হাওড়া, ২০ আগস্ট:- শুক্রবার হাওড়ার বাকসাড়াতে এক অনুষ্ঠানে এসে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ অরূপ রায় সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য ওই সভায় বলেন, “উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনো তো হয়নি। […]
এই মুহূর্তে
চুরি যাওয়া বাড়ির পোষা পাখিও বর্ধমান থেকে খুঁজে এনে দিলো হাওড়া পুলিশ, আটক দুই।
হাওড়া, ২০ আগস্ট:- মিসিং ডায়েরি পেয়ে এবার বাড়ির পোষা পাখিও (আফ্রিকান গ্রে প্যারট) বর্ধমান থেকে খুঁজে এনে দিলো হাওড়া সিটি পুলিশ। সৌজন্যে বালি থানা। আটক হয়েছেন দুই ব্যক্তি। অবশেষে প্রায় ২ সপ্তাহ পরে নিজের বাড়ির লোকেদের কাছে ফিরল রিও। সৌজন্যে হাওড়ার বালি থানার পুলিশ। রিও এক বাড়ির পোষা আফ্রিকান গ্রে প্যারট। গত ৭ আগস্ট থেকে […]
নব মহাকরণ ভবনের একাংশ কলকাতা হাইকোর্টকে হস্তান্তর রাজ্যের।
কলকাতা, ২০ আগস্ট:- স্ট্র্যানড রোডের নব মহাকরণ ভবনের একাংশ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করছে। আগামী ২৫ আগস্ট এক অনুষ্ঠানে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে নব মহাকরণের ব্লক বি–এর ৯ তলা ওই ভবনের চাবি তুলে দেবেন বলেন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নগর দায়রা আদালতের একাংশ সেখানে স্থানান্তরিত হওয়ার কথা। ওই আদালতে স্থান […]
পুজোর আগেই রাজ্যের কোভিদের বুস্টার ডোজ শেষ করার লক্ষমাত্রা স্বাস্থ্য-দপ্তরের।
কলকাতা, ২০ আগস্ট:- পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।নবান্নে আজ রাজ্যের সাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরহিত্য এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক,সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য […]
অনুব্রতকে তোলা হলো আসানসোল কোর্টে, ফের গরু চোর স্লোগান বিরোধীদের।
আসানসোল, ২০ আগস্ট:- শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচারকাণ্ডে অনুব্রত মন্ডলকে পেশের আগে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন পুরো আদালত চত্বরে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আদালতের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কোর্ট চত্ত্বর এলাকায় তৃণমূল সমর্থকেরা জয় বাংলা স্লোগান […]
হাওড়ার যুবকের মৃত্যু ডেঙ্গুতেই, জানালেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর প্রধান।
হাওড়া, ২০ আগস্ট:- হাওড়া পুর এলাকায় জ্বরের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে সংক্রমণের কারণেই। তাঁর প্লেটলেট মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছিল। এর সঙ্গে তাঁর নিউরোলজিকাল সমস্যাও ছিল। শনিবার সকালে হাওড়ায় ৪৯ নম্বর ওয়ার্ডের আক্রান্ত এলাকায় যান হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ডেঙ্গুতে মৃত মিলন রীতের (২২) পরিবার সহ এলাকার মানুষের সঙ্গে […]
২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ায়, এবারও টার্গেট শিক্ষিকার বাড়ি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
হাওড়া, ২০ আগস্ট:- ২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে। এবারও টার্গেট শিক্ষিকার বাড়ি। রাতের শহরে এলাকার নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। আবারও সেই জগৎবল্লভপুর। ওই থানা এলাকায় শনিবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটিতে প্রধান শিক্ষিকার বাড়ির পর এবার জগৎবল্লভপুরের কালিতলা ঘোষপাড়ায় এক শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। অভিযোগ, এদিন ভোররাতে পাঁচজনের একটি ডাকাত […]
পাঁচ জেলায় ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক, হুগলিতে আক্রান্ত ৭০।
কলকাতা, ১৯ আগস্ট:- করোনা আতঙ্ক পুরপুরি বিদায় নেওয়ার আগেই রাজ্যে ফের একবার ডেঙ্গুর প্রকোপ মাথা চাড়া দিয়ে উঠছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু কলকাতা নয়, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই […]
নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যানদের হাত-পা বাঁধতে চলেছে নবান্ন।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।এর আগেই রাজ্যের বিভিন্ন দফতরের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত দফতরের আয় ব্যয়ের ওপর প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যের ৭টি পুরনিগম এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে ক্ষমতা […]
ডাক বিভাগের সমস্ত পরিষেবায় ইউপিআই অ্যাপ মারফত টাকা দেওয়া যাবে।
কলকাতা, ১৯ আগস্ট:- ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা আধুনিক প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দিতে এবার পোস্ট অফিস গুলিতে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা ডাক বিভাগের সমস্ত পরিষেবার জন্য ইউপিআই অ্যাপ মারফত টাকা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী জানিয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের চার হাজারের বেশি […]











