এই মুহূর্তে কলকাতা

আর্থিক বছরে রাজ্যে ১০০ টি শিল্পপার্ক তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্য সরকার বেসরকারি শিল্প পার্ক তৈরির ক্ষেত্রে ইনসেনটিভ প্রদান সংক্রান্ত নীতিতে আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নীতি অনুমোদিত হয়েছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, বেসরকারি শিল্পপার্ককে উৎসাহ দিতে ২০১৪ সালে ইন্সেন্টিভ নীতি চালু করা হয়। সেখানে […]

এই মুহূর্তে কলকাতা

ইট শিল্পকে বাঁচাতে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- নিয়মের গেরোয় বিপর্যয়ের মুখে দাঁড়ানো ইটভাটা গুলিকে বাঁচাতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিধি-নিষেধে কিছুটা ছাড় দিয়ে বিপন্ন ইট শিল্পকে টিকিয়ে রাখতে এদিন নতুন নীতি গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য এই নতুন নীতি গৃহীত হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী বলেন,জাতীয় নীতি অনুসারে এখন ইটভাটার কাজ কেও খনি […]

এই মুহূর্তে জেলা

জুট শিল্পে কর্মী পূরণের লক্ষ্যে বেকার যুবক যুবতীদের বাছাই করে শুরু হলো প্রশিক্ষণ শিবির l

হুগলি, ১৩ সেপ্টেম্বর:- আমাদের রাজ্যের জুটমিল গুলিতে ৩০ শতাংশ শ্রমিকের অভাব আছে, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি পরিকল্পনা করেছেন যাতে এই সমস্ত জুটমিলগুলি দক্ষ শ্রমিক দিয়ে পূরণ করা যায়। তার জন্য বেকার যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের এই সমস্ত কারখানা গুলোতে নিয়োগ করা যায়, এর ফলে যেমন একদিকে জুট শিল্প বাঁচবে অন্যদিকে বেকাররা কর্মসংস্থান সুযোগ […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত থেকে কোনও পরিষেবা না পাওয়ার প্রতিবাদে পঞ্চায়েতের শাটার ফেলে দিলেন গ্রামবাসীরা।

হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- গ্রাম পঞ্চায়েত থেকে কোনও পরিষেবা না পাওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের শাটার ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড় গ্রাম পঞ্চায়েতে। এতে আটকে পড়েন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। এলাকার মানুষের অভিযোগ তারা পরিষেবার জন্য বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হলেও ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তাদের কোন কাজ করছেন না। উপরন্তু তাদের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে মন্দারমনি থেকে গ্রেফতার দম্পতি।

সুদীপ দাস, ১৩ সেপ্টেম্বর:- চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারনার অভিযোগে গ্রেফতার এক দম্পতি। ঘটনা প্রসঙ্গে জানা ভদ্রেশ্বর এলাকার বহু মানুষকে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই দম্পতি। নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। এরা বেশ কিছুদিন থেকে ভদ্রেশ্বরের কে জি আর এস রোডের কাটাডাংগায় এক আবাসনে বসবাস করত। প্রতারিতরা […]

এই মুহূর্তে কলকাতা

ইতিহাস বারবার ঘুরেফিরে আসে , ভবানীপুরে যেকোনো কিছু ঘটতে পারে – দিলীপ ঘোষ।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- আজ সকালবেলা ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে আবারও তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠিয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানিয়েছেন যান গিয়ে দেখে আসুন সিবিআইয়ের গরম চা খেতে কেমন। অন্যদিকে ভবানীপুরে উলট পুরাণ ঘটতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ […]

এই মুহূর্তে জেলা

সিবিআইয়ের নোটিশ গেল কয়েকজনের বাড়িতে।

হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় হাওড়া ডোমজুড়ের রাজীব পল্লীতে সোমবার সকালে সিবিআইয়ের নোটিশ গেল বেশ কয়েকজনের বাড়িতে। এদিন বেলা বারোটার পর সিবিআইয়ের এক প্রতিনিধি দল রাজীব পল্লীতে আসেন। নোটিশ দেওয়ার পর মঙ্গলবার তাদের সিবিআই দপ্তরে যাওয়ার নির্দেশ দেন।

এই মুহূর্তে জেলা

কারও সঙ্গে কোনও শত্রুতা ছিলনা বলে দাবি। কলকাতায় শ্যুটআউটের ঘটনায় হতবাক ব্যবসায়ীর পরিবার।

হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- রবিবার রাতে কলকাতার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংহকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঙ্কজবাবুর বাড়ি হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায়। বঙ্গেশ্বর অ্যাপার্টমেন্টে থাকেন ব্যবসায়ীর পরিবার। পরিবারের দাবি, পঙ্কজের সঙ্গে কারও সঙ্গে কোনও শত্রুতা ছিলনা। রাতের কলকাতায় শ্যুটআউটের ঘটনায় রীতিমতো হতবাক ব্যবসায়ীর পরিবারও। তাঁরাও বুঝে উঠতে পারছেন না কি […]

এই মুহূর্তে জেলা

বিজেপি তৃণমূল সংঘর্ষে রাজনৈতিক উত্তেজনা পুরশুরায়।

পুরশুরা, ১৩ সেপ্টেম্বর:- হুগলির পুড়শুড়ায় আবারও বিজেপি তৃনমুল সংঘর্ষের ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পুড়শুড়া থানার অন্তর্গত চিলাডাঙ্গী অঞ্চলের যশার এলাকায়। ঘটনা গুরুতর আহত এক তৃনমুল কর্মী। তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ অষ্টম ঢল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। তৃনমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের […]

এই মুহূর্তে কলকাতা

করোনার সংক্রমণ বৃদ্ধিতে পুরসভাগুলিকে সতর্ক করলো স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এবং বেশ কয়েকটি জেলায় সংক্রমনের হার বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুরসভা গুলিকে সতর্ক করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওইসব এলাকায় বিশেষ নজরদারি এবং কন্ট্রাক্ট ট্রেসিং এর ওপর জোর দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গেছে। কোনও বিশেষ এলাকায় সংক্রমণ হলে হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে […]