হাওড়া, ২ নভেম্বর:- মহাসমারোহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। আজ নবমীতে দিনে একই সাথে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হচ্ছে।সকাল ছটায় পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয়েছে পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হবে। এরই মধ্যে হবে পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ছটায় আরতি হয়ে আজকের মতো পুজোর সমাপ্তি হবে। আগামীকাল […]
এই মুহূর্তে
গুজরাটে সেতু বিপর্যয়ের পর এরাজ্যেও সেতুর অবস্থা খতিয়ে দেখার নির্দেশ।
কলকাতা, ১ নভেম্বর:- গুজরাটের মোরবিতে সেতু বিপর্যেয়র ঘটনার পর এরাজ্যে তাদের অধীনে থাকা সমস্ত সেতুর অবস্থা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিল পূর্ত দফতর।পাশাপাশি একডজন সেতু দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় মঙ্গলবার নবান্নে দফতরের আধিকারিকদের নিয়ে রাজ্যের সেতু গুলির অবস্থা পর্যালোচনা করতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, […]
জগদ্ধাত্রী মায়ের আমন্ত্রণ ও অধিবাস হলো রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, বেলুড় মঠে।
হাওড়া, ১ নভেম্বর:- মহাসমারোহে শুরু হয়ে গেল বেলুড় মঠ সারদাপীঠের শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় এই পূজায় দেবীর আবাহন এবং অধিবাস অনুষ্ঠান হয়। মন্ত্রোচারণ এবং আরতির মধ্য দিয়ে মাকে আবাহন করা হয়। বুধবার মহানবমীতে ভোরবেলা থেকে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হবে। গত দু’বছর করোনাকাল পেরিয়ে এবার সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য সারদাপীঠের দরজা […]
বায়ু দূষণের পরিমাণ কমাতে আগামী দু বছরে ১২০০ বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত।
কলকাতা, ১ নভেম্বর:- শহরে বায়ু দূষণের পরিমাণ কমাতে রাজ্য সরকার আগামী দু বছরের মধ্যে প্রায় ১২ শ বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ধরনের ৪০০ বাস পথে নামানো হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য সিএনজি চালিত বাস পথে নামানোর জন্য রাজ্য পরিবহন নিগম বিশেষ পরিকল্পনা […]
এবার এনসিসির ধাঁচেই স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ার পরিকল্পনা।
কলকাতা, ১ নভেম্বর:- এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসক কে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই বাহিনী […]
গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধান পেতে নদীতে তল্লাশি।
সোজাসাপটা ডেস্ক, ৩১ অক্টোবর:- একদিকে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফর আর মোদির সফরের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ। গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৭ জনের মৃত্যু, আহত বহু। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। সন্ধে ৬.৩০টা নাগাদ ১৫০ জনকে নিয়ে মাচ্ছু নদীতে ভেঙে পড়ে কেবল ব্রিজ।কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেরামতির […]
ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত
কলকাতা, ৩১ অক্টোবর:- ডেঙ্গির দাপটের মধ্যেই রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরে এই রাজ্যে এখনও পর্যন্ত ১৩ হাজার ৮৪৮ জন ম্যালেরিয়ার কবলে পড়েছেন। দু’মাস আগে এই সংখ্যাটা ছিল মাত্র ২ হাজার ৭০০। ম্যালেরিয়ায় আক্রান্তের দিক থেকে দেশের মধ্যে এখন পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে ম্যালেরিয়ার […]
দুয়ারে সরকার কর্মসূচি মানুষের কাছে পৌঁছাতে উদ্যোগী নবান্ন।
কলকাতা, ৩১ অক্টোবর:- মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে সরকার কর্সসূচি। প্রত্যেকটি মানুুষের কাছে এই কর্সসূচির সুযোগ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। এজন্য রাজ্যের প্রতিটি ব্লকে একাধিক শিবিরের আযোজন করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার বাসিন্দারা যাতে দুয়ারে সরকার কর্সসূচির সুযোগ পূর্ণ মাত্রায় পায় সেদিকেও সতর্ক নজর রখা হচ্ছে। ওইসব জেলার বাসিন্দাদের কথা ভেবে প্রতিটি জেলায় অন্তত […]
কেএমডিএর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন তোলার জন্য বাড়লো আরও চারটি ব্যাংক।
কলকাতা, ৩১ অক্টোবর:- কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ-র অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে পাঁচটি ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলতে পারবেন। এতদিন শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেই তাঁরা পেনশন পেতেন। যা নিয়ে অসন্তুষ্ট কর্মী রা দীর্ঘদিন ধরে অন্যান্য ব্যাংকে যুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছিলেন। কে এম ডি এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ওই […]
গুজরাটের ভয়াবহ সেতু দুর্ঘটনার পর, বিশেষ সর্তকতা নিল নবান্ন।
কলকাতা, ৩১ অক্টোবর:- গুজরাতের ভয়াবহ সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে বিশেষ সতর্কতা মূলক পদক্ষেপ নিল নবান্ন। রবিবার গুজরাটের মোরবি জেলায় ভয়াবহ সেতু বিপর্যয়ে এপর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সেই আবহে এবার এরাজ্যের ঝুলন্ত সেতুগুলির কী অবস্থা তা জানতে চেয়ে তড়িঘড়ি রিপোর্ট চাইল নবান্ন। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া […]











