হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে হাওড়ার বালি নিমতলায় জি টি রোডে পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন তিনি। রানা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের গতকালের রায়কে স্বাগত জানাচ্ছি। বাংলায় এতগুলো দফায় নির্বাচন করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ করোনা নিয়ে আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। এখনও যারা সচেতন নন তাদের জন্যই এই কর্মসূচি। আশা করছি আমরা করোনা যুদ্ধে জিতব।
Related Articles
শ্রীরামপুর ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে রুগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য
হুগলি , ৯ জানুয়ারি:- শ্রীরামপুর ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে রুগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বেশ কয়েকদিন আগে লিভারের সমস্যা নিয়ে ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন সিঙ্গুর বাজার এলাকার বাসিন্দা রাজা রাম পোদ্দার(৩৬)। এরপর কয়েকদিন চিকিৎসা চলার পর এদিন সকালে বাথরুমে যান ওই রুগী।এরপর অনেক সময় কেটে […]
সীমানা বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন অজয় ভাল্লা।
কলকাতা, ১১ নভেম্বর:- বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। শুক্রবার রাজ্যে আসছেন তিনি। নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও ডিজি মনোজ মাল্যব্যের সঙ্গে। কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি হয় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যে রাজ্যে সেখানে বিএসএফ-এর কাজের এলাকা হবে […]
ট্রেনের ভয়াবহ স্মৃতি আজও যাত্রীরা ভুলতে পারছেন না।
হাওড়া, ৫ জুন:- উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো যাত্রীদের চোখে মুখে। সোমবার দুপুরে হাওড়ার নিউ কমপ্লেক্সে ২২ নম্বর প্লাটফর্মে ঢোকে ডাউন জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনের যাত্রীরা বলেন যে বীভৎস্য ঘটনা আমরা চোখের সামনে দেখেছি তা এক কথায় অকল্পনীয়। এক যাত্রী বলেন, কলকাতার বেহালা সরশুনা থেকে একটা কম্পিটিশনের জন্য গিয়েছিলাম। গত ৩০-৩৫ বছরে এত […]








