কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই […]
এই মুহূর্তে
লকডাউন কড়া হাতে বলবৎ করতে রাস্তায় নামলো পুলিশ।
সুদীপ দাস , ২৩ জুলাই:- লকডাউনের বিধিনিষেধ কড়া হাতে বলবৎ করতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করলো হুগলির আরামবাগ মহকুমা প্রশাসন থেকে শুরু ব্লক প্রশাসন।আরামবাগ ব্লকে মাইক্রো কনটেনমেন্ট জোন আছে একটি। সেখানে সরকারি স্বাস্থ্যবিধি কার্যকরী করতে আরামবাগ ব্লক প্রশাসনের কড়া নজরদারি চলছে বলে জানা গেছে। তৃতীয় ঢেউ আটকাতে বদ্ধপরিকর প্রশাসন।তাই মাক্স পড়ে না বের হলেই কড়া […]
সৌজন্যের নজির। বর্ষীয়ান বাম নেতা স্বদেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল নেতা অরূপ রায়।
হাওড়া, ২৩ জুলাই:- রাজনীতিতে ফের সৌজন্যের নজির গড়লেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। হাওড়ার একসময়ের দোন্ডর্পপ্রতাপ সিপিএম নেতা স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে গিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি। শুক্রবার সকালে সকালে মন্ত্রী অরূপ রায় উত্তর হাওড়ায় স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে আসেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও। স্বদেশবাবু কিছুদিন আগেই করোনায় আক্রান্ত […]
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম প্রশিক্ষণ দিতে এনডিআরএফের প্রতিনিধি দল আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী , ২৩ জুলাই:- বর্ষা এলেই একদিকে চাষীদের মুখে হাসি ফোটে এবং বৃষির জলে ভিজতে ভিজতে মাঠে ধান রোপনের কাজ চলে আর অন্যদিকে বন্যা প্রবন এলাকার মানুষের চিন্তায় ঘুম হয় না।কখন যে অতি বৃষ্টির কারনে বন্যার জলে ভেসে যাবে সবকিছু। এই সব অসহায় মানুষদের সুরক্ষিত করতে প্রায় এক কোম্পানির মতো এনডিআরএফের একটি প্রতিনিধি দল […]
ব্যাঁটরা ডাকাতি-কান্ডের মূল অভিযুক্ত দিল্লি থেকে গ্রেফতার , আজ তোলা হবে হাওড়া আদালতে।
হাওড়া , ২৩ জুলাই:- হাওড়ার ব্যাঁটরায় দিন কয়েক আগে ঘটে যাওয়া (গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি) দুঃসাহসিক ডাকাতির ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার পর থেকে ওই ব্যক্তি দিল্লিতে গা ঢাকা দিয়েছিল। ধৃতের নাম গৌরাঙ্গ মালিক। তদন্তে নেমে পুলিশ প্রথমে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গৌরাঙ্গ মালিকের নাম […]
পেগাসাসের বিরুদ্ধে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস , ২৩ জুলাই:- ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের বিরুদ্ধে এবারে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সকাল ৯টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে পেগাসাসের প্রতিবাদ স্মরূপ মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটর ও শহর তৃণমূলের নেতা-কর্মীরা। পেগাসাসের মাধ্যমে ফোনে আড়িপাতার অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভে […]
গোঘাটে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দলের উপপ্রধান সহ সদস্যদের।
হুগলি , ২২ জুলাই:- পঞ্চায়েতে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো উপপ্রধানসহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমুড়শা পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েত অফিসে চাবি দিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেনারেল মিটিং ও অর্থের মিটিং না করে একতরফা ভাবে কাজ করছেন। তাদের […]
আগাছা পরিষ্কার করার সময় পুরাতন বাড়ির নিচে পড়ে হাওড়ায় মৃত এক ব্যক্তি।
হাওড়া, ২২ জুলাই:- পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে যায়। আর তাতেই উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জোগাড়ের কাজ করতেন। মৃতের নাম আনোয়ার মির্জা। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বাড়ি বিহারে। এদিন বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে তিনি একটি বাড়িতে […]
ফোনে আড়িপাতার বিতর্ক এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও।
কলকাতা , ২২ জুলাই:- ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোন এ কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে […]
প্রয়াত স্বামীর মূর্তি উদ্বোধনে তৃণমূল , নিমন্ত্রন না পেয়ে আক্ষেপ বিজেপি নেত্রীর !
সুদীপ দাস , ২২ জুলাই:- সালটা ১৯৯৬, সে সময় হুগলীতে সপ্তগ্রাম বিধানসভার জন্ম হয়নি। সপ্তগ্রামের জায়গায় ছিলো বাঁশবেড়িয়া বিধানসভা। সিপিএমের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত ছিলো এই বিধানাভা। ১৯৯৬ সালে এই বিধানসভার চার বারের সিপিএমের বিজয়ী প্রার্থী প্রবীর সেনগুপ্তকে হারিয়ে বাজিমাত করেন তৎকালীন কংগ্রেস নেতা রবীন মুখার্জী। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সঙ্গী হিসাবে পরিচিত রবীনবাবু তৃণমূলে […]

