এই মুহূর্তে কলকাতা

বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের দ্বারস্থ মন্ত্রী।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বাম আমলে কলেজ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন। বিধানসভায় আজ তিনি এই অভিযোগের নথিপত্র সহ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। শোভনদেব বাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০০১ থেকে ২০০৮ সালের মধ্যে নিয়ম না মেনে বিভিন্ন কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে। পাবলিক […]

এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় মন্ত্রীর সামনেই গ্যাসের দাম বৃদ্ধিতে সরব গ্রামবাসীরা।

সুদীপ দাস, ২১ সেপ্টেম্বর:- তিনদিনের সফরের শেষ দিনে দলীয় কর্মীদের নিয়ে অমৃত মহোৎসব পদযাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। আজ জাঙ্গিপাড়া থানার বোরোল মোড় থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা যায়। পরে সেখানে একটা পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফরের শেষ দিনে জাঙ্গিপাড়া বিধানসভার আঁটপুর, রাজবলহাট সহ বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

শান্তিনিকেতনে শিশু হত্যার সিবিআই তদন্তের দাবি বিজেপির।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বিজেপি শান্তিনিকেতনে শিশু হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিধানসভায় আজ এই ঘটনায় বিজেপির পরিষদীয় দল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে। তবে অধ্যক্ষ তার অনুমতি না দেওয়ায় বিজেপি বিধায়করা সভা থেকে ওয়াক আউট করে বাইরে এসে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বিধানসভায় এসে অসত্য […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিনমাসের পরিবর্তে মাসিক বিল চালুর প্রক্রিয়া শুরু।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক বিল চালু করার বিষয় রাজ্যের বিদ্যুৎ দফতর পদক্ষেপ করছে। পর্ষদের অধীনে থাকা কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে মাসিক বিদ্যুতের বিল দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। আজ বিধানসভার উল্লেখ পর্বে সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক মাসিক বিদ্যুৎ বিল […]

এই মুহূর্তে জেলা

উৎসবের মরসুম মিটলেই ডিসেম্বরে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা।

হাওড়া,২১ সেপ্টেম্বর:- হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করা হলো। এই সংক্রান্ত নির্দেশিকা হাওড়া পুরভবনে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় ভোট না হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছে এই নির্দেশিকা ভোট প্রক্রিয়া শুরু করার প্রথম পদক্ষেপ। সূত্র মারফৎ খবর উৎসবের মরসুম মিটলেই আগামী ডিসেম্বরে হাওড়ায় পুরভোট হবার সম্ভবনা রয়েছে। বুধবার এই […]

এই মুহূর্তে জেলা

এস,বি,এস,টি,সি হাওড়ার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীদের কর্মবিরতি শুরু।

হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মাত্র এক সপ্তাহ আগেই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাওড়ার ডিপোর কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীরা কর্মবিরতি শুরু করলেন। তাদের দাবি, ২০১৩ থেকে ২০২২ সালের সমূহ অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন প্রদান করতে হবে। প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের ২৬ দিনের হাজিরা দিতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। অস্থায়ী ছাঁটাই কর্মচারীদের […]

এই মুহূর্তে কলকাতা

পড়ুয়ার অভাবে বন্ধ হওয়া স্কুলগুলি পুনরায় চালু করতে নতুন নীতি রাজ্যের।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- পড়ুয়ার অভাব সহ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু করতে রাজ্য সরকার নতুন নীতি তৈরি করতে চাইছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন। তিনি বলেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে নীতি আনবে। অনেকে বলেছেন, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে শিক্ষা দফতর সমীক্ষা করছে। […]

এই মুহূর্তে কলকাতা

গৃহপালিত পশুদের জন্য এবার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল ভেটেরনারি ইউনিট চালু করবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের সবকটি ব্লকে এ ধরনের পরিষেবা চালু করা হবে। স্বপন বাবু জানান, পশুদের দ্রুত চিকিৎসার জন্য […]

এই মুহূর্তে কলকাতা

দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় কাজুবাদাম চাষের পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল অঞ্চলের ধাঁচে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাতেও কাজু বাদাম চাষের পরিকল্পনা করছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা একথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কাজুর চাষ হয়। ভূপ্রকৃতি গত ভাবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকার […]

এই মুহূর্তে জেলা

মোবাইল ‘চোর’ ধরতে অফিস টাইমে রাস্তায় দৌড় পুলিশের।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- প্রায় এক কিলোমিটার রাস্তা দৌড়ে মোবাইল চোরকে হাতেনাতে ধরে ফেললেন বালি ট্রাফিক পুলিশের এসআই এবং এএসআই। মঙ্গলবার সকালে অফিস টাইমে হাওড়ার বালিহল্টের কাছে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বালিহল্ট বাসস্ট্যান্ডে কর্মরত ট্রাফিক পুলিশ এএসআই সমর কুমার মন্ডলের চেষ্টায় মোবাইল চোরকে হাতেনাতে ধরা সম্ভব হলো। উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইলটিও। প্রাক্তন […]