এই মুহূর্তে জেলা

বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ সচেতন করল হাওড়া সিটি পুলিশ।

হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই চিনা মাঞ্জায় ঘটে গিয়েছে বহু দুর্ঘটনা। কিন্তু তা সত্বেও সাধারণ মানুষের অনেকেরই এনিয়ে এখনও সচেতনতা তৈরি হয়নি। তাই বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ মানুষকে ফেসবুক লাইভের মাধ্যমে এবার সচেতন করলেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। গত কয়েক মাসে কলকাতার মা উড়ালপুল থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি ব্রিজে […]

এই মুহূর্তে কলকাতা

পথসাথী ও কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সব পথসাথী এবং কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক করেছে। পরিবহন দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে এর ফলে সাধারণ মানুষ এবং বাসযাত্রীরা এই প্রকল্প দুটি সম্পর্কে অবগত হবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কের পাশে পথসাথী গড়ে তুলেছে। এই […]

এই মুহূর্তে কলকাতা

৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শিশুদের মধ্যে অজানা জ্বর ছড়িয়ে পড়ার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন। এসএসকেএম হাসপাতালে আজ পাক্ষিক বৈঠকে তিনি স্বাস্থ্যসচিব সহ উপস্থিত স্বাস্থ্যকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চান বলে জানা গিয়েছে। ওই জ্বরের কারণ ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং এ নিয়ে আতঙ্কের কোন কারণ […]

এই মুহূর্তে জেলা

পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি , বগ্গা ; আজ সব আকাশেই অবজ্ঞা !

হুগলি, ১৬ সেপ্টেম্বর:- একদিকে করোনার আতঙ্ক অপরদিকে প্রকৃতি। আকাশের কোণে কালো মেঘ দেখলেই ভয় করছে ঘুড়ি প্রেমীদের। কখনো মেঘ কখনো বৃষ্টি’ তবুও উৎসবকে উপেক্ষা করা যায় না। প্রতিবছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো বাঙালির উৎসব বলা যায়। কারণ নীল আকাশের মাঝে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা সহ বিভিন্ন মার্কার ঘুড়ির পাশাপাশি বিভিন্ন প্রতিক চিহ্নর ঘুড়ি দেখা যায় […]

এই মুহূর্তে জেলা

মালদা মেডিকেল কলেজ হসপিটালে তিন শিশুর মৃত্যু।

মালদা, ১৬ সেপ্টেম্বর:- মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু।জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তারা বলে হাসপাতাল সূত্রে খবর।যদিও মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডঃ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান,জ্বরে মৃত্যু হয় নি। তবে শিশুর মৃত্যু হয়েছি কি কারনে মৃত্যু তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষ্ণদের নিয়ে বিশেষ দল গঠন করলো মালদা মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। […]

এই মুহূর্তে জেলা

কৃষি আধিকারিকের বদলি রুখতে বিক্ষোভ চাষীভাইদের!

সুদীপ দাস, ১৬ সেপ্টেম্বর:- হুগলী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট নিতাই মুদীর বদলির প্রতিবাদে বিক্ষোভ জেলার চাষী ভাইদের। এদিন চুঁচুড়ার ধান্য গবেষনা কেন্দ্রে অবস্থিত হুগলী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষীভাইরা বিক্ষোভে সামিল হয়। কৃষি দপ্তর সূত্রে খবর ২০০৮ সাল থেকে হুগলীর এই দপ্তরে সিনিয়র সায়েন্টিস্টের পদে রয়েছেন নিতাইবাবু। চাষীভাইদের বক্তব্য […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- ডিম উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন আগামী আর্থিক বছরের মধ্যে আরও ৩৯০ কোটি ডিম উৎপাদনের মাধ্যমে রাজ্যে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে বছরে ১০৫০ কোটি ডিম উৎপন্ন হয়। যেখানে রাজ্যে ডিমের চাহিদা ১৪৫০ কোটি। বাকি ডিমের যোগান […]

এই মুহূর্তে কলকাতা

একমাস ধরে চলা দুয়ারে সরকার শিবিরে দুকোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় দফা কর্মসূচি গতকাল শেষ হয়েছে । ওই দিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যের ৩ কোটি ৫৬ লক্ষেরও বেশি মানুষ দুয়ারে সরকার শিবিরে যোগদান করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ১৬ আগস্ট থেকে গত ১ মাস ধরে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া ৯১,৮৬৮টি শিবিরে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে […]

এই মুহূর্তে জেলা

পোলবায় কুন্তি নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ন এলাকা।

সুদীপ দাস, ১৬ সেপ্টেম্বর:- বলাগরের গঙ্গার পর হুগলীতে ফের নদী ভাঙন। এবারে পোলবায় কুন্তি নদীর ভাঙনের কবলে বিস্তীর্ন এলাকা। ইতিমধ্যে একটি রাস্তার প্রায় ১০০ফুট জায়গা এক মানুষ সমান বসে গেছে। রাস্তার পাশেই থাকা রয়েছে বসত ভিটে। স্থানীয়রা এখন আতঙ্কিত এই বুঝি তাঁদের বসত ভিটেকে কুন্তি নদী গ্রাস করে! হুগলীর পোলবা-দাদপুর ব্লকের গোটু ব্রিজ থেকে কুন্তি […]

এই মুহূর্তে জেলা

দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মঠের দরজা। পুজো দেখতে হবে মঠের ওয়েবসাইট, ইউটিউবে।

হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের সময়সূচির ফের পরিবর্তন করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকাল ৪ টা থেকে ৫-১৫ মিনিট পর্যন্ত ভক্ত দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন। এরপর ১ অক্টোবর থেকে সামান্য বদল […]