হুগলি, ১৩ অক্টোবর:- কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডে চক্রশ্রী এলাকায় দশমীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য। গৃহস্থ বিমান মজুমদারের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ঢুকে আলমারির লকার ভাঙে চোর। চুরি করে নিয়ে যায়, লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা। পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় দুই চোর গৃহস্থের বাড়িতে ঢুকছে। সিসি ক্যামেরায় নজর দারী থাকা সত্ত্বেও অকুতভয় […]
এই মুহূর্তে
সকাল থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব।
হাওড়া, ১২ অক্টোবর:- তিথি অনুযায়ী আজ বিজয়া দশমী। এই উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটেও সকাল থেকেই চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। ঘাটে ঘাটে সেই ছবি চোখে পড়ছে। বেশিরভাগই বাড়ির প্রতিমা আজ নিরঞ্জন হচ্ছে বলে জানা গেছে। তবে তা সংখ্যায় কম। নিরঞ্জন উপলক্ষে ঘাটগুলিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং হাওড়া পুরসভার তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।
উমার বিদায়ের দিনেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু চন্দননগরে।
হুগলি, ১২ অক্টোবর:- বিজয়া দশমীর দিন জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। নিয়ম রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। nভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩২ তম বর্ষের কাঠামো পুজো হয়ে গেল নিয়ম মেনে। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে হয় […]
প্রথা মেনেই অষ্টমী তিথিতে বেলুড় মঠে কুমারী পুজো।
হাওড়া, ১১ অক্টোবর:- প্রথা মেনেই অষ্টমী তিথিতে আজ শুক্রবার সকালে বেলুড় মঠে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে বেলুড় মঠে প্রথমে ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর ঘড়ির কাঁটায় ৯টার সময় শুরু হয় বেলুড় মঠের কুমারী পূজা। কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় […]
ঠাকুর আনা থেকে বিসর্জন, হাতে হাত দিয়ে কাজ দুই সম্প্রদায় মিলে হুগলির ইমামবাড়ায়।
হুগলি, ১০ অক্টোবর:- হুগলি ইমামবাড়া দানবীর হাজি মহম্মদ মহসীন তৈরী করেছিলেন। সময় লেগেছিল কুড়ি বছর। সব সম্প্রদায়ের মানুষের জন্য যা একটি দর্শনীয় স্থাপত্য।গঙ্গার পারের সেই ইমামবাড়ার পাশেই হয় ইমামবাজার সার্বজনীন দুর্গা পুজো। পুজোর দিন গুলোতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ থাকেন মিলেমিশে। কুমোর বাড়ি থেকে প্রতিমা আনা থেকে বিসর্জন একসঙ্গেই করেন। মহম্মদ রমজান বলেন,একসঙ্গে পুজোটা […]
পুজোর মধ্যে আজ সপ্তমীতে শহরে জেপি নাড্ডা। এলেন বেলুড় মঠেও।
হাওড়া, ১০ অক্টোবর:- বেলুড় মঠে দূর্গাপ্রতিমা দর্শন করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাহুল সিনহা। বেলুড় মঠের তরফ থেকে প্রসাদী ফুল এবং মায়ের কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বেশ কিছু সময় অতিবাহিত করে জেপি নাড্ডা মঠ থেকে তাঁর […]
উমা চলেছেন মন্ডপে রাস্তায় তখন প্রতিবাদের তুলিতে টান।
হুগলি, ৯ অক্টোবর:- পঞ্চমীর রাত গভীর গাড়িতে করে মন্ডপ মুখি দুর্গা। সি ব্লকের রাস্তায় প্রতিবাদের লিখন চলছে।আর জি করের দোষীদের বিচার চাই। উৎসবে দিন গুলোতে প্রতিবাদ থামবে না তারই বার্তা দিতে, জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনকে সহমর্মিতা জানাতে আবারও রাত দখল, হয়ত অষ্টমীতেই।’ বাজে শঙ্খ বাজে ঢাক আমাদের মেয়ে বিচার পাক’ কোন্নগরের রাস্তায় আবারও উঠল স্লোগান, রাস্তার […]
চেষ্টা করবো সবার মনে আনন্দ দেবার, পুজো উদ্বোধনে এসে রচনা, কটাক্ষ বিজেপি’র।
হুগলি, ৯ অক্টোবর:- হুগলির ধনিয়াখালির কানানদী ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধনে আসেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রচনা বলেন, এবার পুজো ছোটো হয়ে গেছে। অষ্টমী নবমী এক দিনে পরেছে। কলকাতার বাড়িতে পুজো আছে সেখানে বন্ধু বান্ধব আছে ইচ্ছা আছে তাদের সঙ্গে সময় কাটানোর।হুগলিতে আজ এসেছি। পুজোর চমক তো প্রতিমা আর প্যান্ডেলে। সাংসদ হিসাবে চেষ্টা করব মানুষের […]
হাওড়ার রামকৃষ্ণপুর পল্লীর পুজোর থিমে এবার ‘সবুজায়ন’।
হাওড়া, ৯ অক্টোবর:- রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৭৮তম বর্ষ। হাওড়া শহরের প্রাচীন ঐতিহ্যবাহী এই ক্লাবের থিমে এবার তুলে ধরা হয়েছে ‘সবুজায়ন’। ক্লাবের তরফে মোহন বসু জানান, পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে সবুজায়ন। মণ্ডপ জুড়ে দেখা যাবে সবুজায়নের ছোঁয়া। এবার সবুজায়নের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা […]











