এই মুহূর্তে জেলা

দারকেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা , নামানো হলো সেনা।

হুগলি , ১ অক্টোবর:- শতাধিক বছরের সমস্যা হলো হুগলি জেলার বন্যা। বিশেষ করে আরামবাগ মহকুমার অন্তরগত খানাকুলের বন্যা ভয়াভয়। এবার সারা আরামবাগ মহকুমা বন্যার কবলে। ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ছয়টি ব্লকই ক্ষতিগ্রস্ত। আবারও ২০২১ সালের ভয়ঙ্কর বন্যার কবলে আরামবাগ মহকুমাবাসী। এই মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বন্যার জেড়ে ক্ষয়ক্ষতির স্বীকার খানাকুল এক, দুই, গোঘাট এক, দুই, […]

এই মুহূর্তে কলকাতা

ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ লক্ষ মানুষ জানাল নবান্ন।

কলকাতা, ১ অক্টোবর:- সাম্প্রতিক বর্ষণ এবং ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে এখনো পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাইশ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি সাংবাদিকদের বলেন এখনো দামোদর, রূপনারায়ন, অজয় সহ বিভিন্ন […]

এই মুহূর্তে জেলা

বিধায়কের প্রতিবাদ।

হাওড়া, ১ অক্টোবর:- উত্তর হাওড়ায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এর প্রতিবাদে নিজেই জমা জলে চেয়ার নিয়ে বসে পড়লেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া পুরনিগমের বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। কোথাও কোথাও মাসের পর মাস জল জমা থাকছে। ৭ নম্বর ওয়ার্ডের সি রোডে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। পচা জল মানুষের বাড়ি […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু।

হুগলি, ১ অক্টোবর:- মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজন। ঘটনা সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেঁড়ি গ্রামের কাছে। কোলকাতা রাজারহাট থেকে বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। মৃতরা হল স্ত্রী মনিকা দেব (৬০), মেয়ে কমলিকা সাধু, চার বছরের নাতি সিবং সাধু(৪)। মারুতি গাড়ি করে দাদু কাজল দেব নিজেই গাড়ি চালিয়ে বর্ধমান আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে […]

এই মুহূর্তে জেলা

গোঘাটে বন্যার জলে মৃত্যু নাবালকের।

আরামবাগ, ১ অক্টোবর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় প্রথম মৃত্যু খবরে শোকের ছায়া আরামবাগে। গোঘাটের বালি অঞ্চলের দিঘরা এলাকায় জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় এক নাবালকের। এমনটাই দাবী স্থানীয়দের। মৃত ওই নাবালকের নাম শিবু দাস। বাড়ি গোঘাটের লক্ষ্মীপুরে। বয়স হয়েছিলো সতেরো বয়স। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সকাল থেকেই নিখোঁজ ছিলো শিবু। দ্বারকেশ্বর নদীর জলে […]

এই মুহূর্তে জেলা

ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়াই ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন।

সুদীপ দাস, ১ অক্টোবর:- ঘড়ের মেঝেতে চল্টা উঠেছে। সারাঘরটাই অগোছালো। বাবা তপন বসাক কঠিন রোগ অ্যালজাইমা ডিমেনসিয়ায় আক্রান্ত। মা স্বপ্না বসাক ঘরের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। বোন তমালি বসাক সংসারে একটু বেশী রোজগারের আশায় একটি প্যাথলজিতে কাজ করছেন। এক কথায় অতিব সাধারন পরিবার। এই পরিবারের বড় মেয়েই পিয়ালী বসাক। চন্দননগর কাঁটা পুকুর মেন রোডের বাসিন্দা […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১ অক্টোবর:- পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যথা সময়ে খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল গভীর রাতে রাজ্য সরকারকে কিছু না জানিয়েই […]

এই মুহূর্তে কলকাতা

মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিলে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ১ অক্টোবর:- রেশন প্রাপকদের তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। অর্থ অপচয় রোখার পাশাপাশি রেশন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্যের খাদ্য দপ্তর। সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করতে গিয়ে রেশন তালিকায় বহু মৃত ব্যক্তির নাম থেকে যাওয়ার বিষয়টি সামনে আসে। তারপরেই এই নিয়ে নড়েচড়ে বসেছে খাদ্য দপ্তর। এবার […]

এই মুহূর্তে জেলা

নদীয়া রানাঘাট সিদ্ধেশ্বরী তলার সুহৃদ সংঘের এবারের থিম হোগলা পাতার মন্ডপ।

নদীয়া, ১ অক্টোবর:- রানাঘাট সিদ্ধেশ্বরী তলায় এই বারে দুর্গাপুজো হতে চলেছে হোগলা পাতার মন্ডপ। এবছর 66 তম বর্ষে তারা পদার্পণ করেছে। সুন্দরবন থেকে হোগলাপাতা এনে তারা এই ধরণের মন্ডপ করতে চাইছেন। পাশাপাশি পুজোর আগে থেকেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। আয়োজকদের কাছ থেকে জানা যায়, পাতার দাম খুব বেশি না হলেও, তা সংগ্রহ করা, […]

এই মুহূর্তে জেলা

ডাকাতিতে বাঁধা , শাবল দিয়ে মারধর দম্পতিকে , চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১ অক্টোবর:- বাড়িতে ঢুকে ডাকাতি, বাঁধা পেয়ে শাবল দিয়ে মারধর দম্পতিকে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই দম্পতি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবারর্াত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া-২ পঞ্চায়েত অফিসের সামনে। জখম দম্পতির নাম অজয় কুমার মল্লিক (৬৩) ও গায়ত্রি মল্লিক (৫৮)। অজয়বাবু পড়শি রাজ্য বিহার ইলেকট্রিসিটি বোর্ডের প্রাক্তন কর্মী। গায়ত্রিদেবী […]