হাওড়া, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার-কান্ডে বুধবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর আগে আসানসোল এবং কলকাতায় মলয়বাবুর আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই প্রসঙ্গে হাওড়ার বালিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে।” তাঁর বিরুদ্ধেও নানা […]
এই মুহূর্তে
জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া এখন সমাজ সচেতন নাগরিকদের কাছে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে।
সুদীপ দাস, ৭ সেপ্টেম্বর:- চুঁচুড়ার ঘিঞ্জি শহরের মধ্যে একটু খোলা অক্সিজেন নেওয়ার জায়গা মাঠের ধার। চুঁচুড়ার ভিভিআইপি জোনের মধ্যেই রয়েছে তিন তিনটি বড় মাঠ। গঙ্গার তীরবর্তী এই এলাকাতেই বলা হয় শহরের ময়দান চত্বর। যেই এলাকা সাধারণ মানুষের খোলা অক্সিজেন নেওয়ার জায়গা। একদিকে মাঠে খেলাধুলা, অন্যদিকে মাঠের লাগোয়া রাস্তার পাশের ফুটপাতে তৈরী বসার জায়গায় কখনও বিশ্রাম […]
অ্যাপ নির্ভর গাড়ির চালককে মারধরের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ওলা উবের চালককে সিভিক পুলিশের মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল হাওড়া স্টেশন চত্ত্বর। ওই ঘটনার পর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে ওলা উবের চালকরা পুলিশি জুলুমের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় সিটু। পুলিশ সিটু নেতাকেও মারধর করে বলে অভিযোগ। পুলিশের লাঠির […]
সরকারের যেকোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে এবার থেকে নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমোদন- সূত্র।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের যে কোনও পদে নিয়োগ হোক বা জনসাধারণের অভাব অভিযোগের নিষ্পত্তি। এবার নিজের দফতরের মাধ্যমে সমস্ত বিষয়ের ওপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠকে এই বিষয়টি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও ক্ষেত্রেই যাতে বিন্দুমাত্র অনিয়মের লেশ না থাকে তা দেখতেই এই উদ্যোগ […]
আরো একটি নতুন পালক যুক্ত হল এস এস কে এম হাসপাতালের মুকুটে।
আরেকটি পালক যুক্ত হল কলকাতার এস এস কে এম হাসপাতালের মুকুটে। দেশের মধ্যে প্রথম নাক, কান, গলার সুক্ষাতিসুক্ষ অস্ত্রপোচারের উৎকর্ষ কেন্দ্র তৈরি হচ্ছে এই হাসপাতালে। বুধবার আনুষ্ঠানিক ভাবে যার পথ চলা শুরু হল। এই উৎকর্ষ কেন্দ্রের পোশাকিনাম ‘ইনস্টিটিউট অফ অটো রাইনোল্যারিঙ্গো অ্যান্ড হেড নেক সার্জারি’। এই কেন্দ্রের প্রধান অধ্যাপক অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন আর কিছু জরুরি […]
বাগুইহাটির জোড়া ছাত্র হত্যার ঘটনায় জিরো টলারেন্স নীতি নিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির জোড়া ছাত্র হত্যার ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ ওই দুই ছাত্রের মৃত্যুতে যুগপৎ শোকাহত ও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দ্রুত দোষীদের পাকড়াও করে কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জোড়া খুনের মামলার তদন্তের দ্বায়িত্ব সিআইডির হাতে ন্যস্ত করেছেন। স্থানীয় থানার আইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা […]
মা দুর্গার বামে থাকেন গণেশ আর কার্তিকের অবস্থান কলা বউয়ের পাশে দেবীর ডান দিকে।
হাওড়া,৭ সেপ্টেম্বর:- দাঙ্গা, খরা, মন্বন্তর ও দেশভাগের কারণে নিজভূমি ছেড়ে দেশান্তর পাড়িও যে পরিবারের নিকটজনদের একে অন্যের থেকে ভিন্ন করতে পারেনি, সেই পরিবারে মা দুর্গাই যে সকলকে একসূত্রে বেঁধে রাখার শক্তি হবেন এ আর আশ্চর্যের কী। কলকাতার রামগড়ের ঘটক পরিবারে তাই শঙ্খধ্বণিতে মা দুর্গার আবাহন ঘটতে চলেছে এবারও। আর ২৫০ বছরের ঐতিহ্যের উত্তরাধিকার একই ধারায় […]
রাজস্ব ঘাটতি বাবদ পুজোর আগে রাজ্যকে বিশেষ আর্থিক অনুদান কেন্দ্রের।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- মোদি সরকারের কাছ থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায় করতে রাজ্য সরকার জেরবার। এরই মধ্যে উৎসবের মুখে মিলল সাময়িক স্বস্তি। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যকে চলতি মাসে রাজস্ব ঘাটতি বাবদ বিশেষ আর্থিক অনুদান দিল কেন্দ্র।যদিও রাজ্যের অর্থ কর্তাদের দাবি, যে পরিমাণ অনুদান পাওয়া গিয়েছে তা সিন্ধুতে বিন্দুসম। পণ্য […]
বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ ও খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকার সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইহাটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি […]
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]











