কলকাতা, ৩ মার্চ:- সদ্য শেষ হওয়া পুর সভা নির্বাচনে ত্রিশঙ্কু বেলডাঙা, এগরা, চাঁপদানি এবং ঝালদা পুরসভার মধ্যে তিন পুরসভার জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।তবে এব্যপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান এখনও স্পষ্ট নয়। বেলদা, চাঁপদানি এবং ঝালদা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল হয়ে যাঁরা ভোটের ময়দানে নেমেছিলেন, এখনই তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার কোনও […]
কলকাতা
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে সরকার।
কলকাতা, ১ মার্চ:- আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে রাজ্য সরকার এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্য বৃহস্পতিবার নবান্ন সভাঘরর ওই প্রস্তুতি বৈঠক বসতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের শিল্পপতি ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের […]
বিধানসভা অধিবেশন ডাকার সময় নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যসচিব।
কলকাতা, ১ মার্চ:- সোমবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বিধানসভার আসন্ন অধিবেশন ডাকার সময় নিয়ে গৃহীত প্রস্তাবের ওপর আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করেন। পরে রাজ্যপাল এক টুইটে জানিয়েছেন সাতই মার্চ দুপুর দু টোয় অধিবেশন ডাকা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সকাল ১০টায় মুখ্যসচিব তাঁর সঙ্গে দেখা […]
ফ্যামিলি পেনশন অনুমোদনে দ্রুততা আনতে উদ্যোগী হলো রাজ্য।
কলকাতা, ১ মার্চ:- ফ্যামিলি পেনশন শুরুর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দ্রুততা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থদফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বিভিন্ন সরকারি অফিস থেকে প্রয়োজনীয় নথি, তথ্য প্রভৃতি ঠিকমতো না পাঠানোর জন্য অনেক সময় ফ্যামিলি পেনশন অনুমোদন পেতে খুব দেরি হচ্ছে। সরকার চাইছে, ফ্যামিলি পেনশনের বিষয়গুলির দ্রুত নিস্পত্তি হোক। এই কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী […]
চলতি কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে চলতি কোভিড বিধি-নিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি নৈশ কালীন কড়া বিধিনিষেধের মেয়াদ এক ঘণ্টা কমিয়ে রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছিল। সোমবার জারি করা নির্দেশিকাতেও ওই একই নিয়ম বহাল রাখা হয়েছে। আগের মতোই কেবল […]
বিধানসভায় বাজেট অধিবেশন ডাকা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে বিশেষ বৈঠকে বসল মন্ত্রিসভা।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ডাকার সময় নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে সোমবার বিশেষ বৈঠকে বসল রাজ্য মন্ত্রিসভা। এদিনের বৈঠকে বিধানসভা বসার সময় সংশোধন করে তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এদিন নবান্নে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে সাত ই মার্চ দুপুর দুটোর সময় অধিবেশন শুরু সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব গৃহীত […]
জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার থেকে মিলবে অনলাইনেই।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে এবার জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করতে চলেছে। সেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্য গত পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত ওই পোর্টাল […]
ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রেক্ষিতে বহু সংখ্যক পড়ুয়া সহ ভারতীয় নাগরিকদের সেখানে আটকে পড়ার বিষয়টি আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সমস্ত রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে কেন্দ্রকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা […]
উন্নয়নমূলক প্রকল্পের গতি আনতে আগামী সপ্তায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন মুখ্য সচিব।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আরও গতি আনতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মুখ্যসচিব আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন।সব দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে আগামী ৩ মার্চ মুখ্যসচিব বৈঠকে বসবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, ২০২১-২২ আর্থিক বছর শেষ হতে চলেছে। বিভিন্ন […]











