খানাকুল, ৩০ ডিসেম্বর:- ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের নাম অনুসারী অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রামমোহন মেলা নিয়ে একটি জরুরি বৈঠক হয়ে গেলো খানাকুলে। এদিন রাজা রামমোহন রায় মেলা উপলক্ষে খানাকুল ১নং পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই নিয়ে কমিটি গঠন হয়।উপস্থিত ছিলেন তৃনমুলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, যুবসভাপতি পলাশ রায়, […]
এই মুহূর্তে
দুর্ঘটনার কবলে কালনার বিধায়কের গাড়ি।
হুগলী, ৩০ ডিসেম্বর:- দুর্ঘটনার কবলে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের গাড়ি, বৃহস্পতিবার কলকাতা যাওয়ার পথে সোমরাবাজারের করোলা মোড়ের কাছে বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, ঘটনা স্থলে বলাগর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির হেডলাইটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিধায়কও অল্পবিস্তর চোট পান, বিধায়কের মাথায় চোট লেগেছে বলে স্থানীয় সত্রে খবর। এরপর কোলকাতায় না গিয়ে ফিরে যায় […]
হাওড়ায় এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে আটক ঝাড়খন্ডের এক ব্যক্তি।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে আটক ঝাড়খন্ডের এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ।বৃহস্পতিবার ভোররাতে ব্যাঁটরা থানার অন্তর্গত বেনারস রোডের বেলগাছিয়া অঞ্চলে একটি বেসরকারি সংস্থার এটিএম ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ। ব্যাঁটরা থানা সূত্রের খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ রাস্তায় টহলদারি চলার […]
করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে আন্তর্জাতিক উড়ান বিশেষত ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে ব্রিটেনের সরাসরি উড়ানে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। রাজ্যের পরিবহন সচিব বিপি গোপাললিকা বিমান মন্ত্রকের সচিবকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রিটেনের উড়ান […]
রাত পোহালেই থার্টি ফার্স্ট নাইট , নিরাপত্তা জোরদার হাওড়ায় , চলছে বিশেষ চেকিং।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- রাত পোহালেই শুক্রবার ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাত এবং পরদিন শনিবার ১ জানুয়ারি নিউ ইয়ার। শীতের এই উৎসবের মরসুমে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়ায়। শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দু’দিন মোতায়েন করা হচ্ছে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী। থাকছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। শহরের রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবে […]
শীতের শুরুতে শিশুদের বিনামূল্যে শিশুখাদ্য তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ার ধুলাগড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সাঁকরাইলের গঙ্গাধরপুরের গোলাবাড়ি অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্মত্মানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ প্রমুখ। প্রায় শতাধিক শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন স্বামী বিশ্মত্মানন্দ মহারাজ। তিনি বলেন, গোলাবাড়ি অঞ্চলের সাধারণ […]
চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক-পরিচালক ব্রাত্য বসু। তাঁর লেখা ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ নাট্য সংকলনের জন্য এই পুরষ্কার দেওয়া হচ্ছে ব্রাত্য বসুকে। সাহিত্যের অন্যতম বড় সম্মান পাওয়ার পর ব্রাত্য বসু জানিয়েছেন, ‘আমি খুবই আপ্লুত। কিন্তু আমি কী সত্যি এই সম্মানের যোগ্য? সেটা নিয়ে মনে দ্বন্দ রয়েছে। যদিও […]
আসন্ন চার পৌরনিগমের প্রস্তুতি নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- আসন্ন চার পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠকে বসছেন। উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এলাকার দলীয় নেতৃত্বকে বৈঠক ডাকা হয়েছে। পুরভোট হতে চলা চার পুর এলাকা থেকে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক উপস্থিত রয়েছেন।
রাজ্যের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নতুন বছরে শুভকামনা জানিয়ে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- রাজ্যের প্রত্যেকটি স্কুল পড়ুয়াকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুর দিনই স্টুডেন্টস ডে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দিনের কথা মাথাতে রেখেই রাজ্যের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নতুন বছরে শুভকামনা জানিয়ে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতেই সেই চিঠি ছাত্রছাত্রীরা স্কুল মারফত পেয়ে যাবেন বলে জানা […]
চুরির প্রকোপ বাড়লেও মিলছে না কোনো কিনারা , বাধ্য হয়ে স্থানীয়দের ক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ৩০ ডিসেম্বর:- চুরির প্রকোপ বাড়ছে আরামবাগে। দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে আরামবাগ পৌরসভা জুড়ে। চুরি চক্রের হদিশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ স্থানীয় মানুষের। ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরে। ঔষধের দোকানে চুরির ঘটনায় নিন্দার ঝড় শহরজুড়ে। স্থানীয় সুত্রে জানা গেছে, আরামবাগ রবীন্দ্র ভবনের সামনে সারদামনি ঔষধের দোকানের পিছনের জানালা ভেঙে চুরি হয়। […]











