কলকাতা , ২৭ এপ্রিল:- ভোটের আগে ফের নিজের জেলায় নজরবন্দি অনুব্রত মণ্ডল।বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফায় বীরভূমে ভোট। তার আগে মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে সেদিন বিকাল ৫টা থেকে শুরু করে ভোট শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর অর্থাত্ ৩০ তারিখ সকাল ৭টা পর্যন্ত তঋণূল কংগ্রেসের বিতর্কিত বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে […]
এই মুহূর্তে
রাজ্যের দেওয়া ভ্যাকসিনের পুরানো স্টক ফেরত দেওয়ার নির্দেশ দিল সরকার সব বেসরকারি হসপিটালকে।
কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী শুক্রবার এর পরে রাজ্যের দেওয়া ভ্যাকসিন এর পুরনো স্টক সরকারকে ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী পয়লা মে থেকে টিকাকরণ চালাতে হলে সব বেসরকারি হাসপাতালকে উৎপাদনকারী […]
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল কামারপুকুর রামকৃষ্ণ মঠ।
হুগলি , ২৭ এপ্রিল:- কোভিড পরিস্থিতির কারণে অবশেষে কামারপুকুর রামকৃষ্ণ মঠ আপাতত বন্ধ করে দেওয়া হল।আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা হবে না মঠ। কোন ভক্তই আর মঠের ভিতরে দর্শন করতে পারবেন না। এমনই নোটিশ জারি করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে। এত দিন কোভিড প্রোটোকল মেনেই নির্দিষ্ট সময় মেনে মঠে প্রবেশ করতে পারতেন […]
তৃণমূলের চিকিৎসক প্রার্থীর উদ্যোগে বালিতে করোনা সচেতনতা কর্মসূচি।
হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। […]
করোনা সংক্রমণে রাশ টানতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের।
কলকাতা , ২৭ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করোনা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন সব ধরনের বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আজ কমিশনের তরফ এ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে দোসরা মে গণনার সময় এবং পরে কোন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মীরা বিজয় মিছিল এবং সমাবেশের আয়োজন করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং […]
অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন কোভিড আক্রান্ত দম্পতি।
সুদীপ দাস , ২৬ এপ্রিল:- করোনা আহবে দেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে যেই সংকট প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এবারে অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন এক কোভিড আক্রান্ত দম্পতি। বর্তমানে তাঁরা চুঁচুড়ার কোভিড হাসপাতাল অজন্তা সেবা সদনে চিকিৎসাধীন। ওই দম্পতি উত্তরপ্রদেশের রাম শহর অযোধ্যার বাসিন্দা। গত সপ্তাহে ওই দম্পতির কোভিড রিপোর্ট […]
কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় শান্তির সপ্তম দফা , কোভিড বিধি নিয়েও কড়া কমিশন।
কলকাতা , ২৬ এপ্রিল:- বড় কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই প্রায় শান্তিপূর্ণ ভাবে রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে।তবেবিভিন্ন জেলা থেকে ভোট ঘিরে দিনভর বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি সামনে এসেছে। সপ্তম দফার নির্বাচন শান্তিপূর্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার পাঁচ […]
ট্রাফিক কনস্টেবলের মৃত্যু , গার্ড অফ অনারে শেষ শ্রদ্ধা।
হাওড়া , ২৬ এপ্রিল:- ডিউটিরত অবস্থায় হাওড়ার বালিহল্টে দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন ট্রাফিক কনস্টেবল নারায়ণ চন্দ্র দত্ত ( ৫৭ )। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল বালিহল্টে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার তাঁর মৃত্যু হয়। এরপর সরকারি নিয়ম অনুযায়ী সোমবার তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। […]
সমন্বয়ে জোর ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে রাজ্যে।
কলকাতা, ২৬ এপ্রিল:- সার্বিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে উদ্ভূত করোনা সংকট সামাল দিতে রাজ্য সরকার ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। হাসপাতালে বেড সংক্রান্ত তথ্য, টেলিমেডিসিন, অক্সিজেন,অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি থেকে শুরু করে করোনা রোগীর দেহ সৎকার পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল করতে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
গরু পাচারকাণ্ডে অনুব্রত কে ডেকে পাঠাল সিবিআই, না যাওয়ার নির্দেশ মমতার।
কলকাতা , ২৬ এপ্রিল:- গরু পাচারকাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাঁর এক সঙ্গীকেও।গরু পাচার কাণ্ডে নাম জড়ালেও অনুব্রতর পাশে থেকে বিতর্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রকাশ্য সভা থেকেই সরাসরি অনুব্রতকে সিবিআইএর সামনে হাজিরা না […]

