কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের সব পুরসভা, শহর, শহরতলি ও মফস্বল এলাকায় বসবাস করা আর্থিকভাবে দুর্বল অংশের মানুষদের মুখে হাসি ফোটাতে এবার তাঁদের ‘নিজ ভূমি নিজ গৃহ’ রাজ্য সরকার। এই সব মানুষদের মধ্যে যাদের নিজেদের বাড়ি নেই তাঁদের হয় রাজ্য সরকার জমি দেবে বাড়ি নির্মাণের জন্য অথবা তাঁদের হাতে […]
কলকাতা
১৩ই মার্চের পরই নির্ঘণ্ট প্রকাশ: কমিশন।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর এবং উত্তর প্রদেশের প্রাক নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার পর দিল্লি ফিরে সবদিক বিচার করে তারপরেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে দেশের সব প্রান্তের পরিস্থিতি তাঁরা খতিয়ে দেখেছেন। আগামী ৩রা মার্চ তিনদিনের সফরে আসছে জাতীয় নির্বাচন […]
১০০ দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া নবান্নের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি […]
কেন্দ্রের অশ্রুত প্রকল্পে সেরার স্বীকৃতি পাচ্ছে হুগলির উত্তরপাড়া ও চাঁপদানি পৌরসভা।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে এপর সেরারা স্বীকৃতি পেল রাজ্য। নাগরিক পরিষেবা উন্নয়নে কেন্দ্রের অম্রুত প্রকল্প সফল ভাবে রূপায়নের জন্য এবছর রাজ্যের ১১ টি পুরসভা পুরস্কৃত হচ্ছে। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক নাগরিক পুরসভার মানোন্নয়নে অম্রুত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ সঠিক ব্যবহারের জন্য সর্বভারতীয় স্তরে এই ১১টি পুরসভাকে পুরস্কৃত করার কথা জানানো হয়েছে। আগামী […]
লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলার সিদ্ধান্ত।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকার পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পদমর্যাদার ৬১ জন পুলিশ আধিকারিকদের নিয়ে রাজ্য সচিবালয় নবান্নে পুলিশ ডিরেক্টরেটে এই সেল খোলা হচ্ছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মহম্মদ আজিম কে এই সেলের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে […]
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- চলতি মাসের শেষ সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের জাতীয় নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত মানুষের মধ্যে থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা এখন থেকেই শান্তিপূর্ণ রাখার […]
নির্বাচনের আগে প্রতি জেলার স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠালো কমিশন।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:-আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি জেলার স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠিয়েছে। প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি করে স্পর্শকাতর বুথ রয়েছে জেলা শাসকদের চিঠি দিয়ে তার তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি জেলায় স্পর্শকাতর অঞ্চলের সংখ্যাও জানতে চাওয়া হয়েছে। বুধবারের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । একইসঙ্গে, […]
রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থী।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের চার এবং বিজেপির একজন প্রার্থী। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়ী হলেন নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ। অন্যদিকে বিজেপির একমাত্র প্রার্থী শমীক ভট্টাচার্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। এ দিন তাঁদের হাতে জয়ের সংশাপত্র তুলে দেওয়া হয়। বিজয়ী ঘোষণা […]
আধার বাতিল নিয়ে উদ্বিগ্নদের চিঠি দিয়ে আশ্বস্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- আধার কার্ড বাতিল নিয়ে উদ্বিগ্ন নমঃশূদ্রদের চিঠি দিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ নমঃশূদ্র কল্যান পর্ষদ কে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আধার কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে যারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নোটিশ পেয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই। যাদের আধার কার্ড বাতিল হয়েছে […]
১০০ দিনের কাজের মজুরি দেওয়ার কাজে এবার টাস্ক ফোর্স গঠন রাজ্যের।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- একশ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মোট ২৪ […]









