কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- আরও ৭ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবে রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নতুন প্রাপকদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজের বেশকিছু পড়ুয়ার হাতে কার্ড তুলে দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি এই বণ্টন কর্মসূচি গ্রহণ করা […]
কলকাতা
আগামী ৭ ই মার্চ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- ৭ ই মার্চ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ঐদিন রাজ্যপালের অভিবাসনের মধ্যে দিয়ে এই অধিবেশন শুরু হবে। এইজন্যে ভাষণের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৯ই মার্চ আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন বলে সূত্রের খবর। এইদিকে অধিবেশনের জন্য রাজ্যপাল […]
ঐতিহাসিক কলেজ স্ট্রিটের কফি হাউস সংস্কারে ১০ লক্ষ টাকা দিল রাজ্য।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউস সংস্কারে দশ লক্ষ টাকা দিল রাজ্য সরকার। দীর্ঘ কভিড পরিস্থিতির কারণে অর্থের অভাব হওয়ায় ভবনটি সংস্কারের জন্য আর্থিক সহায়তা চেয়ে কফি হাউজ কর্মী সংগঠনের তরফে এর আগে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন বিচার করেই রাজ্য সমবায় দপ্তর থেকে সম্প্রতি তাদের হাতে এই টাকা তুলে […]
কলকাতা পুলিশের পদক প্রাপকদের নাম ঘোষণা করল রাজ্য সরকার।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০১৮ ও ২০১৯ সালে কলকাতা পুলিসের পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে। প্রতিবছর রাজ্য সরকার কর্ম ক্ষেত্রে নিষ্ঠা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দক্ষ পুলিশ কর্মীদের সম্মানিত করে যদিও করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির কারণে এতদিন কলকাতা পুলিশের পদক প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ২০১৯ সালের ‘নিষ্ঠা’ পদক প্রাপকদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিসের এসটিএফের […]
আগামী বুধবার বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক বসতে চলেছে নবান্নে।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আগামী সপ্তাহে বুধবার নবান্ন সভাঘরে রাজ্যস্তরের প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পপতি ছাড়াও বনিকসভার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকে শিল্প সম্মেলন ছাড়াও গভীর সমুদ্র বন্দর, বীরভূমের দেউচা পাচামী প্রকল্প নিয়েও আলোচনা হতে […]
ধান বিক্রি করে চাষীদের আয়ের জন্য বিপণনেরও ব্যবস্থা করবে রাজ্য সরকার।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- একদিকে বাঙালির পাতে হারিয়ে যাওয়া সুগন্ধি ভাতের আঘ্রাণ ফিরিয়ে দেওয়া। অন্যদিকে সাধারণ মানুষ বিশেষ করে মা ও শিশুদের পুষ্টিকর চাল সরবরাহের ব্যবস্থা করা। এই দ্বিমুখী লক্ষ্যকে সামনে রেখে প্রথাগত ধান চাষের পাশাপাশি শুরু হয়েছে নতুন প্রজাতির ধান চাষ। যার মধ্যে অনেক প্রজাতির ধানের চাষ একদা প্রচলিত থাকলেও অধুনালুপ্ত। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো উপকূলবর্তী […]
সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- নক্ষত্র ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন। ১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। […]
মুখোমুখি মুখ্যমন্ত্রীকে আলোচনায় ডাকলেন রাজ্যপাল।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এবার মুখ্যমন্ত্রীকে মুখোমুখি আলোচনায় ডাকলেন রাজ্যপাল।চলতি সপ্তাহে যেকোনও একদিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। অভ্যাসমত নিজেই ট্যুইট করে সেই চিঠি প্রকাশ্যেও এনেছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে চাপান উতোর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে […]
দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য পাঁচ লক্ষ বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্যের।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য আবাস যোজনা প্রকল্পের আওতায় আরও প্রায় ৫ লক্ষ্য বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা এবং পুরসভা এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়ি গুলি তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এর জন্য ২০২৩ সালের ৩১ মার্চ সময়সীমা ধার্য করা হয়েছে। সম্প্রতি […]
এবার করোণা আক্রান্তদের বাড়িতে চিকিৎসা করালেও খরচ দেবে সরকার।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। বুধবার অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোর এ গিয়ে চিকিৎসা করালে, তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউট ডোরে ১৬টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। […]











