এই মুহূর্তে কলকাতা

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন।

কলকাতা, ২৪ নভেম্বর:- দুবছরের কোভিড কাল পেরিয়ে ফের একবার ছন্দে ফিরছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ফের নক্ষত্র সমাবেশের স্বাক্ষী হতে চলেছে কলকাতা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন বিগ বি- অমিতাভ বচ্চন। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হচ্ছে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, […]

এই মুহূর্তে কলকাতা

একের পর এক মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৪ নভেম্বর:- একের পর এক নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় অভিযোগ করে বলেছেন, যখনই কোনও নিয়োগ করতে যাই তখনই মামলায় আটকে যায়। বিধানসভা মারফৎ আদালতের কাছে আবেদন করেছেন তিনি মানুষের স্বার্থে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন আদালত এমন কিছু করুন যাতে মানুষের সুবিধা হয়। অধিবেশনে রেশন-সংক্রান্ত […]

এই মুহূর্তে কলকাতা

মাহেশ, ফুরফুরা ও তারকেশ্বরের মতো তীর্থস্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৪ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্র সংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন […]

এই মুহূর্তে কলকাতা

ইলিশ আমদানিতে বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে উদ্যোগী রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৪ নভেম্বর:- ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে।আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৩ নভেম্বর:- ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে ডেঙ্গিতে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বাকি পাঁচ জনের মৃত্যু বেসরকারি হাসপাতালে। রাজ্যে এ বছর ডেঙ্গির প্রভাব বেড়েছে একথা স্বীকার করে নিলেই শীত পড়লেও ডেঙ্গির প্রকোপ কমবে বলে […]

এই মুহূর্তে কলকাতা

নয়া নাগরিকত্ব আইন নিয়ে ফের রাজ্যবাসীকে সতর্ক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৩ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়া নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যবাসী কে ফের সতর্ক করে দিয়েছেন।নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি সকলকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ ভূমি দফতরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র নতুন করে নাগরিকত্বের বিষয়ে কোনও উদ্যোগ নিয়েছে বলে […]

এই মুহূর্তে কলকাতা

মহার্ঘ্য ভাতার দাবিতে বিধানসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার।

কলকাতা, ২৩ নভেম্বর:- বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ২৭ টি সংগঠনের যৌথ মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার বাঁধে। লেনিন মূর্তির পাদদেশে জমায়েতের পর আন্দোলনকারী কর্মীরা বিধানসভার গেটের দিকে এগিয়ে আসলে পুলিশ বাধা দেয়। বিধানসভার দু নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি বাঁধে। নামানো হয় রাফ। আন্দোলনকারীদের পুলিশ টেনে হিঁচড়ে ভ্যানে তোলে।

এই মুহূর্তে কলকাতা

শাসক ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ২৩ নভেম্বর:- বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধী বেঞ্চ থেকে উড়ে আসা বিভিন্ন টিকা টিপ্পনি ও তা নিয়ে সরকার পক্ষের সঙ্গে বিরোধীদের বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে স্লোগান দেওয়ায় সরকারপক্ষের বিধায়করা তীব্র প্রতিবাদ জানান। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী সবার তৃতীয়ার্ধে এই […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।

কলকাতা, ২২ নভেম্বর:- ডেঙ্গি পরিস্থতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মঙ্গলবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখায়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্কর বাবু বলেন, রাজ্যে ডেঙ্গি পরিস্হিতি ভয়াবহ হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে অভিযোগ মন্ত্রীর।

কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]