হাওড়া, ১ সেপ্টেম্বর:- গণেশ পুজোর প্যান্ডেলে পকেটেই ফেটে গেল মুঠোফোন। জখম কিশোর। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ে।মোবাইল ফোন ফেটে জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত পার্বতীপুরে। গণেশ পুজো উপলক্ষে বৃহস্পতিবার সকালে এলাকায় পুজো মন্ডপে বন্ধুদের সাথে আড্ডা মারছিল কর্ণ সাঁতরা (১৬) নামের ওই কিশোর। সেই সময় তার পকেটে থাকা মোবাইল ফোন আচমকাই ফেটে যায়। […]
এই মুহূর্তে
ধারে বিড়ি নিতে এসে বচসা ! দোকানির কাঁচির কোপে সোজা হাসপাতালে ভর্তি খদ্দের।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- ধারে বিড়ি নিতে এসেও বচসা! দোকানির কাঁচির কোপে সোজা হাসপাতালে ভর্তি হলো খদ্দের। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে ক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ। বৃহস্পতিবার বিকেলে আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। এদিন ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত মালিবাগান এলাকায়। সূত্রের খবর, এক ব্যক্তি দোকানে ধারে বিড়ি কিনতে গিয়ে দোকানদারের হাতে আহত […]
দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পদযাত্রা কলকাতায়।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির প্রেক্ষিতে তাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় আজ এক বর্নময় মহা মিছিলের আয়োজন করা হয়। চড়া রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই পদযাত্রায় কলকাতা, হাওড়া, বিধান নগর, রাজারহাটের ছোট বড় বিভিন্ন পুজো কমিটি অংশ নেয়। রঙিন সাজ পোশাক, কাট আউট, পোস্টার ব্যানার […]
হরিদ্বার, বারাণসীর ধাঁচে এবার গঙ্গা আরতি দেখার সুযোগ মিলবে হাওড়াতেও।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হরিদ্বার বারাণসীর ধাঁচে এবার গঙ্গা আরতি দেখার সুযোগ মিলবে হাওড়ায়। আগামী দিনে গঙ্গাবক্ষে নৌকায় করে এই আরতি দেখা যাবে। বালির কেদারঘাটে এই গঙ্গা আরতির সূচনা হয় বুধবার রাতে গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে। বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের আশা ভবিষ্যতে রাজ্যের পর্যটন মানচিত্রেও এটা জায়গা করে নেবে। বালির “বন্ধুদের মিলিত স্পর্শ” সংস্থার পক্ষ থেকে […]
হাওড়া থেকেও রওনা হয়েছে পুজোর মিছিল।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- কলকাতার দুর্গোৎসবকে সেরার সেরা শিরোপা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ মিছিল হবে কলকাতায়। সেখানে কলকাতা, হাওড়া ও সল্টলেকের বড়ো পুজো কমিটিগুলো অংশ নেবে। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় জায়গা করে দেওয়ায় ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়েই ধন্যবাদ-জ্ঞাপন মিছিলের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে সকলে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। কলকাতায় এই মিছিলের […]
সেটিং তত্বের জবাবে বিরোধীদের চড়া সুরে আক্রমণ মমতার।
কলকাতা, ৩১ আগস্ট:- প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্বাক্ষাত নিয়ে বিরোধীদের সেটিং তত্বের অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লি সফর নিয়ে মুখ খুলে কার্যত বিরোধীদের ধু্য়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সেটিং করা আমার আসে না। আমি সেটিংয়ে বিশ্বাসী নই। উল্টে অনেকেই আমার সঙ্গে সেটিং করার জন্য বসে থাকেন। সেটিং করতে নয়, […]
পরিবারের সদস্যের অবৈধ সম্পত্তি নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩১ আগস্ট:- পরিবারের সদস্যদের অবৈধ দখল থাকলে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেউ কেউ অভিযোগ করছেন আমার পরিবারের সদস্যরা অবৈধভাবে জমি দখল করে রেখেছেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখার নির্দেশ দেন। একইসঙ্গে […]
২৭ থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে।
কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ২৭ বছর থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছেন। আগামীকাল পুলিশ দিবসের আগে পুলিশ কর্মী কল্যাণ কমিটির সুপারিশ অনুসারে নিচু তলার পুলিশ কর্মীদের জন্য তিনি আরও বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। কোনও পুলিশকর্মী […]
হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ।
হাওড়া, ৩১ আগস্ট:- ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
ঢেউয়ে উল্টে গেল পরপর দুটি নৌকা। উলুবেড়িয়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৩১ আগস্ট:- জাহাজের ঢেউয়ের কারণে পরপর উল্টে গেল দুটি নৌকা। ঘটনাটি ঘটেছে হাওড়া উলুবেড়িয়ার পূর্ব কালিনগর এলাকায়। বুধবার দুপুরে কালী মন্দির সংলগ্ন একাধিক মাছ ধরার নৌকা পরপর বাঁধা ছিল নদীর ধারে। জাহাজের ঢেউয়ে পরপর দুটি নৌকা উল্টে যায় নদীতে। নৌকায় থাকা মৎস্যজীবীরা নৌকা থেকে জলে পড়ে যান। এবং জলে জাহাজের ঢেউ কাটিয়ে সাঁতার কেটে […]











