হাওড়া, ৬ নভেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার দাওনঘাটা মোড় থেকে ধুলোগড় পর্যন্ত অবৈধ গাঁজা, মদ ও জুয়ার রমরমা কারবারের প্রতিবাদে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না মেলায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। এদিন সকাল থেকে প্রায় দু’ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ […]
এই মুহূর্তে
প্লাস্টিক বর্জন কর্মসূচি বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৬ নভেম্বর:- সোমবার সকালে বৈদ্যবাটি পৌরসভার ১০-১১ এবং কুড়ি নম্বর ওয়ার্ডের নেতাজি স্কুল বাজারে প্লাস্টিক বর্জন-কর্মসূচি অভিযান অনুষ্ঠিত হয়। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সদস্য শুভাশিস জোয়ারদার পৌর সদস্য হরিপদ পাল সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকারা। এদিন তারা বাজারের বিভিন্ন […]
চাপের কাছে নতিস্বীকার, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মেটালো কেন্দ্র।
কলকাতা, ৫ নভেম্বর:- একশ দিনের কাজের টাকা বকেয়া থাকলেও রাজ্যের চাপের কাছে নতিস্বীকার করে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মিটিয়ে দিল কেন্দ্র। এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যাতে কেন্দ্রীয় বরাদ্দ না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক […]
শীঘ্রই এবার মা ক্যান্টিন হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে।
হাওড়া, ৫ নভেম্বর:- জেলার সরকারি হাসপাতালে আসা মানুষের জন্য সুখবর। খুব শীঘ্রই “মা ক্যান্টিন” হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। শনিবার হলো পরিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” এবার শুরু হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। নগর জীবিকা মিশনের (এনইউএলএম) সহযোগিতায় এই ক্যান্টিন চালু হবে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ […]
হাজারো প্রকল্পে আটকেছে ডিএ, ভরা বিধানসভায় কার্যত মেনে নিলেন কৃষিমন্ত্রী।
কলকাতা, ৫ নভেম্বর:- সময় হলেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কখনো বলেননি ডিএ দেওয়া হবে না। ডিএ মামলায় একদিকে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তখন এই কথা বলেছেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব বলেন, ‘ডিএ দেবেন না এ কথা মুখ্যমন্ত্রী […]
ট্রাফিক পুলিশের সহযোগিতায় কেক কেটে বিরাট কোহলির জন্মদিন পালন হাওড়ায়।
হাওড়া, ৫ নভেম্বর:- ৫ নভেম্বর, শনিবার বিরাট কোহলির জন্মদিনে প্রিয় ক্রিকেটারের বিশাল কাট আউট সাজিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশনে মাতলেন বিরাটের ফ্যানরা। “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন” এবং “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে”র পরিচালনায় এবং হাওড়ার কোনা ট্রাফিক গার্ড পুলিশের সহযোগিতায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন কোনা ট্রাফিক গার্ড ক্যাম্পে শনিবার সকালে জন্মদিন সেলিব্রেশনের পাশাপাশি […]
ডেঙ্গু নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ বিজেপির
হুগলি, ৫ নভেম্বর:- ইতিমধ্যেই ডেঙ্গুর থাবার মারা গেছে দুই জন। সংক্রমিত বহু,পৌরসভা উদাসীন, এই দাবি নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। সকাল ১২ টা নাগাদ শ্রীরামপুর পৌরসভায় ঘেরাও করে বিজেপি, পুলিশি ব্যারিকেড ফেলে দেয় বিজেপি কর্মীরা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক জানান ডেঙ্গু নিয়ে এই পৌরসভায় ঠিক মতো কাজ করছেনা, ইতিমধ্যেই শহরে দুই জন […]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার।
হাওড়া, ৪ নভেম্বর:- আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক অনির্বাণ হাজরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ সাঁকরাইল এর নলপুর বেতিয়াড়ি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা ওই চিকিৎসকের। বর্তমানে মা এবং দুই বোন থাকলেও তিনি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে রামরাজাতলায় থাকতেন। আজ সকালে গ্রামে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অনেকে […]
দুঃসাহসিক চুরি ব্যান্ডেলে, নগদসহ কুড়ি লক্ষ টাকার জিনিস উধাও।
সুদীপ দাস, ৪ নভেম্বর:- দুঃসাহসিক চুরির ঘটনা ব্যান্ডেলে। মাত্র ২ঘন্টায় নগদ সহ প্রায় ২০লক্ষ টাকার জিনিস উধাও। ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ কারোর নাগাল পায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কুলিপাড়া এলাকায়। ওই এলাকায় বিকাশ স্বর্ণকারের গোটা পরিবার ছট পুজোর দিন সকাল সাড়ে চারটেয় গঙ্গাঘাটে পুজো দিতে যায়। সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফেরে দেখেন সদর […]
কাতার বিশ্বকাপে মাংস সরবরাহ হবে এ রাজ্য থেকেই।
কলকাতা, ৪ নভেম্বর:- এ মাসেই কাতারে আসন্ন ফুটবল বিশ্বকাপের আসরে এরাজ্য থেকে মাংস সরবরাহ করা হবে। রাজ্য সরকারের হরিণঘাটা খামার থেকে সেই মাংস সরবরাহের জন্য বরাত পাওয়া গিয়েছে। প্রথম পর্যায়ে এই খামারের তিনটি মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রের মধ্যে ছাগল ও ভেড়া প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বিদেশে মাংস রফতানির মান্যতা পেয়েছে। বৃহস্পতিবার ওই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী […]











