কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন থেকে মাসে দুবার পর্যালোচনা বৈঠকে বসবেন। কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের অবস্থা তিনি নিয়মিত পর্যালোচনা করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ১৫ দিন অন্তর এসএসকেএমে এসে স্বাস্থ্য সচিব এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয়ের উপর খবরাখবর নেবেন। মুখ্যমন্ত্রী […]
এই মুহূর্তে
এখন থেকে পরিবারের একজনকে কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে একই পরিবারের একাধিক ব্যাক্তি করনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরন পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষনা করার পরে প্রায় […]
পুজোর আগেই হাওড়ার রাস্তাঘাটের সংস্কার , জানালেন চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী।
হাওড়া, ১৯ আগস্ট:- হাওড়া পুরসভার অন্তর্গত ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। সেখানে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ উচ্চপদস্থ আধিকারিকরা। জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এদিন এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন সুজয় […]
বাড়তি দায়িত্ব পেলেন বীরেন্দ্র।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কে পুলিশ নিয়োগ পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তিনি বাড়তি দায়িত্ব হিসেবে ওই ভূমিকা পালন করবেন বলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের বর্তমান চেয়ারম্যান কে হরিরাজন এর মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় তার জায়গায় রাজ্য পুলিশের মহানির্দেশক কে […]
প্রয়াত ফুটবলার চিন্ময় চ্যাটার্জির বাড়িতে সমবেদনা জানাতে শোভনদেব চট্টোপাধ্যায়।
উঃ ২৪পরগনা, ১৯ আগস্ট:- বিখ্যাত ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় এবং সারা পশ্চিমবঙ্গের গর্ভ বলে মনে করেন আমজনতা আর আজ রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় চিন্ময় চাটার্জী বাড়িতে এসে সমবেদনা জানান তার সহধর্মিণী ও তার ছেলেকে তারপর মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খড়দহের বিখ্যাত ক্লাব রহড়া সংঘের যেখান থেকে চিন্ময় চট্টোপাধ্যায়ের জীবন এর যাত্রা শুরু হয় সেই […]
দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড় কমাতে জেলাশাসকের নতুন ফর্মুলা মুখ্যসচিবের।
কলকাতা, ১৯ আগস্ট:- দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় কমানোর জন্য জেলাশাসকদের নয়া ফর্মুলা দিলেন মুখ্য সচিব। বুধবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে ৩০ মিনিটের একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকেই জেলাশাসকদের দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে ভিড় কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে বুথ ভিত্তিক আবেদনপত্র দেওয়া যায় নাকি সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ এই […]
পুজোর আগে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে । পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়ে জানালেন সুজয়।
হাওড়া, ১৯ আগস্ট:- পুজোর আগে হাওড়া পুর এলাকায় কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে আগ্রহী পুর প্রশাসকমন্ডলীর নবনিযুক্ত চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বুধবার দুপুরে তিনি হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ সবসময় থাকেই। এর একটা ভালো দিক অবশ্যই আছে। আবার দায়িত্ব […]
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বিশেষ ব্যবস্থা হাওড়ায়।
হাওড়া, ১৯ আগস্ট:- গতকাল দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আজ সকালে হাওড়া পুরসভার তরফ থেকে এই প্রকল্পের সুবিধা মানুষ যাতে সহজে পায় তার সুব্যবস্থা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর পাশাপাশি এবার লক্ষীর ভান্ডার প্রকল্প ঘিরেও সাধারণ মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন […]
সরকারি সার্কিট হাউসে অবাধেই চলছে বৃক্ষ নিধন।
সুদীপ দাস, ১৮ আগস্ট:- সরকারি সার্কিট হাউজে অবাধেই চলছে বৃক্ষ নিধন। যা নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। চুঁচুড়া নতুন ডিএম অফিসের সামনেই রয়েছে সরকারী সার্কিট হাউজ। যার এক পাশে রয়েছে জেলা পুলিশ কর্তাদের আবাসন। সার্কিট হাউজ ও পুলিশ আবাসনের পিছন দিকে বলছে গাছ কাটা। বিগত প্রায় সপ্তাহখানেক ধরে গাছ কাটা চলছে। সরকারি […]
বেলুড় স্টেশন রোড এলাকায় আগুন।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির সময়ে হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের […]

