কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আপাতত সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। আগামী ৩ জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য তাদের অনলাইনেই পঠন-পাঠন চলবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই দিনের মধ্যে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী এবং নতুন বই দিয়ে দিতে হবে বলে শিক্ষা দফতরের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া […]
এই মুহূর্তে
এবার দুয়ারে সরকার শিবির থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্য সরকার আগামী মাসে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবির থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক প্রবীণ এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়ার কাজও দুয়ারে সরকার শিবির থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সমস্ত জেলা […]
কোভিড সচেতনতায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হুগলীতে।
সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- কোভিড সচেতনতায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হুগলীতে। বুধবার চুঁচুড়ায় হুগলীর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়। এদিন কেন্দ্রীয় সরকারের রিজিওনাল ডিরেক্টর ডাঃ সত্যজিৎ সেনের নেতৃত্বে ৫জনের প্রতিনিধি দল হুগলী জেলায় উপস্থিত হন। প্রথমেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভু্ঁইয়ার দপ্তরে বৈঠকে বসেন তাঁরা। […]
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ২৮ ডিসেম্বর:- বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে। প্রসঙ্গত ২৫ শে ডিসেম্বর সপরিবারে জামশেদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ব্যান্ডেল মানসপুর পূর্বায়নের আরতি দে। ফেরার কথা ছিলো বুধবার। বিশ্বস্ত পরিচারিকার কাছে চাবি দিয়ে যাওয়ায় প্রতিদিনের মতো সেই পরিচারিকা আসতেন ওই বাড়ি পরিস্কারের কাজে। মঙ্গলবারও নিত্যদিনের ন্যায় কাজে এসে দরজা খোলা দেখে হতবাক হন […]
রাজ্য পুলিশের স্থায়ী ডিজি হলেন মনোজ মালব্য।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্থায়ী ডিজি হিসেবে মনোজের নিযুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়। বলা হয়ছে, আগামী দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্থায়ী ডিজিপি ছিলেন বীরেন্দ্র (গত অগাস্ট মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। এর পর গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে, অস্থায়ী ভাবে […]
চন্দননগরে কাজ হয়নি ; হাতিয়ার বিরোধীদের , দিদির উন্নয়নেই বৈতরনী পার হবে ; আশা শাসকের !
সুদীপ দাস , ২৮ ডিসেম্বর:- অবশেষ চন্দননগর পুর-নিগমের ভোটের ঢাকে কাঠি পরলো। আগামী ২২শে জানুয়ারি কোলকাতা বাদে রাজ্যের অন্যান্য পুরনিগমগুলিতে নির্বাচন। ফলাফল ঘোষনা ২৫শে জানুয়ারি। একটা সময়ে বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত চন্দননগরে আজ তৃণমূলের রমরমা। তবে শাসক দলের গোষ্ঠীকোন্দলও এখানেই বারংবার প্রকাশ্যে এসেছে। নিজেদের মধ্যে লড়াইয়ের জেরে এই পুরনিগমের নির্বাচিত ভোট ভেঙে দিতে হয় […]
ওমিক্রন সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর সভায় ভয়াবহ জমায়েত।
সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- ওমিক্রন নিয়ে সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভায় ভয়াবহ জমায়েত। যা নিয়ে আতঙ্কে চুঁচুড়াবাসী। মঙ্গলবার রাজ্যের শাসক দলের এই শাখা সংগঠনের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনা, সারের দাম বৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নিতীর প্রতিবাদে চুঁচুড়া চলোর ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত […]
ব্যারাকপুর-রানাঘাট- লালগোলা স্পেশাল ট্রেনের সূচনা করলেন দুই সাংসদ।
ব্যারাকপুর, ২৮ ডিসেম্বর:- নতুন শক্তি সাশ্রয়কারী বর্ধিত বৈশিষ্ট্য যুক্ত তিন ফেজ মেমু রেক-এর অন্তর্ভুক্তি উপলক্ষে ব্যারাকপুর-রানাঘাট-লালগোলা স্পেশাল ট্রেনের শুভ সূচনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। মঙ্গলবার অত্যাধুনিক এই নতুন ট্রেনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা, শিয়ালদহের ডি আর এম এস পি সিং, […]
মুখ্যমন্ত্রীর স্বপ্ন আজ বাস্তবায়িত , নোনা জলে ধান চাষ নতুন করে এনে দিয়েছে লক্ষী চাষীদের ঘরে।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- বাঁধ ভাঙা নোনা জলে ডুবে যাওয়া জমিতে মাথা দোলাচ্ছে সোনালী ধান! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত। মূলত তারই উদ্যোগ এবং পরিকল্পনায় বন্যা প্লাবিত এলাকায় নতুন প্রজাতির নোনা স্বর্ণ ধান চাষের উদ্যোগ নেওয়া হয়। নোনা জলেও যে ধান চাষ সম্ভব। সরকারের বিতরিত সেই ধান নতুন করে লক্ষ্মী এনে দিয়েছে চাষীর ঘরে। […]
নজিরবিহীনভাবে বিনিয়োগ বেড়েছে রাজ্যে , পরিসংখ্যান দিয়ে তথ্য জানাল কেন্দ্র।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- করোনার কালো ছায়ায় ঢাকা অন্ধকার সময়েও নজির বিহীনভাবে বিনিয়োগ বেড়েছে রাজ্যে। গত বছরেরর গোড়া থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে এরাজ্যে যে পরিমাণ বিদেশি লগ্নি এসেছে, তা তার আগের দু’বছরের তুলনায় অনেকটা বেশি। পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত […]











