এই মুহূর্তে জেলা

দেনার দায়ে আত্মঘাতী পৌরসভা থেকে ছাটাই হওয়া কর্মীর।

সুদীপ দাস, ১৫ অক্টোবর:- দেনার দায়ে আত্মঘাতী পৌরসভা থেকে ছাটাই হওয়া কর্মীর। নাম সুব্রত দ্ত্ত (আপাই)। বয়স ৩৭বছর। বাড়ি চুঁচুড়ার কারবালা মোড়ে। বিগত দিনে হুগলী-চুঁচুড়া পৌরসভায় কর্মী আন্দোলনের প্রথম সারিতে ছিলেন সুব্রত। অভিযোগ চলতি বছর মে মাসে ২০২১এ সুব্রতকে ছাটাই করা হয়। এরপর মা ও দাদা-বৌদিকে নিয়ে থাকা সুব্রত আর্থিক অনটনে ভূগতে থাকে। পোলে দেনার […]

এই মুহূর্তে জেলা

ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন সাংসদ।

হুগলি, ১৪ অক্টোবর:- নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ব্যাবসায়ী সমিতির পুজোর মূল পৃষ্ঠপোষক সাংসদ। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার বান্ধবী শ্রীময়ী। সাংসদের ধুনুচি নাচ দেখতে সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত পুজোর দিনগুলিতে এই পুজোতে সময় কাটান […]

এই মুহূর্তে জেলা

নবমীর দুপুরে একি কান্ড ! স্ত্রীর ছুরির কোপে স্বামী জখম।

হাওড়া, ১৪ অক্টোবর:- ছুরির গুরুতর আঘাত নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হলেন এক প্রৌঢ়। সুপ্রভাত ঘোষ নামের ধাড়সা গভমেন্ট কলোনির বাসিন্দা বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার তাঁর স্ত্রী তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এদিন দুপুরে তিনি যখন কাজ সেরে বাড়ি ফেরেন তখনই স্ত্রী তাঁর উপর চড়াও হন। ওই প্রৌঢ়ের পরিবারের অন্য […]

এই মুহূর্তে জেলা

পুজো পরিক্রমায় এসে নস্টালজিক বাদশা মৈত্র।

হুগলি, ১৪ অক্টোবর:- কলকাতা শহর ছাড়িয়ে সিঙ্গুরে পুজো পরিক্রমায় চলচিত্র ও নাট্য অভিনেতা বাদশা মৈত্র ও অর্পিতা মিত্র। নবমীর দিন সিঙ্গুরের পূর্ব গ্রীনপার্ক, সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে পুজো উদ্যোক্তাদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়। বিশেষ নজরকাড়া সিঙ্গুরের মিলনদীপ সাঁধুখা মাঠ সার্ব্বজনীন পুজোতে এসে নস্টালজিক হয়ে পড়েন […]

এই মুহূর্তে

রিষড়ায় পুলিশ সেজে ব্যাবসায়ীদের থেকে প্রতারণার অভিযোগে ধৃত যুবক।

হুগলি, ১৪ অক্টোবর:- থানার বড়বাবু, মেজবাবু পরিচয় দিয়ে জামাকাপরের দোকান থেকে পোশাক সামগ্রী নিয়ে হাত পাকানো শুরু রিষড়ার অভিজিৎ এর। বাঙ্গুর পার্কের বাসিন্দা অভিজিৎ মুখার্জি প্রথমে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করলেও, লকডাউনের পর কাজ হারায়। তারপর থেকেই বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে রিষড়া ও শ্রীরামপুর এলাকার বিভিন্ন দোকানে পুলিশ কর্তা সেজে বিভিন্ন জিনিস সামগ্রী নেওয়ার […]

এই মুহূর্তে জেলা

সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে মাংস তুলে দিলেন সুবীর ঘোষ।

হুগলি, ১৪ অক্টোবর:- পুজোর আনন্দ ভাগ করে নিতে শেওড়াফুলি বৈদ্যবাটি ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা পুজোর চার দিন সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতিদিন নানা বিধ খাবার তাদের হাতে পৌঁছে দিলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানালেন বাঙালির কাছে দুর্গোৎসব হচ্ছে প্রাণের উৎসব। দলমত নির্বিশেষে সবাই আমরা মাতৃ আরাধনায় অংশ নিন। এই চারটে […]

এই মুহূর্তে কলকাতা

আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার জন্য নোটিশ।

কলকাতা, ১৩ অক্টোবর:- ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর অধীনে থাকা তদন্ত কমিশন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নতুন দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী ১৮ই অক্টোবর তাকে কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চলতি বছরে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তৎকালীন মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর […]

এই মুহূর্তে জেলা

মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে।

কামারপুকুর, ১৩ অক্টোবর:- মহাঅষ্টমীর সকালেই কামারপুকুর মঠে শুরু হয়েছে কুমারীপুজো। প্রতিবছরই কামারপুকুর মঠের কুমারীপুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মঠে উপস্থিত থাকেন। কিন্তু এবার করোনা আবহে সর্বস্বাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কামারপুকুর মঠ কর্তৃপক্ষ। ফলে কিছুটা হলেও হতাশ দর্শনার্থীরা। তবে কুমারি পুজো শেষ হবার পরই মুল দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। উল্লখ্য প্রথা অনুযায়ী […]

এই মুহূর্তে দেশ

বেনারসে ভারত সেবাশ্রমের দুর্গাপূজা।

বেনারস, ১৩ অক্টোবর:- এই উৎসব প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মা নন্দ জি মহারাজ বলেন স্বামী প্রণবানন্দজী মহারাজ বেনারসের ভারত সেবাশ্রম সংঘে প্রথম দুর্গাপুজোর প্রবর্তন করেন। তারপর থেকে ভারতবর্ষসহ সারা পৃথিবী জুড়ে যে যে জায়গায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রম রয়েছে সেসব জায়গায় মাতৃ আরধনা হয়ে আসছে। প্রতিবছর এই বেনারস আশ্রম এ ভারতবর্ষের বিভিন্ন […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন।

হাওড়া, ১৩ অক্টোবর:- মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় চিরাচরিত রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল। এদিন বুধবার অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় কুমারী পূজা। তবে এবার কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম চাতালে এবার কুমারী পূজার আয়োজন করা হয়। করোনা […]