কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন থেকে মাসে দুবার পর্যালোচনা বৈঠকে বসবেন। কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের অবস্থা তিনি নিয়মিত পর্যালোচনা করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ১৫ দিন অন্তর এসএসকেএমে এসে স্বাস্থ্য সচিব এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয়ের উপর খবরাখবর নেবেন। মুখ্যমন্ত্রী আজ বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগমের উপস্থিতিতে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এর পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য ব্যবস্থা কে উন্নত করা হচ্ছে রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য। তাই নিয়মিত পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত। যেহেতু কলকাতায় পাঁচটি বড় বড় হাসপাতাল রয়েছে তাই এখান থেকেই ওই পর্যালোচনায় কাজ চলবে। উত্তরবঙ্গ এবং কলকাতায় একটি করে ক্যান্সার হসপিটাল তৈরি করার কথা তিনি ঘোষণা করেছেন।
Related Articles
এক ডাকে অভিষেককে ফোন করে চিকিৎসার ব্যবস্থা, প্রাণ বাঁচল একরত্তি শিশুর।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- এক ডাকে অভিষেকে ফোন করে চিকিৎসার ব্যবস্থা, প্রাণ বাঁচল একরত্তি শিশুর। এক ডাকে অভিষেকে ফোন। আর এরপরই বিনামূল্যে চিকিৎসায় জীবন বেঁচেছে একরত্তির। ঘটনা হাওড়ার আলিপুকুর হালদারপাড়া গ্রামের। সাধারণ মানুষের পাশে থাকতে একটি সর্বক্ষণের ফোন নম্বর চালু করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি নম্বর সাধারণ মানুষকে সাহায্যের জন্য দেওয়া হয়েছিল। […]
চুঁচুড়া কোর্ট ক্যান্টিনে আগুন।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।
হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর […]
ট্রেনের ধাক্কায় তিন কিশোরের মৃত্যু, হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা।
হাওড়া, ৭ অক্টোবর:- লোকাল ট্রেনের ধাক্কায় তিন কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া স্টেশনের উড়ালপুলের কাছে ডোমপাড়ায়। রেল পুলিশ সূত্রের খবর, চারজন কিশোর স্টেশন থেকে কিছুটা দূরে মিডল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎই লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলে কাটা পড়ে। তিনজনেরই মৃত্যু হয়। মৃতদের বয়স […]









