হাওড়া , ১৪ এপ্রিল:- রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই হাওড়ার মার্কেট, শপিং মল সহ ফুটপাতের দোকানিগুলিতে বছর শেষের চৈত্র সেলে ক্রেতাদের ভীড় উপচে পড়ল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদিনও তেমনভাবে করোনা সতর্কতা চোখে পড়ল না। অধিকাংশ ক্রেতার মুখেই ছিল না মাস্ক। কেউ মানলেন না সামাজিক দূরত্ব বিধি। অগত্যা […]
এই মুহূর্তে
টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা রাজ্যে আসছে।
কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা আজ রাজ্যে আসছে। ইতিমধ্যেই তিন লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছে।কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আগামী কাল ও শুক্রবারের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা […]
সোনাকানিয়া বালি মেলায় জমজমাট ভীড়।
পশ্চিম মেদিনীপুর , ১৪ এপ্রিল:- বুধবার চৈত্র সংক্রান্তি। প্রতি বছর এই দিনটিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকানিয়ায় প্রিয় সূবর্ণরেখার বালুচরে বসে বালিমেলা। এই সূবর্ণরেখা এখানে অনেকটা বাংলা ওড়িশার সীমান্ত রেখার মতো কাজ করে। গত বছর করো-না পরিস্থিতির জন্য এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। কিন্তু এবছর এই মেলায় মানুষের ঢল নামল। পাশাপাশি দুই রাজ্যের […]
জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৪ এপ্রিল:- জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় মোয়াজ্জেনের গালে। বুধবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজার চৌমাথায়। আক্রান্ত ওই মোয়াজ্জেনের নাম মহঃ সুফিউদ্দিন(৫৪)। বাড়ি চকবাজার কাঠগোলা লেনে। তিনি চলবাজার মসজিদের মোয়াজ্জেন। বুধবার শুরু হয়েছে রোজা মাস। রোজার নামাজের জন্য এদিন ভোরেই তিনি সাইকেল নিয়ে মসজিদের দিকে রওনা দেন। ভোর সাড়ে […]
পঞ্চম দফায় আরও আঁটোসাঁটো নিরাপত্তা , পর্যবেক্ষকদের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৪ এপ্রিল:- রাজ্যের আগামী দফার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিরাপত্তা বিষয়টি দেখাশোনা করতো। কিন্তু এখন থেকে ভোটের দিন গুলিতে তাদের নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে। রাজ্য পুলিশের দুজন আধিকারিক এর পাশাপাশি প্রত্যেক পর্যবেক্ষকের […]
আগে মানুষের জীবন তারপর রাজনীতি , প্রচার কর্মসূচি ছাঁটল বামেরা , সর্বদলীয় বৈঠক ডাকল কমিশন।
কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের হার বিপজ্জনক ভাবে বাড়তে শুরু করেছে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিলে জনসমাগম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু, কোনও দল সে দিকে নজর না দেওয়ায় তাদের দায়িত্ববোধ নিয়ে উঠতে থাকে প্রশ্ন। ইতিমধ্যে, হাইকোর্ট হস্তক্ষেপ করেছে বিষয়টিতে। একটি রায়ে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে […]
কলকাতা বিমানবন্দরে চার রাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে।
কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে চার রাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও তেলঙ্গানা থেকে যে যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামবেন, তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামহলক করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকারি সূত্রে খবর, মহারাষ্ট্র, কেরল, […]
শেষ লগ্নের প্রচারে কামারহাটির জোট প্রার্থীর সমর্থনে বিমান বসু।
ব্যারাকপুর , ১৪ এপ্রিল:- বুধবার সকালে কামারহাটির সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী সায়নদ্বীপ মিত্রের হয়ে শেষ প্রচারে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার আয়বাহক বিমান বসু। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পার্থী সায়নদ্বীপকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চেপে বেলঘরিয়া বাদামতলা মোড় থেকে প্রচার শুরু করে ফিডার রোড ধরে আড়িয়াদহের নওদাপাড়া ৩৪ নম্বর বাস […]
শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।
শীতলকুচি , ১৪ এপ্রিল:- আজ শীতলকুচিতে গুলিতে নিহতদের পরিবারের মানুষের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত ৫ জনের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাঁচ জনের মৃত্যুর প্রকৃত তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোট মিটে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা […]
স্বামীর আত্মহত্যার দৃশ্য ক্যামেরাবন্দী করে জেল হেফাজতে গেল স্ত্রী।
হাওড়া , ১৩ এপ্রিল:- স্ত্রীর মোবাইলে অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রীর ছবি দেখে আত্মঘাতী যুবক। আর সেই আত্মহত্যার ভিডিও করলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ায় বালির তর্ক সিদ্ধান্ত লেনে। যুবকের মৃত্যুর দু’দিন পর উদ্ধার হয় মোবাইল। মোবাইল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বালি থানার পুলিশ সোমবার বিকেলে গ্রেফতার […]

