ব্যারাকপুর , ১৪ এপ্রিল:- বুধবার সকালে কামারহাটির সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী সায়নদ্বীপ মিত্রের হয়ে শেষ প্রচারে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার আয়বাহক বিমান বসু। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পার্থী সায়নদ্বীপকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চেপে বেলঘরিয়া বাদামতলা মোড় থেকে প্রচার শুরু করে ফিডার রোড ধরে আড়িয়াদহের নওদাপাড়া ৩৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে প্রচার শেষ করেন। এদিন প্রচার চলাকালীন রাস্তার দু’ধারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিমান বসুকে হাত নারতেও দেখা যায়। বামফ্রন্ট চেয়ারম্যান ছাড়াও এদিনের মহা মিছিলে উপস্থিত ছিলেন,সিআইটিইউ এর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী,স্থানীয় বিদায়ী বিধায়ক মানস মুখার্জী,সিপিএমের জেলা কমিটির সদস্য সৈবাল ঘোষ,কংগ্রেসের রাজ্য স্তরের নেতা দিব্যেন্দু মিত্র,কল্লোল মুখার্জী সহ অন্যান্য সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব ছাড়াও অসংখ্য দলীয় কর্মী-সমর্থকেরা।
Related Articles
রিমেলের ধাক্কা সামলাতে প্রস্তুতি শুরু প্রশাসনের।
কলকাতা, ২৪ মে:- আসন্ন ঘূর্ণিঝড় রিমেলের ধাক্কা সামলাতে সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা মূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের […]
দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস টলিউডে।
এন্টারটেনমেন্ট ডেস্ক ,৩১ মে:- দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস টলিউডে। গত ১৮ মার্চ থেকে তালাবন্ধ ছিল স্টুডিওপাড়া। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এবার আর লকডাউন নয়। আনলক ওয়ান। আনলক ওয়ানে আগামী ১ জুন সোমবার থেকেই শর্তসাপেক্ষে কনটেনমেন্ট জোনের বাইরে শুরু করা যাবে শুটিং। সোমবার থেকে একটি শুটিং সেটে সর্বাধিক ৩৫ জন কলাকুশলী উপস্থিত থাকতে […]
নিম্নচাপে অসময়ে বৃষ্টির জেরে শীতকালীন চাষে ক্ষতির আশঙ্কা।
কলকাতা, ১৬ নভেম্বর:- নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টির জেরে পাকা ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য কৃষি দফতরের মুখ্য আবহাওয়াবিদ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, এই সময় বেশি বৃষ্টি চাষের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলায় জেলায় শীতের সব্জির চাষ শুরু হয়েছে। বৃষ্টি একটু বেশি হলেই সেসব সব্জিখেতের ফসল নষ্ট হয়ে যাবে। তাই কৃষি ও আবহাওয়া […]










