এই মুহূর্তে কলকাতা

চাকরি প্রার্থীর হাতে পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনা খতিয়ে দেখার প্রয়োজন বলে মন্তব্য অধ্যক্ষকের।

কলকাতা, ১১ নভেম্বর:- আন্দোলনরত শিক্ষক চাকরি প্রার্থীর হাতে পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনার প্রেক্ষাপট ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মন্তব্য করেছেন। পুলিশ যদি উত্তেজনা প্রশমনে কোন কাজ করেন তা অপরাধ নয় বলেও তিনি মন্তব্য করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন বিষয়টি বিচারাধীন। তবে ওই ঘটনায়কী প্ররোচনা তৈরি […]

এই মুহূর্তে কলকাতা

সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে।

কলকাতা, ১১ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে ১৯ নভেম্বর। ডিসেম্বরের মধ্যেই পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্য সচিব এইচকে দ্বিবেদী পূর্ত দপ্তরের সঙ্গে এই সংস্কার নিয়ে বৈঠকে বসেছিলেন। পরে পূর্ত মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে সেতুর দু পাশের ২০ […]

এই মুহূর্তে কলকাতা

আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু।

কলকাতা, ১০ নভেম্বর:- আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে ২ […]

এই মুহূর্তে কলকাতা

হারিয়ে যাওয়া খাদ্য ফিরিয়ে আনার উদ্যোগ

কলকাতা, ১০ নভেম্বর:- দেশের হারিয়ে যাওয়া খাদ্য বৈচিত্র্য তুলে ধরতে অভিনব রন্ধনশৈলি প্রতিযোগিতা অনুষ্ঠীত হল কলকাতায়। ভারত সরকারের ইনক্রেডেবেল ইন্ডিয়া, ওয়ার্লড সেফ,ওয়েস্টার্ন সেফ অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সেফ এসোসিয়েশন,মধ্য প্রদেশ টুরিজম এবং একটি রান্না বিষয়ক ম্যাগাজিনের সহযোগিতায় দেশ জুড়ে শুরু হয়েছে ‘এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ প্রতিযোগিতা-সেশান ফোর।’ প্রতিযোগীতার থিম ফ্লেভারস অফ ইন্ডিয়া। কলকাতায় এই প্রতিযোগিতা […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হলেন বিধায়ক ডা: সুদীপ্ত রায়।

কলকাতা, ১০ নভেম্বর:- শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বর্ষীয়ান চিকিৎসক সুদীপ্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। প্রবীণ ওই চিকিৎসক আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতিরও সভাপতি পদে রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার তাঁকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি হিসাবেও নিয়োগ করেছেন। উল্লেখ্য […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে কৃত্রিম সার সংকট তৈরি আটকাতে উদ্যোগী হল সরকার।

কলকাতা, ৯ নভেম্বর:- আলু চাষের আগে রাজ্যে কৃত্রিম সার সঙ্কট তৈরি আটকাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।জেলায় কৃষি আধিকারিকদের এই বিষয়ে লাগাতার নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সমস্ত জেলার কৃষি অধিকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে পর্যালোচনা করে দেখা যায় রাজ্যে পর্যাপ্ত সাড়ের যোগান রয়েছে। তাই […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু নিয়ে কঠোর প্রশাসন, প্রয়োজনে গ্রেপ্তারের নির্দেশ মেয়রের।

কলকাতা, ৯ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল প্রশাসন। জল জমিয়ে মশার আঁতুড়ঘর তৈরি করলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় প্রচারে নামেন। নিজের ওয়ার্ডে এদিন ঘুরে দেখতে বেরিয়ে কোথাও জঞ্জাল […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা।

কলকাতা, ৯ নভেম্বর:- সারা দেশের সঙ্গে এরাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই তালিকা প্রকাশিত হয়।রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে বুধবার সকালে টালিগঞ্জ থানার সামনে থেকে দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চান কলেজ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিক র এই […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শনের নির্দেশ মুখ্য সচিবের।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপে নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বেঠক করেন মুখ্যসচিব। জেলায় জেলায় চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। […]

এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মেটানোর আশ্বাস কেন্দ্রের।

কলকাতা, ৮ নভেম্বর:- একশ দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আশ্বাস দিয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার আজ নতুন দিল্লিতে একশ দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংযের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন। […]