এই মুহূর্তে কলকাতা

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে দু দিনের সফরে বুধবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন হাওড়া থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি গঙ্গাসাগরে পৌঁছবেন। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া ছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষায় সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা […]

এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যপরিকাঠামোর ফাঁকফোকর পূরণে উদ্যোগী নবান্ন।

কলকাতা, ৩ জানুয়ারি:- প্রাথমিক স্বাস্থ্যপরিসেবার মানোন্নয়নে রাজ্য সরকার প্রায় ২০০০ নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নের নির্দেশ দেন। সেখানে তিনি নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এরপরেই চিকিৎসক […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ অর্থ যথাযথ ভাবে খরচ করতে তৎপর হলো নবান্ন।

কলকাতা, ৩ জানুয়ারি:- আবাস যোজনার পর এবার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ দ্রুত ও যথাযথ ভাবে খরচ করতে তত্পর হল নবান্ন।ওই খাতে চলতি আর্থিক বছরে বরাদ্দের অর্ধেকের বেশি এখনও খরচ করা যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা গুলির সঙ্গে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছেন।দ্রুত যাতে ঐ টাকার […]

এই মুহূর্তে কলকাতা

পর্যটন শিল্পের প্রসারে মেলার আয়োজন কেন্দ্রীয় সরকারের।

কলকাতা, ২ জানুয়ারি:- পর্যটন শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকার ‘ভারত পর্ব’ নামের এক পর্যটন মেলার আয়োজন করছে। আগামী ২৬ থেকে ৩১ জানুয়ারি দিল্লির লাল কেল্লা চত্বরে আয়োজিত ওই মেলায় এরাজ্যেরও প্রতিনিধিত্ব থাকছে। রাজ্যের পর্যটন দফতর ওই মেলায় নিজেদের থিম ভিত্তিক একটি প্যাভিলিয়ন তৈরি করছে। যেখানে রাজ্যের বিভিন্ন আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক।

কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার […]

এই মুহূর্তে কলকাতা

চরম সফল রাজ্যের পঞ্চম দফার দুয়ারে সরকার শিবির।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- চরম সফল রাজ্যের পঞ্চম দফার দুয়ারে সরকার শিবির। এই দফায় শিবির থেকে সরকারি পরিষেবা পেতে ৯৭ লক্ষ নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শনিবার এই শিবিরের শেষ দিনে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বিরাশি হাজার ৩৪৫টি শিবির আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ভ্রান্যমান শিবির ছিল ২৮ হাজার ৩৮১টি। শিবিরগুলিতে […]

এই মুহূর্তে কলকাতা

হাসপাতালগুলির রোগী ফেরানোর প্রবণতা আটকাতে কঠোর নির্দেশিকা জারি করছে রাজ্য।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- একাংশের সরকারি হাসপাতালের রেফার রোগ আটকাতে আরেকটি বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করে একাংশের হাসপাতালের রেফার প্রবণতা আটকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশের প্রতিফলনে শনিবার রেফার নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, জেলা হাসপাতালে যে […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি। আগামী ৬ জানুয়ারি এসএসসি দফতরে তাঁদেরকে হাজির হতে বলা হয়েছে। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি’র দফতর আচার্য […]

এই মুহূর্তে কলকাতা

স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এবার স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও, অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বদলি প্রক্রিয়ার পাশাপাশি বদলির আবেদন নেওয়াও স্থগিত রাখা হচ্ছে। গত ২৯শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, উৎসশ্রী পোর্টালের […]

এই মুহূর্তে কলকাতা

ই এস আই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন বাড়ছে বেড।

কলকাতা , ৩০ ডিসেম্বর:- কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব শুক্রবার জোকার ইএসআই মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। ৮ টি ই এস আই মেডিকেল কলেজের কর্নধার দের উপস্থিতিতে এক বৈঠকেও তিনি অংশ নেন। বৈঠকে তিনি দেশের যে সমস্ত জেলায় এখনো এই প্রকল্প চালু হয়নি সেসব জেলায় দ্রুত এই প্রকল্পের সুবিধা চালু করতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বীমা […]