হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড়ের চাঁদমারি এলাকায় পুকুরের জলে ডুবে স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা। বুধবার ওই ঘটনার পর যুবককে উদ্ধার করে বেলুড়ের একটি নার্সিংহোমে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই প্রবল উত্তেজনা তৈরি হয় নার্সিংহোম চত্বরে। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক দাস নামের ওই যুবক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন […]
এই মুহূর্তে
চাকরির নামে প্রতারণা, বাড়িতে মুখ্যমন্ত্রীর নামে প্যাড! সোনারপুরে আটক বিজেপি নেতা।
সোনারপুর, ১৭ আগস্ট:- পুরভোটে একজন বিজেপি প্রার্থী ছিলেন, আর একজন এজেন্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক বাবা ও ছেলে। তাঁদের বাড়িতে পাওয়া গেল সরকারি দফতরের নিয়োগপত্র-সহ প্রচুর নথি, এমনকী, মুখ্যমন্ত্রীর নামে প্যাডও! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। জানা গিয়েছে, ২০১৫ সালে পুরভোটে সোনারপুরের ১৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন উত্তম মুখোপাধ্যায়। ওই ওয়ার্ডেরই বৈকুণ্ঠপুর এলাকায় […]
দুমাস ধরে রাস্তায় ধস, হুঁশ নেই পুর-কর্তৃপক্ষের।
হুগলি, ১৭ আগস্ট:- দু’মাস ধরে রাস্তায় ধস। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু হুঁশ নেই পুর-কর্তৃপক্ষের। এমনই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়ার তোলাফটক মোড় এলাকার। চুঁচুড়ার আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির নাট মন্দিরের সামনের রাস্তাতেই ওই ধস নামে। অভিযোগ জনপ্রতিনিধিরা রাস্তা দেখতে এলেও মেরামতির কাজ হয়নি। এবিষয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন আমরা সরেজমিনে […]
অমানবিক চুঁচুড়ার ভিআইপি জোন।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- বুধবার বেলা ১২টা। ঘটনাস্থল চুঁচুড়া আদালত ও পুলিশ লাইনের সামনে। রাস্তার পাশে শুয়ে জরাগ্রস্থ এক ব্যক্তি। বাম হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত পচন ধরেছে। সেখানে কিলবিল করছে পোঁকা। পাশ দিয়ে তখন চলে যাচ্ছে ব্যস্ত মানুষের দল। কেউ দেখছেই না। আবার কেউ দেখে নাকে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে পরছেন। সদর শহরের ভিআইপি […]
শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকের আত্মঘাতীর ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৭ আগস্ট:- শিক্ষা রত্ন প্রাপ্ত ওই শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানিয়েছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান ২০১৯ সালে অবসর নিলেও ওই শিক্ষকের […]
ডেঙ্গু সংক্রমণে শীর্ষে থাকা পুর এলাকাগুলিকে যুদ্ধকালীন কাজে নামার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে ডেঙ্গু সংক্রমন ভয়াবহ আকার নেওয়ায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু সংক্রমনে শীর্ষে থাকা পুর এলাকাগুলকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গু দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ […]
চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা […]
বেলুড় মঠের তিন পড়ুয়ার সাহসিকতা, ভেড়ি এলাকা থেকে সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার।
হাওড়া, ১৭ আগস্ট:- রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের তিন পড়ুয়ার সাহসিকতায় হাওড়ার লিলুয়ার ভেড়ি অঞ্চল থেকে সদ্যোজাত এক শিশু কন্যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার হয়েছে লিলুয়া থানা এলাকার কোনা ভেড়ি অঞ্চল থেকে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের তিন পড়ুয়া মঙ্গলবার সন্ধ্যের দিকে মিশন থেকেই বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। সেই সময় কোনা ভেড়ির কাছে […]
কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্যের কলেজগুলির অধ্যাপক নিয়োগের যোগ্যতামান পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। আগামী বছরের ৮ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। অনগ্রসর শ্রেণি, ট্রাইজেন্ডার, ট্রান্সজেন্ডার, বিশেষভাবে সক্ষমদের […]
নিয়োগ জটিলতা কাটাতে আগামীকাল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী কাল ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিকাশ ভবনে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের […]











