিনামোড়ের কাছে ধরমপুর আয়কর অফিসের পিছন দিকে। আয়কর অফুসের পিছনে একটি প্রাচীন পুকুর ভরাট চলছিল এদিন প্রকাশ্য দিবালোকে। সেই পুকুর ভরাটে বাধা দিতে গিয়েই বর্তমান পুকুর মালিকের সাথে স্থানীয়রা হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। অভিযোগ সে সময় স্থানীয় […]
বুধবার বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- বুধবার ফের বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওই বৈঠক হওয়ার কথা। তবে সোমবার মুখ্যমন্ত্রী ও শুভেন্দু যেভাবে পরস্পরকে আক্রমণ শানিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসতে রাজি হবেন কিনা সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।প্রথা অনুযায়ী, রাজ্যের […]









