হাওড়া, ১২ মে:- দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। সেই রাস্তা সারাইয়ের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, হাওড়া পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের অধীন কোনা চৌধুরীপাড়া পোল্ট্রির মাঠ এলাকায় রাস্তার বেহাল দশা। রাস্তার ধার ভেঙে পুকুরে নেমে যাওয়ায় রাস্তার ধারে থাকা কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। এদিন সেই রাস্তা সারাইয়ের […]
এই মুহূর্তে
কলকাতার ঐতিহাসিক টাউনহলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- আমূল সংস্কারের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ঐতিহাসিক টাউনহলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে,রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে তিনি টাউন হল নতুন করে রাজ্যের মানুষের জন্য উৎসর্গ করেছেন। পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ২০১৬ সালে […]
আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আইএএস এবং অধিকারীদের ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করতে উদ্যোগী হয়েছে। কলকাতার টাউন হলে আজ ডব্লিউবিসিএস আধিকারিক সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন, ডব্লিউবিসিএস আধিকারিকরা প্রশাসনের মুখ। রাজ্যের এই অফিসারদের সরকার অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে উন্নতির ব্যবস্থা করেছে। এজন্য যুগ্ম […]
ভূয়ো পরিচারিকার হাতে অপহৃত গৃহকর্তা উদ্ধার মেদিনীপুর থেকে
সুদীপ দাস, ১২ মে:- পোলবা শঙ্করবাটির বাসিন্দা জীবন কৃষ্ণ পাল মাস দেড়েক আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন পরিচারিকার প্রয়োজন রয়েছে বলে। শঙ্করবাটিতে দোতলা বাড়ি। রয়েছেন তাঁর ছেলে-বউমা-নাতিও। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিজ্ঞাপন দেখে অনেকেই ফোন করেন তাঁকে। পূর্ব মেদিনীপুরের এক মহিলা যোগাযোগ করে কাজে যোগও দেন মাস খানেক আগে। বৃদ্ধের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, দিন তিনেক […]
দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ১২ মে:- দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। বুধবার রাতে কলকাতার দিক থেকে হাওড়ায় আসার সময় দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলার দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডার ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মেরে ঝুলতে থাকে গাড়িটি। ড্রাইভার পলাতক। ট্রাফিক পুলিশ রয়েছে ঘটনাস্থলে। এদিন দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ে ওই গ্যাস […]
ব্যান্ডেল থেকে মগরা থার্ড লাইনের কাজের দরুন আগামী চোদ্দদিন চার ঘন্টা করে বন্ধ থাকবে ট্রেন।
সুদীপ দাস, ১১ মে:- হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজের জন্য ১৪ দিন ৪ ঘন্টা করে ট্রেন বন্ধ থাকবে। হুগলী স্টেশন থেকে মগরা স্টেশন এর মধ্যে ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজ প্রায় শেষের পর্যায়ে। তবে বাকি রয়েছে ইন্টারলকিং সিস্টেম ও ক্রসিংয়ের কাজ। সেই সমস্ত কাজের জন্য রেল কর্তৃপক্ষের তরফ […]
স্বাস্থ্যসাথী প্রকল্পে সুযোগ না দিলে হাসপাতাল-নার্সিং হোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ না দিলে সংশ্লিষ্ট হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন। নবান্নে আজ স্বাস্থ্য দফতরের এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে সুযোগ যাতে রাজ্যের সমস্ত হাসপাতালে পাওয়া যায় সেজন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। যে হাসপাতাল স্বাস্থ্য সাথী […]
আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে মজুদ থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে সরকার।
কলকাতা, ১১ মে:- বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার হিমঘরে মজুত থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যাতে দ্রুত হিমঘরের মজুত আলু বাজারে ছাড়া হয় সেব্যাপারে তিনি নিজে হিমঘর মালিকদের সঙ্গে কথা বলছেন। পাঞ্জাব থেকে আলু আমদানি করেও দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আলুর দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের সমস্যার […]
হাওড়ায় ট্রাফিক পুলিশের দৌরাত্ম্য নিয়ে ডিসি ট্রাফিককে ডেপুটেশন।
হাওড়া, ১১ মে:- হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা সহ হাওড়ার বিভিন্ন যায়গায় ট্রাফিক পুলিশের দৌরাত্ম্যের প্রতিবাদে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিককে ডেপুটেশন দিলেন সিটু সমর্থিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার’স ইউনিয়নের সদস্যরা। অ্যাপ ক্যাব চালকদের সাথে পুলিশের খারাপ ব্যবহার, অন্যায়ভাবে জরিমানা করা সহ কয়েক দফা দাবিতে বুধবার হাওড়ার ডিউক লাইব্রেরির সামনে থেকে সিটি […]
অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে মানবিক রূপ বিধায়কের।
হুগলি, ১১ মে:- ব্যস্ততম হুগলীর শেওড়াফুলি জংশন স্টেশন। প্রতি মুহূর্তে প্রচুর মানুষজনের যাতায়াত। স্ব স্ব কাজে মানুষের অভিমুখ। ফিরে তাকাবারও সময় নেই। মোবাইল স্ক্রিনে চোখ রেখে দূরবর্তী কোনো মানুষের জন্য অনেকেই সোশাল ওয়ালে হাহাকার করছেন, আবেগের জলে ভিজিয়ে দিচ্ছেন ওয়াল। অথচ চোখের সামনেই পরে রয়েছেন অসহায় মানুষ দেখার সময় বা ইচ্ছা কোনটাই নেই। বিগত তিনদিন […]











