এই মুহূর্তে কলকাতা

চীন , ইতালির পর মুখ্যমন্ত্রীর নেপাল সফরেও আপত্তি জানালো বিদেশ মন্ত্রক।

কলকাতা, ১০ ডিসেম্বর:- কেন্দ্রের বিজেপি সরকারের কূটকৌশলে বিদেশ সফরের আমন্ত্রণ রক্ষা করা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চীন এবং ইটালির পর এবার মুখ্যমন্ত্রীর নেপাল সফরেও আপত্তি জানিয়েছে বিদেশ মন্ত্রক। তাদের সবুজ সঙ্কেত না মেলায় আমন্ত্রণ গ্রহণ করেও নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া হচ্ছেনা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রের ছাড়পত্র পেলে শুক্রবারই তাঁর […]

এই মুহূর্তে জেলা

২৪ঘন্টা নয় ৮ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা।

হুগলি, ১০ ডিসেম্বর:- ২৪ ঘন্টা নয় ৮ ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা। শুক্রবার হুগলীর জেলার সমস্ত আশা কর্মীরা কাজ বন্ধ করে সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভে সামিল হয়। নিজেদের দাবী-দাওয়া নিয়ে চলে বিক্ষোভ। রাস্তার উপর বসে পরেন বেগুনী শাড়ি পরিহীতা মহিলারা। এখান থেকেই এক প্রতিনিধি দল […]

এই মুহূর্তে জেলা

ফুলশয্যার ভোরে আত্মঘাতী বর।চাঞ্চল্য হাওড়ার শালিমারে।

হাওড়া, ১০ ডিসেম্বর:- ফুলশয্যার ভোরে আত্মঘাতী হলো বর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিবাহ হয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা বর্ষা কুমারীর। দেখাশোনা করেই তাদের দু’জনের বিয়ে ঠিক করেছিলেন পরিবারের লোকজন।পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতিও ছিল বলে পরিবারের লোকেদের দাবি। ধুমধাম করেই তাদের […]

এই মুহূর্তে জেলা

সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফড়েদের দৌরাত্ম্যে মাথা ফাটল এক চাষির।

মালদা, ৯ ডিসেম্বর:- সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফড়েদের দৌরাত্ম্যে মাথা ফাটল এক চাষির। উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা কিষান মান্ডি। বিক্ষোভ বঞ্চিত কৃষকদের। ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও বিধায়ক তজমুল হোসেন। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণ হয় পরিস্থিতি। জানা যায় বৃহস্পতিবার তুলসীহাটা ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন চাষিরা। অপরদিকে ফড়েরা […]

এই মুহূর্তে জেলা

টেন্ডার জমা নিয়ে দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষোভ , শেষমেষ বাতিল হলো টেন্ডার।

হুগলি, ৯ ডিসেম্বর:- সেচ দপ্তরে টেন্ডার জমা নিয়ে বিরাট দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই বিরাট বিক্ষোভ। তার জেরেই অবশেষে সেচ দপ্তরের মহকুমা আধিকারিক ট্রেন্ডার বাতিল করতে বাধ্য হলেন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মহকুমার সেচ দপ্তরে। টেন্ডার জমা দিতে আসা ব্যক্তিদের অভিযোগ অফিসের বড়োবাবু নিজেই টেন্ডার বক্সে টেন্ডার জমা করছেন। এমন কি নিদিষ্ট সময় পেরিয়ে যাওয়ার […]

এই মুহূর্তে জেলা

কোভিড কেড়েছে পড়াশুনা, “স্কুল ত্যাগী”-দের শিক্ষাঙ্গনে ফেরাতে বাড়ি-বাড়ি ঢুঁ শিক্ষকদের!

সুদীপ দাস, ৯ ডিসেম্বর:- দৃশ্য -১ বেড়া দিয়ে ঘেরা টালির চালের ছোট্ট ঘর। ঘরের মধ্যে কাঠের জালে রান্নায় ব্যাস্ত গৃহবধু। খাতায় কলমে গৃহবধুর একমাত্র পুত্র সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে হঠাৎ করেই জনা কয়েক শিক্ষক হাজির বাড়ির চৌকাঠে। ঘরে রান্নায় ব্যাস্ত গৃহবধুকে ছেলের কথা জিজ্ঞাসা করতেই উত্তর ও কাজে গেছে! কি করবে বলুন […]

এই মুহূর্তে জেলা

সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের ঘটনায় উত্তেজনা আরামবাগে।

আরামবাগ, ৯ ডিসেম্বর:- সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের ঘটনায় রীতিমতো উত্তেজনা আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। অভিযোগ নিত্যদিন যানযটের কারণে সমস্যাকে কেন্দ্রকরে এদিন বাসস্ট্যান্ডে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তারই হাতের লাঠি কেড়ে নিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় কয়েকজন মদ্যপ যুবক। তাকে বাঁচাতে এলে তার সহকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ বাসস্ট্যান্ড […]

এই মুহূর্তে কলকাতা

এবার রাজ্যেই সবুজসাথী প্রকল্পের সাইকেল তৈরি করতে উদ্যোগী হলো রাজ্য।

কলকাতা, ৯ ডিসেম্বর:- সবুজ সাথী প্রকল্পের সাইকেল এরাজ্যে তৈরি করার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সাইকেল কারখানা গড়তে এবার আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর এব্যপারে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা […]

এই মুহূর্তে জেলা

৬৫ শতাংশ ছাড়ে মিলবে ঔষধ , কোন্নগর পৌরসভার উদ্যোগে ন্যায্য মূল্যের ঔষদের দোকানে।

সুদীপ দাস, ৯ ডিসেম্বর:- জনসাধারণের সুবিধার্থে কোন্নগর পৌরসভার উদ্যোগে কোন্নগর মাতৃসদন ও শিশু মঙ্গল প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে আগামীকাল উদ্বোধন হবে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের। এলাকা বাসীদের সুবিধার কথা মাথায় রেখে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান ” মাতৃসদন মেডিসিন ফেয়ার প্রাইস শপ”এর পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। প্রত্যেকটি ওষুধের ওপর থাকছে ৬৫% ছাড়। থাকছে প্রতিষ্ঠিত কোম্পানির ওষুধ সহ […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলে যোগ দিলেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা সিপিএমের নেত্রী মমতা জয়সোয়াল।

হাওড়া, ৯ ডিসেম্বর:- সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নে অনুপ্রাণিত হয়ে হাওড়ায় প্রাক্তন সিপিএম নেত্রী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর পাশাপাশি উত্তর হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী ইন্দু সিং ও নম্রতা সিং এবং বিজেপির সহ সম্পাদক […]