এই মুহূর্তে জেলা

শেষদিনে নন্দীগ্রাম থেকে এলো বাস, হাতেগোনা কৃষকদের নিয়েই সিঙ্গুরের কৃষক আন্দোলন সমাপ্ত বিজেপির।

সুদীপ দাস, ১৬ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কিষান বাঁচাও এর লক্ষ্য নিয়ে বিজেপি কিষান মোর্চার ডাকে সিঙ্গুরে তিনদিনের কৃষক আন্দোলন সমাপ্ত হলো বৃহস্পতিবার। এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহদেব সরকার, রাজ্য নেতা সায়ন্তন বসু, দীপাঞ্জন গুহ সহ একাধিক বিজেপি বিধায়ক ও […]

এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে ব্যাংকগুলোকে ফের একবার সতর্ক করল নবান্ন।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে ব্যাংকগুলোকে ফের একবার সতর্ক করল নবান্ন। দরিদ্র মেধাবী পড়ুয়াদের তথ্য চাওয়ার নামে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের একাধিক নির্দেশ সত্বেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীদের বারবার ঘোরাচ্ছে একাধিক ব্যাংক। এই বিষয়টি সামনে আসায় স্কুল শিক্ষা সচিব,অর্থসচিব ব্যাংকগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উচ্চ শিক্ষা […]

এই মুহূর্তে জেলা

এক হাজারেরও বেশি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা।

হাওড়া, ১৬ ডিসেম্বর:- প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক এবং ৩০ জন কার্যকর্তাকে সঙ্গে নিয়ে সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের এক রাজনৈতিক কর্মী সম্মেলনের মঞ্চে এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সুরজিৎ সাহার পাশাপাশি এদিন দলের প্রাক্তন সম্পাদক বিমল প্রসাদ, হাওড়া সদর […]

এই মুহূর্তে জেলা

টি,এম,সি,পি ও এস,এফ,আইয়ের সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া কলেজ।

হুগলি, ১৬ ডিসেম্বর:- উত্তরপাড়া কলেজের সামনে এস এফ আই টি এম সি পি সংঘর্ষ। এস এফ আই এর মিছিল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় এস এফ আই সমর্থকদের মারধোর করা হয় বলে অভিযোগ। এর পরেই এস এফ আই সমর্থকরা কলেজের সামনে গিয়ে পাল্টা মারধোর করে টি এম সি পি সমর্থকদের।ঘটনাস্থলে হাজির হয় উত্তরপাড়া থানার পুলিশ।কলেজ […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ থাকছে আলিপুর চিড়িয়াখানা।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় […]

এই মুহূর্তে কলকাতা

ফের বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ করলো রাজ্য সরকার।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- মঙ্গলবার ফের বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ করল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষের মধ্যেই সরকারের ঋণের পরিমাণ পৌঁছবে ৫ লক্ষ কোটি টাকা। বাজার থেকে দেশের যে সাতটি রাজ্য ঋণ নিচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ঘাড়ে ঋণের বোঝা সবচয়ে বেশি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যের ঘাড়ে বকেয়া ঋণের পরিমাণ ১ […]

এই মুহূর্তে জেলা

আন্দোলন কিভাবে করতে হবে মমতা ব্যানার্জির থেকেই শেখা উচিৎ , বিজেপিকে কটাক্ষ বিজেপি নেতার।

সুদীপ দাস, ১৬ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপির কৃষক আন্দোলনে সামিল হতে আমন্ত্রণ পাননি এলাকার বহু বিজেপি নেতৃত্ব। যা নিয়ে ক্ষোভ বিজেপির একাংশের। জেলা বিজেপির একাংশ বলছে সিঙ্গুর বিধানসভা এলাকার পঞ্চায়েত গুলিতে মোট ২ ৮জন বিজেপি সদস্য রয়েছেন। যাদের মধ্যে ৯০ শতাংশই এই আন্দোলনে ডাক পাননি। যা নিয়ে জেলা বিজেপির চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েত […]

এই মুহূর্তে জেলা

নামেই তিনদিন , দিনে ৩ঘন্টাও স্থায়ী নয় সিঙ্গুরে বিজেপির কৃষক আন্দোলন !

সুদীপ দাস, ১৬ ডিসেম্বর:- ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরনের দাবীতে রাজ্যব্যাপী কৃষক আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চা। যে আন্দোলন” কৃষি বাঁচাও কৃষক বাঁচাও”তকমা এঁটে শুরু হয়েছে সিঙ্গুরের ঐতিহাসিক মাটি টাটা অধিগ্রহীত জমি সংলগ্ন এলাকায়। মঙ্গলবার থেকে শুরু এই আন্দোলনে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এদিনের এই কর্মসূচীতে দেখা মেলেনি […]

এই মুহূর্তে জেলা

পুলিশি তৎপরতায় সাইবার জালিয়াতির পুরো টাকাটা ফেরত পেলেন যুবক।

আরামবাগ, ১৫ ডিসেম্বর:- আবারও সাইবার জালিয়াতির শিকার এক যুবক। খোয়া গিয়েছিলো প্রায় ১২ হাজার একশো টাকা। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের তৎপরতায় দ্রুত টাকা ফেরোত পেলেন যুবক। ওই যুবকের নাম কমলেশ পাল। বাড়ি খানাকুলের ময়াল বান্দিপুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে জালিয়াতির পরিমাণ- ১২,১০০ টাকা। কমলেশ গত ২৮/১১/২১ তারিখে এসডিপিও আরামবাগ ফেসবুক পেজে বিষয়টি জানান। তারপর […]

এই মুহূর্তে জেলা

ভুতে ধরার অজুহাতে গর্ভবতী মহিলাকে ওষুধের বদলে চলল ঝাড়ফুঁক , গ্রেপ্তার ওঝা।

মালদা, ১৫ ডিসেম্বর:- ভুতে ধরেছে গর্ভবতী মহিলাকে। দাওয়াই ঝাড়ফুঁক। কয়েক ঘন্টা ধরে নিমের ডাল সহযোগে চলল ঝাড়ফুক। ওষুধের বদলে অসুস্থ গর্ভবতী মহিলাকে দেওয়া হলো জলপড়া আর এই নাটকীয় ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হাওয়ায় নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনাস্থলে ছুটে যান ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজেশ কুমার সাহা ও ভুতনি থানার পুলিশ। চিকিৎসার জন্য অসুস্থ গর্ভবতী মহিলাকে […]