এই মুহূর্তে কলকাতা

চলতি মরশুমে ৫০ লক্ষেরও বেশি কৃষক বাংলা শস্যবীমা আওতায় এসেছেন।

কলকাতা, ৩১ আগস্ট:- চলতি খরিফ মরশুমে এপর্যন্ত রাজ্যের ৫৩ লক্ষ্যের বেশি কৃষক বাংলা শস্যবিমা প্রকল্পের আওতায় এসেছেন। গত বছরের তুলনায় তা প্রায় ৮ লক্ষেরও বেশি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন ধানের জন্য শস্যবিমার আবেদন করার সময়সীমা বুধবার শেষ হয়েছে।ভুট্টার বিমা করার সময়সীমা শেষ হয়ছে ৩১ জুলাই। চূড়ান্ত পরিসংখ্যানে মোট বিমাকারীর […]

এই মুহূর্তে জেলা

বোলপুরে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআইয়ের।

বীরভূম, ৩১ আগস্ট:- সুদীপ্ত রায়, মৎস্য দপ্তর এর কর্মী, মনীশ কোঠারী অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর বাড়িতে তল্লাশি।কাউন্সিলারের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন), সুজিত দে (দোলন) ব্যবসায়ী এর বাড়িতে CBI হানা। এদিন সকালে গরুপাচারকাণ্ডে এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন) কে আটক করল সিবিআই।আবার বোলপুরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। […]

এই মুহূর্তে জেলা

কোথাও থিম, কোথাও সাবেকি, গণপতিদেবের পুজোয় এক অন্যরূপ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে।

উঃ২৪পরগনা, ৩১ আগস্ট:- হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ গণেশ পুজো। সারা দেশ জুড়ে মেতেছে গণেশ চতুর্থীর উৎসবের আমেজে। তবে মুম্বাই, ব্যাঙ্গালুরুর মত উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেও ধুমধাম আকারে আয়োজিত হয়েছে গণেশ পুজো। কোথাও গণপতি দেব সেজেছেন থিমের ঝলকে। আবার কোথাও সাবেকি প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোয় […]

এই মুহূর্তে জেলা

পুজোর একমাস আগে থেকেই প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলো পরিদর্শন করলেন হাওড়া পুরসভার আধিকারিকরা।

হাওড়া, ৩০ আগস্ট:- দূর্গাপূজার আর প্রায় মাঝখানে বাকি। ইতিমধ্যেই পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর শেষে প্রতিমা নিরঞ্জনের সময় যাতে ঘাটগুলোতে কোনও সমস্যা না হয় সে কারণে পুজোর একমাস আগে থেকেই ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরনিগমের কর্তারা। মঙ্গলবার দুপুরে প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী নেতৃত্বে বোর্ড মেম্বাররা উত্তর হাওড়ার কয়েকটি নিরঞ্জনের […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুলিশের অভিযানে ধরা পড়লো বড়সড় কেপমারের গ্যাং, শিশু সহ ৯ জন অপ্রাপ্তবয়স্ক উদ্ধার।

হাওড়া, ৩০ আগস্ট:- পুজোর আগেই বড়সড় কেপমারি গ্যাং এর হদিস পেল লালবাজার এবং হাওড়া সিটি পুলিশ। সোমবার রাতে ডোমজুড়ের নারনা থেকে গ্রেপ্তার করা হয় আট জনকে। ফি বছর দূর্গাপুজো অথবা দেওয়ালির আগে কলকাতা এবং হাওড়া শহর এলাকায় ভিড় জমায় কেপমারদের দল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হাওড়ার ডোমজুড়ের নারনা গ্রামে হানা দেয় কলকাতা পুলিশের […]

এই মুহূর্তে জেলা

ছাত্র সমাবেশের মঞ্চ থেকে চোরেদের সৎ লোক বলে সার্টিফিকেট দিলেন মমতা। মন্তব্য দীপ্সিতার।

হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার ২৯ তারিখের কলকাতায় টিএমসিপি’র ছাত্র সমাবেশের মঞ্চ থেকে চোরেদের বাঁচানোর কথা বলা হলো। অনুব্রত মন্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় যাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তাঁদেরকে সৎ লোক ভালো লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিলেন। এখন একটা পক্ষ চোরেদের পক্ষে, একটা পক্ষ দুর্নীতিবাজদের পক্ষে আর আরেকটা পক্ষ আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূলের […]

এই মুহূর্তে কলকাতা

ডাক্তারির স্নাতক ও স্নাতকোত্তর উভয়স্তরে আসন বাড়ছে।

কলকাতা, ২৮ আগস্ট:- রাজ্যে ডাক্তারির স্নাতক ও স্নাতোকত্তর উভয় স্তরেই আসন বাড়ছে। রাজ্যের দাবি মোতাবেক জাতীয় মেডিক্যাল কমিশন’ নয়া ছ’টি মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ৬০০ এম বি বি এস আসনের মধ্যে ৫০০ আসনে ছাত্র ছাত্রী ভর্তির অনুমোদন চূড়ান্ত করে লেটার অব পারমিশন বা এল ও পি দিয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। রাজ্যের নতুন পাঁচ […]

এই মুহূর্তে জেলা

বাইকে ধাক্কা মারা নিয়ে দু’পক্ষের বচসা, হাতাহাতি। এরপর এলাকার যুবকদের হাতে প্রহৃত বাবা ও ছেলে। উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাটে।

হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটে ‘মদ্যপ’ যুবকদের তান্ডবে আহত হলেন বাবা ও ছেলে। অভিযোগ, রবিবার রাতে বাবা ও মাকে নিয়ে বাইকে করে ফেরার সময়ে চ্যাটার্জিহাটের শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে দুই ‘মদ্যপ’ বাইক আরোহীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বাবা ও ছেলে। এরপরেই এলাকার কয়েকজন যুবককে ডেকে ওই যুবকরা মিলে তার বাবাকে মারধর করে বলে […]

এই মুহূর্তে কলকাতা

প্রকল্পের নাম না বদলানোর শর্তে, জীবন মিশন প্রকল্পে রাজ্যকে আরও হাজার কোটি কেন্দ্রের।

কলকাতা, ২৯ আগস্ট:- প্রকল্পের নাম বদল করা যাবে না এই শর্তে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় রাজ্যকে আরও প্রায় ১০০০ কোটি টাকা দিয়েছে। ওই প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর সুত্রে জানা গেছে ২০২০ সালের জুলাইয়ে কেন্দ্র-রাজ্য যৌথ অংশিদারিতে […]

এই মুহূর্তে কলকাতা

অভিষেক সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সক্রিয় হবে বলে মুখ্যমন্ত্রীর আশঙ্কা।

কলকাতা, ২৯ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের আরও অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থা এবার সক্রিয় হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন।পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এমনকি তার বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হতে পারে বলে […]