এই মুহূর্তে জেলা

বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায় !

সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- একজন নাবালিকা, আর একজন সাবালিকা। নাবালিকার ঘর থাকলেও অভাবের তাড়নায় বসতে হয়েছে পথে। দু’জনে মিলে বর্ধমান স্টেশনে ভিক্ষা করেই পেট চালাতো। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। জনৈক লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে দুজনেই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে দুজনকেই বিহারে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁদেরকে টানা প্রায় ৩বছর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ধূলাগোড়ে দুটি বাসের সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।জানা গেছে, ধূলাগোড়ের সন্ধিপুরে দুটি বাসের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পরই দুটি বাসে ভাঙচুর চালায় বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। ধূলাগোড় নিউটন রুটের একটি বাস মেইন রোড থেকে সার্ভিস রুটে যাওয়ার সময় পিছন […]

এই মুহূর্তে কলকাতা

এক সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ৩০ ডিসেম্বর:- সাম্প্রতিক কালে মাত্রাতিরিক্ত সংক্রমণ হার বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দফতর করোনার তৃতীয় ঢেউ ঢেউ নিয়ে প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠক থেকে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ প্রতিদিন […]

এই মুহূর্তে জেলা

গভীর রাতে মোটর বাইকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা।

সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- গভীর রাতে একটি মোটর বাইকে লাগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে বাইকটির বেশীরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কালীতলা বাঁধের ধার এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ফুল ব্যাবসায়ী সেন্টু মন্ডল পরিবার নিয়ে থাকেন। […]

এই মুহূর্তে জেলা

প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক।

হুগলি, ৩০ ডিসেম্বর:- প্রতিবেশী ৭বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনায় অসুস্থ হয়ে ওই শিশুকন্যা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী এলাকায়। অভিযুক্তের নাম সুজন বাউল দাস(২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে আসে সুজন। এরপর […]

এই মুহূর্তে জেলা

ছড়াল বোমাতঙ্ক, মিললো গাড়ির সরঞ্জাম।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- বছরের প্রায় শেষে বুধবার রাতে বোমাতঙ্ক ছড়ালো হাওড়ার বালিতে। এদিন বালি মিনিবাস স্ট্যান্ডের সামনে শৌচাগারের পাশে একটি কালো রঙের বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। সেখান থেকে আলো জ্বলছিল। আতঙ্কিত হয়ে স্থানীয়েরা বালি থানায় খবর দেন। পুলিশ এসে মিনিবাস স্ট্যান্ড সহ জি টি রোডের ওই অংশ পুরো ঘিরে দেয়। মানুষকে সেখান থেকে নিরাপদ […]

এই মুহূর্তে জেলা

নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা , নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস।

নদিয়া, ২৯ ডিসেম্বর:- নদিয়ায় ভয়াবহ পথদুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক ব্যক্তি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রানাঘাট শান্তিপুর এছাড়াও ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া ফুলিয়া পাড়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় কৃষ্ণনগর রানাঘাট গামী […]

জেলা এই মুহূর্তে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুজো দিয়ে ঢালাই ব্রিজের কাজ শুরু খানাকুলে।

খানাকুল, ২৯ ডিসেম্বর:- খানাকুলের মুচিঘাটা এলাকায় নতুন ব্রিজ ঢালাইয়ের উদ্ভোধন হলো জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জীর হাত ধরে। অবশেষে খানাকুলের মুচিঘাটা এলাকার পলাসপাই ১ ও ২ নং অঞ্চলবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রিজের ঢালাই এর কাজ শুরু হবে। এদিন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী নতুন ব্রিজ তৈরির কাজের উদ্ভোধন করেন। জেলাপরিষদের […]

এই মুহূর্তে জেলা

দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো বিবাদ ঘিরে উত্তেজনা।

হাওড়া, ২৯ ডিসেম্বর:- দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো একটি বিবাদ ঘিরে উত্তেজনা। ঘটলো মারপিটের ঘটনা। তবে, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার পুলিশের। হাওড়ার দাশনগরের বালিটিকুরি নিউ মোল্লাপাড়ায় একটি পুরানো বিবাদ নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে। এই নিয়ে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। […]

এই মুহূর্তে জেলা

শাসকদলের প্রতিশ্রুতিই সার , দারিদ্রতাকে সঙ্গী করে স্কুল ঘরে বসবাস পরিবারগুলির।

গোঘাট, ২৯ ডিসেম্বর:- শাসক দলের নেতাদের থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের নাকি প্রতিশ্রুতি ও আশ্বাস ছিলো, স্কুল ঘরে আপনাদের আর বেশিদিন থাকতে হবে না। খুব তাড়াতাড়ি বাড়ি ফেরানো হবে। কোনও কিছুই করা হয়নি বলে অভিযোগ। সম্পুর্ন উদাসীন প্রশাসন। প্রায় চার মাস কেটে গেলেও চরম দারিদ্র্যতাকে সঙ্গী করে স্কুল ঘরেই বাস করতে হচ্ছে বর্তমানে তিনটি পরিবারকে। […]