এই মুহূর্তে কলকাতা

রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত ২৬ জন।

কলকাতা, ২২ এপ্রিল:- দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ফের বাড়তে শুরু করায় রাজ্য সরকার পুনরায় সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে। প্রথম পর্যায়ে আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল রাজ্যের ২৮ টি স্বাস্থ্য জেলায় হসপিটালে ভর্তি রোগীদের উপর এই সমীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।প্রতিটি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ টি করে নমুনা সংগ্রহ করা হবে। […]

এই মুহূর্তে কলকাতা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে তৈরি হবে পাঁচটি আন্তর্জাতিক হাট।

কলকাতা, ২২ এপ্রিল:- ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে বড়সর পদক্ষেপ। তৈরি হবে পাঁচটি আন্তর্জাতিক হাট। এর মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ এবং বাংলাদেশের রাজশাহী জেলার জিরো পয়েন্টে পাইলট প্রকল্প হিসেবে প্রথম এই আন্তর্জাতিক সীমান্ত হাট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ও বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, উত্তরবঙ্গের দক্ষিণ […]

এই মুহূর্তে জেলা

জটিল অস্ত্রপচারের একদিন বাদেই বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

হুগলি, ২২ এপ্রিল:- জটিল অস্ত্রপচারের একদিন বাদেই নার্সিংহোমের বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাম্পি কুন্ডু। সে এই বছর গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত ১৩ এপ্রিল সাইকেলে করে প্রাইভেট টিউটরের বাড়ি পড়তে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় মাম্পিকে স্থানীয় প্রাথমিক […]

এই মুহূর্তে জেলা

এবার উলোট পুরাণ হাওড়ায় , তোলাবাজকে গণধোলাইয় দিলেন মহিলারা।

হাওড়া, ২২ এপ্রিল:- তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই এক ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার অন্তর্গত হাওড়া ময়দানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় বাড়ি তৈরি কাজ শুরু হলে রমেশ জয়সোয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন। অভিযোগ উনি নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন। […]

এই মুহূর্তে জেলা

হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরে।

হুগলি, ২২ এপ্রিল:- হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো তারকেশ্বরের মন্দির রোড এলাকায়। পুলিশ জানিয়েছে দুজনেরই বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায়।গত কাল মন্দিরে পূজা দেওয়ার জন্য তারকেশ্বর আসেন পূজা হাজরা ও বাপণ ঘোষ নামে ওই যুবক যুবতি। তারকেশ্বর মন্দির রোড এলাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয় তারা। […]

এই মুহূর্তে কলকাতা

শীঘ্রই চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ বিজনেস ডেস্ক।

কলকাতা, ২২ এপ্রিল:- দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে কলকাতায় শীঘ্রই একটি ভারত-বাংলাদেশ বিজনেস ডেস্ক চালু হবে বলে সেদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন। গতকাল কলকাতায় ‘ভারত চেম্বার অব কমার্স’ আয়োজিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ: নিউ হরিজনস অব ট্রেড অ্যান্ড বাইলেটারাল রিলেশন’ শীর্ষক সভায় তিনি এ কথা জানান। সভায় টিপু মুনশিকে এ সংক্রান্ত প্রস্তাব দেন ভারত চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এন জি […]

এই মুহূর্তে জেলা

সাতসকালে হাওড়ার দাসনগরে রেল ব্রিজের হাইটবার ভেঙে বিপত্তি।

হাওড়া, ২২ এপ্রিল:- হাওড়ার দাসনগর স্টেশন সংলগ্ন রেল ব্রিজের হাইটবার ভেঙে বিপত্তি। হাওড়া আমতা রুটের সমস্ত গাড়ি অন‍্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, একটি মুরগি বোঝাই গাড়ি ওই হাইটবারের নীচ দিয়ে যেতে গেলে হাইটবারে আটকে গেলে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষের অভিযোগ, এই হাইটবারে প্রায়ই বিভিন্ন গাড়ি আটকে এলাকায় প্রবল যানজটের সৃষ্টি […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড় থানার বিশেষ অভিযান , প্রায় ২৫ কেজি গাঁজা সহ ধৃত ১।

হাওড়া, ২১ এপ্রিল:- প্রায় ২৫ কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়া ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহেশ্বর পাত্র (২৭)। তিনি ওড়িশার বাসিন্দা। তিনি ওই গাঁজা নিয়ে অঙ্কুরহাটি থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে অঙ্কুরহাটি বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার […]

এই মুহূর্তে কলকাতা

শিল্পপতিদের বাংলার দুর্গাপুজো দেখার আমন্ত্রণ সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২১ এপ্রিল:- বাংলার ঐতিহ্য দুর্গাপুজো। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। ইউনেস্কো-র তরফে দুর্গাপুজোকে দেওয়া হয়েছে হেরিটেজ তকমা। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে এবার শিল্পপতিদের বাংলার সেই দুর্গাপুজো দেখাপর আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে যে কত মানুষের কর্মসংস্থান হয় সেটা তাঁরা দেখতে পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজো এবার এলাহি আয়োজনে করার উদ্যোগ নিয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির মোকাবিলায় রাজ্যেই তৈরি হবে বৈদ্যুতিন ই বাস।

কলকাতা, ২১ এপ্রিল:- জ্বালানির লাগাতার মূল্য বৃদ্ধি এবং শহরের রাস্তায় ক্রমাগত বাসের সংখ্যা কমে যাওয়ার সমস্যার মোকাবিলায় এবার রাজ্যেই তৈরি হবে বৈদ্যুতিনই বাস। মুর্শিদাবাদের রেজিনগরের ৫০ একর জমিতে প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ ওই বাস কারখানা গড়ে উঠবে। দক্ষিণ ভারতের একটি বেসরকারি সংস্থা ওই কারখানা তৈরি ব্যাপারে বৃহস্পতিবার রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করলো। […]