কলকাতা, ৩০ ডিসেম্বর:- ফুটবলের রাজা পেলের প্রয়ানে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে যুবভারতী ক্রীড়াঙ্গনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেন। অরূপ বিশ্বাস সহ বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্তারা এই দিন পেলের ছবিতে মাল্যদান করেন ক্লাবের পতাকা তার ছবির সামনে রাখেন। অনেকেই তার স্মৃতি উদ্দেশ্যে কিছু না কিছু বক্তব্য রাখেন। মূলত সবার বক্তব্য এক ফুটবলার […]
কলকাতা
আদি গঙ্গা সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন নমামি গঙ্গে প্রকল্পের আওতায়।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- নমামী গঙ্গে প্রকল্পের আওতায় কলকাতার আদি গঙ্গা দূষণমুক্ত করতে আমূল সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কলকাতায় আজ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি বলেন গঙ্গাসহ বিভিন্ন নদ নদীকে দূষণমুক্ত করতে ১৫০০ কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের কাজ চলছে যার মধ্যে আদিগঙ্গা সংস্কারে ৬০০ কোটি টাকার বেশি […]
প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী এই অবস্থাতেও আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে আজ উদ্বোধন হওয়া জোকা-তারাতলা মেট্রো প্রকল্প সহ চারটি প্রকল্প তাঁর রেলমন্ত্রী থাকাকালীন শুরু হয়েছিল সেকথাও মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন। জোকা-তারাতলা মেট্রো তাঁর স্বপ্নের […]
দেশের সার্বিক বিকাশের জন্যই রেলকে অত্যাধুনিক করতে বদ্ধপরিক কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- দেশের সার্বিক বিকাশের জন্য রেলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। তাই কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলকে অত্যাধুনিক করতে বদ্ধপরিকর হয়ে কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।দ্রুত গতির বন্দে ভারত, তেজস এক্সপ্রেস ট্রেন,অত্যাধুনিক ভিস্টা ডোম কোচ এরই অঙ্গ বলে তিনি জানান। আমেদাবাদ থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা সহ রেলের […]
বন্দে ভারত এক্সপ্রেস সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৩০শে ডিসেম্বর, ২০২২-এ পশ্চিমবঙ্গ সফরে যাবেন। বেলা ১১-১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া রেল স্টেশনে পৌঁছবেন। সেখানে তিনি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। তিনি কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার পার্পল লাইনের উদ্বোধন করবেন এবং বিভিন্ন রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।দুপুর ১২টায় প্রধানমন্ত্রী আইএনএস নেতাজী […]
প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ ১০ই জানুয়ারি।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- আগামী ১০ জানুয়ারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্যে টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, এই পর্বেও কলকাতার প্রাথমিক স্কুলগুলির জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। দ্বিতীয় পর্বে ২৮২ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। প্রাথমিকে নিয়োগের প্রথম দফায় ২০০ জনের পর এবার দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক […]
শুক্রবার একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- শুক্রবার একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগেই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৭০০ কোটি টাকার বেশি কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল বা আরআইডিএফ প্রকল্পের অংশ হিসাবে এসে পৌঁছেছে মোট ৭১৪ কোটি ৫০ লক্ষ টাকা। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট […]
প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা।শুক্রবার প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়া করন দফতরের মন্ত্রী তথা সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহাকে বৃহস্পতিবার ১০টা […]
চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- দীঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, গত নভেম্বর মাসের ১ তারিখ […]
কোভিড অবনতির আশঙ্কায় করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ানোর জোর রাজ্যের।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- সম্ভাব্য কোভিড পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা, পরিকাঠামো ও টিকাকরণ বাড়ানোর ওপর জোর দিয়েছে। তবে এখনই রাজ্যে কঠোর কোভিড বিধি লাগু করা হচ্ছে না। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্নে জেলাপ্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন […]










