এই মুহূর্তে জেলা

রাক্ষুসে বাড়িতে রাক্ষসীর পুজো চন্দননগরে।

হুগলি, ৩০ আগস্ট:- তারকা সূর্পণখা হিড়িম্বা পুতনা রামায়ণ মহাভারত পুরানে হরেক রাক্ষুসীদের পরিচয় পাওয়া যায়। কিন্তু তাদের পুজো হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষ্মণ সূর্পণখার নাক কাটায় লঙ্কা কান্ড হয়েছিল আবার তারকা বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিল কংস হিড়িম্বকে বধ করে হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম। এমন অনেক কাহিনী রাক্ষসদের […]

এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীর পূর্ন লগ্নে খুঁটি পুজো হাওড়ায়।

হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার সকালে জন্মাষ্টমীর পুণ্য লগ্নে নর্থ হাওড়া সোস্যাল ওয়েলফেয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, সমাজসেবী অরিজিৎ বটব্যাল মহাশয়, বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত প্রমুখ।

এই মুহূর্তে কলকাতা

ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হচ্ছে জন্মাষ্টমী।

কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী।  কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী পালন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই ছিল পুজা আর্চনা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মকান্ড নিয়ে নানা আলোচনাসভা।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাইরের ভক্তদের অনুষ্টানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে স্থানীয় কিছু মানুষ […]

এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।

হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। মঠের […]

এই মুহূর্তে জেলা

নিখোঁজ বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিলেন রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা।

হাওড়া, ৩০ আগস্ট:- সংবাদপত্রে নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গত ১৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ। থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু হাওড়ার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ অসিত কুমার সাহার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। শেষমেশ ত্রাতার ভূমিকায় পাওয়া গেল করোনাকালে মানুষের ‘ভরসা’ রেড ভলেন্টিয়ার্সের কর্মীদের। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বহু চেষ্টায় ওই নিখোঁজ ব্যক্তির বাড়ির […]

এই মুহূর্তে জেলা

ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে সিবিআইয়ের সঙ্গে কেন বিজেপি নেত্রী ? নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অরূপের।

হাওড়া, ২৯ আগস্ট:- রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে হাওড়ায় এসে এক বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল সিবিআই। রবিবার হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমন গুরুতর অভিযোগ তোলেন মন্ত্রী অরূপ রায়। রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে হাওড়াতেও কয়েকটি জায়গায় সিবিআই অভিযান চালায়। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রথম […]

এই মুহূর্তে জেলা

বন্যা দুর্গতদের পাশে দাড়ালো আরামবাগ পৌরসভা ও রেডক্রস।

আরামবাগ, ২৯ আগস্ট:- রবিবার আরামবাগ বয়েজ স্কুল মাঠের সামনে হ্যান্ডিক্যাপ ইস্কুলে আরামবাগ পৌরসভা ও রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্যশিবির ও বন্যার্তদের জন্য রেডক্রস বন্যার্তদের জন্য ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এই কর্মসূচিতে যোগ দিয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। সাংসদ অপরুপা পোদ্দার ত্রিপুরা প্রসঙ্গে বলেন, বিজেপির আচ্ছে দিনের স্লোগান টোটাল ফেলিয়র। ত্রিপুরার […]

এই মুহূর্তে কলকাতা

ঝড়ের দাপট ঠেকাতে সুন্দরবনে ঝাউয়ের চারা বসানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

কলকাতা, ২৯ আগস্ট:- ঝড়ের দাপট ঠেকাতে এবার সুন্দরবন অঞ্চলে ঝাউ গাছের চারা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাটি ক্ষয় রোধ করতে এবং বাঁধ বাচাতে নদীর চর বরাবর ইতিমধ্যেই বসানো শুরু হয়েছে ম্যানগ্রোভ চারা। এরপরে স্থির হয়েছে, গ্রাম এবং নদীর পাড়ের মাঝের অংশে এই ঝাউ চারা বসানো হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নদীর ওপর […]

এই মুহূর্তে জেলা

এবার ভ্যাকসিন নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন চিকিৎসকই।

হুগলি, ২৯ আগস্ট:- হুগলির পুড়শুড়ার ডিহিবাতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জানা গিয়েছে, কোভিড ভ্যাকসিন নিয়ে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন স্বয়ং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।আর এই ঘটনার জেড়ে প্রশাসনিক মহলে ব্যাপক প্রভাব পড়ে। ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা প্রশাসনের। দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানান, দালাল চক্রের মাধ্যমে […]

এই মুহূর্তে জেলা

মানিকচকে ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।

মালদা, ২৯ আগস্ট:- মালদা জেলা মানিকচকে ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল। মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের কেশবপুর এলাকায় বিগত কিছুদিন আগের বাঁধের একাংশ গঙ্গা নদীগর্ভে তলিয়ে যায়, পাশাপাশি গদাইচরের কয়েকশো পরিবার গঙ্গা নদীর জলে বন্যায় প্লাবিত হয়। বর্তমানে বানবাসীরা ভুতনির হীরা নন্দপুর বাঁধে ঠাঁই নিয়েছে। এদিন সংযুক্ত মোর্চা তরফ থেকে সিপিআইএমের […]