এই মুহূর্তে জেলা

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, IRCTC এর জ‍্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেনে স্বদেশ দর্শন নভেম্বরের প্রথমেই।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- আইআরসিটিসি ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ‍্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি ইষ্ট জোনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৬ই নভেম্বর ২০২২ এই ট্রেনটির শুভ সূচনা হবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, এবং স্ট‍্যাচু অফ […]

এই মুহূর্তে জেলা

হাত কেটে নেওয়ার হুমকি দিলে আমরাও শান্ত হয়ে বসে থাকবো না হাত গুড়িয়ে দেব- বিস্ফোরক কল্যাণ।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- ইডি, সিবিআই কে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত করছে বিজেপি। ঝাড়খন্ডের সরকার ফেলে দেওয়ার চেষ্টাও করে ছিল। কিন্তু টাকা সমেত বিধায়কদের গ্রেপ্তার করে নজির গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ। মঙ্গলবার উত্তরপাড়া চলো কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনৈতিক লড়াই করতে না পেরে […]

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে শূন্যপদ জানতে চেয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরদিনই প্রাথমিকে মোট শূন্য পদ জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে।প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষাক পদ শূন্য রয়েছে সেব্যাপের সংশ্লিষ্ট বিদ্য়ালয় পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল শাসনকালে উলোট পুরাণ, কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বামেরা।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রাজ্যে তৃণমূল শাসনকালে এযেন ঠিক উলোট পুরাণ। হাওড়ার সাঁকরাইলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিলো বামেরা। চলছে আবির খেলা। হাওড়ার সাঁকরাইল শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬৪টি আসনের সবকটিতেই জয়লাভ করলো বামপন্থী প্রার্থীরা। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয় পেয়েছে। জয়ের আনন্দে বাম কর্মীরা রাস্তায় বেরিয়ে লাল […]

এই মুহূর্তে জেলা

বালি পৌরসভা এলাকার বাসিন্দা যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ার পর এবার বালি। বালি পৌরসভা এলাকার বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে। বালিতে প্রথম ডেঙ্গুতে মৃত্যু হলো ওই যুবকের। মৃতের নাম তৌসিফ সদর (২৯)। তিনি থাকতেন জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হাওড়ার এক বেসরকারি […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার পাইকারি বাজারে এল বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- শারদোৎসব উপলক্ষে হাওড়ার পাইকারি মাছ বাজারেও এলো বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ। বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। মঙ্গলবার সকাল থেকেই সেই ইলিশ মাছ কিনতে ভিড় জমিয়েছেন খুচরো ব্যবসায়ীরা। মোট মেট্রিক টন মাছ এসেছে বাজারে। রাজ্যের ইলিশ আমদানিকারী সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রের খবর, পুজোর আগে পদ্মার ইলিশ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে। […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে দুর্গা পুজোর পরিকাঠামো খতিয়ে দেখতে পূজা মন্ডপগুলি ঘুরে দেখলেন পুলিশ কমিশনার।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- পুজোর দিন গুলিতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বারোয়ারী পুজো মণ্ডপ গুলিতে পুজোর পরিকাঠামো খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। মঙ্গলবার সকালে পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া ও শ্রীরামপুরের জনপ্রিয় বারোয়ারি মন্ডপ গুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিল অতিরিক্ত পুলিশ কমিশনার শুভতোষ সরকার, আনন্দ ও শ্রীরামপুরের আইসি দিব্যেন্দু দাস। পুলিশ […]

এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে মাংস-ভাতের লড়াই , শিক্ষক-পড়ুয়া দ্বন্দ্ব পোলবায়।

হুগলি, ৫ সেপ্টেম্বর:- মাংস ভাত খাওয়াকে কেন্দ্র করে সোমবার শিক্ষক দিবসে পোলবার আলিনগর কাশ্বাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। মাংস ভাত না পেয়ে শেষ পর্যন্ত পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পড়ুয়ারা মাংস ভাতের দাবিতে স্কুলের সামনে আলিনগর মোড়ে তারকেশ্বর- চুঁচুড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে তারকেশ্বর চুঁচুড়া রুটে ব্যাপক […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে হতে চলেছে।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- বাইপাসের ধারে নব নির্মিত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হবে। আন্তর্জাতিক মানের ওই মেলা প্রাঙ্গণ ইতিমধ্যেই দেশ-বিদেশের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন সাজে সজ্জিত মিলন মেলার প্রেক্ষাগৃহ থেকে শিক্ষক দিবসের আয়োজিত অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি […]

কলকাতা এই মুহূর্তে

লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের উপর জোর, শিক্ষক দিবসের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করে কলেজে নীতিশিক্ষার ক্লাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের সিলেবাসে নীতি শিক্ষার পাঠ বাধ্যতামূলক করার জন্য সিলেবাস কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। সেজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর […]